ইমাম আহমদ বলেছেন, সে কিছুই ছিলো না । ইয়াহিয়া র. বলেছেন, তার বর্ণিত হাদিস দলিল হিসেবে পেশ করা যায় না। সাক্ষী হতে হবে দূজন। দু'জনই পুরুষ। পুরুষ দু'জন না পাওয়া গেলে একজন পুরুষ ও দু'জন মহিলা অর্থাৎ একজন পুরুষের সাক্ষ্য দু'জন মহিলার সাক্ষ্যের সমান৷ তবে মহিলাদের সাক্ষ্য না নেয়াই উত্তম। বরং একমত্য এই যে, মহিলাদের সাক্ষ্য গহণযোগ্য নয়। রসুল স. এর পরে প্রথম দু'জন খলিফার আমল এরকমই ছিলো। অথাৎ হুদুদ ও কেসাসে মাহিলাদের সাক্ষ্য জায়েয ছিলো না (সঙ্গেসারকে হদ এবং খুনের বদলে খুনকে কেসাস বলে) জুহুরী এই হাদিসটি ইবনে আবী শাইবা, হাফস্ ইজাজ থেকে বর্ণনা করেছেন। হাদিসটি মুরসাল। আর মুরসাল হাদিস আমাদের নিকট গ্রহণযোগ্য নয়। হজরত আবু বকর এবং হজরত ওমরের কথা এখানে গুরুত্ব সহকারে উল্লেখ করার কারণ এই যে, তাদের সময়ে শরিয়তের বেশীর ভাগ নিয়ম কানুন প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবীদের এজমাও হয়েছে। পরবর্তীতে হয়েছে অনেক কম ৷ রসুল স. এরশাদ করেন, তোমরা এই দু'জনের অনুসরণ করো, কারণ তারা আমার পরে খলিফা হবে। হাদিসটি বর্ণনা করেছেন হজরত হুজায়ফা ৷ তিরমিজি । ইবনে হাজার লিখেছেন, ইবনে আবী শাইবার বর্ণনাসূত্রে ইমাম মালেক, হজরত আকীল জুহুরীর উক্তি উদ্বৃত করেছেন। এই বর্ণনায় এই কথা কয়টি অতিরিক্ত আছে, হুদুদ ও কেসাসে মেয়েদের সাক্ষ্য জায়েয নয়। বিবাহ এবং তালাকেও জায়েয নয়। কিন্তু ইমাম মালেকের এই হাদিস সহীহ্র পর্যায়ে পৌঁছেনি। ইমাম শাফেয়ী ইমাম মালেকের অনুসরণে বলেন, কেবল পণ্যবিনিময়ের ক্ষেত্রে মেয়েদের সাক্ষ্য জায়েয । যেমন ইজারা, খিয়ার (যে বেচাকেনায় শর্ত থাকে তাকে খিয়ার বলে) । শোফা (অন্য কোনো ব্যক্তির নিকট বাড়ি বা জমি বিক্রয়ের পর বিক্রেতার অংশীদার অথবা প্রতিবেশী যথামূল্য পরিশোধ করে মালিক হওয়ার যে অধিকার পায় তাকে শোফা বলে) ৷ ভুলক্রমে হত্যা, ওই প্রকারের অপরাধ যাতে জরিমানা দিতে হয় _ এ সমস্ত কাজে মেয়েদের সাক্ষ্য ্হণীয় নয় । বিবাহ, তালাক, উকিল, ওসিয়ত, গোলাম আজাদ করা, তালাক থেকে ফিরে আসা, বংশনির্ণয় _ এসব কাজেও গ্রহণীয় নয়। ইমাম আবু হানিফা বলেন, কেসাস ও হুদুদ ছাড়া অন্য সকল ক্ষেত্রে রমণীদের সাক্ষ্য গ্রহণ করা যায়। ইমাম শাফেয়ী এবং ইমাম মালেক বলেছেন, দু'জন পুরুষ অথবা একজন পুরুষ এবং দুজন রমণীর সাক্ষ্য একটি সম্মিলিত সংৰাদ __- এতে ভুলের সম্ভাবনা আছে। এর দ্বারা দাবীদারের দাবী নিশ্চিতভাবে প্রমাণিত নাও হতে পারে। সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিলে দাবীদার ত! মানতে বাধ্য নয়। কিন্তু যেহেতু কোরআন দ্বারা এবং কোরআনের সমর্থনে সাক্ষী নিরধারিত হয়, তাই তাদেরকে মেনে নিতে হয়। এজন্য নারীর সাক্ষ্য ওই সমস্ত ক্ষেত্রে জায়েয, যে সমস্তের উল্লেখ কোরআনে রয়েছে (অথাৎ পণ্য বিনিময়ের ক্ষেত্রে)। আল্লাহতায়ালা বলেছেন, তাফসীরে মাযহারী/১০৫
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।