নির্ভরশীল অবস্থায় থাকে না। লিপিবদ্ধ করাতে তাই দাতা গ্রহীতা উভয়েই ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারে। মূল্য, বিবরণ, পরিমাণ, আদান প্রদানের সময়, বায় সলম -_- সবকিছুই যথাযথভাবে লিপিবদ্ধ হওয়া প্রয়োজন, যাতে স্মৃতি প্রতারক হয়ে না দাড়াতে পারে। সাক্ষ্যদাতা স্বাধীন, মুসলমান, পুরুষ, জ্ঞানসম্পন্ন ও প্রাপ্তবয়ঙ্ক হওয়া প্রয়োজন । অপ্রাপ্তবয়ঙ্দের জ্ঞান অপরিণত। পাগল জ্ঞানহীন। তাই একমত্য এই যে, এদের সাক্ষ্য গ্রহণীয় নয়। ইমাম আবু হানিফা, ইমাম মালেক এবং ইমাম শাফেয়ী বলেছেন, কৃতদাসের সাক্ষ্যও অগ্রহণীয় । ইমাম আহমদ বলেছেন, গ্রহণীয়। হজরত আনাস বিন মালেক এ রকমই মত প্রকাশ করেছেন। ইসাহাক এবং দাউদ জাহেরীও এরকম বলেছেন। বোখারী । হজরত আনাস বলেছেন, গোলামের সাক্ষ্য জায়েয । তবে শর্ত হলো, সে যেনো ফাসেক না হয়। এছাড়া জায়েযের পক্ষে আরো রয়েছেন শোরাইহ এবং জুরারাহ্ । ইবনে শিরিন বলেছেন, গোলামের সাক্ষ্য জায়েয ৷ কিন্তু মনিবের পক্ষে হলে জায়েয নয়। হাসান ও ইব্রাহিম মনিবের পক্ষে হলেও জায়েয বলেছেন। শোরাইহ্ বলেছেন, তোমরা তো সবাই গোলাম ও বাদীর সন্তান । বোখারী । কাফেরের সাক্ষ্য জায়েয নয়৷ কাফেরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেও ৷ ফাসেকের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এই মত ইমাম মালেক, ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদের । আল্লাহ্তায়ালা বলেছেন, ‘কাফেরেরা সবাই জালেম ৷' ইমাম আবু হানিফা বলেছেন, কাফেরের বিরুদ্ধে কাফেরের সাক্ষ্য জায়েয । যদিও তাদের ধর্মমত পৃথক হয়। কেননা জিম্মি কাফের অভিভাবক হওয়ার যোগ্য (ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর দিয়ে যে কাফের স্থায়ীভাবে ৰসবাস করে তাকে বলে জিম্মি) । জিম্মিকে তাদের সম্পৃদায়ের অপ্রাপ্ত বয়স্কদের অভিভাবক হিসাবে মানা যায়। আল্লাহতায়ালা বলেছেন, ‘তারা একে অপরের বন্ধু" এজন্য এক ধর্মের কাফেরের সাক্ষ্য অন্য ধর্মের কাফেরের বিরুদ্ধে দুরস্ত আছে। তারা তাদের আপন সম্পদের মালিক । প্রকৃতপক্ষে কাফেররা কাফেরই । ফাসেকরা ফাসেক । কিন্তু তারা আল্লাহাতায়ালার হুকুমের বাইরে ৷ আল্লাহ এবং তার হুকুমে তাদের আস্থা নেই, কিন্তু তাদের ধারণায় কুফরই ধর্ম । মিথ্যা বলা তাদের ধর্মেও হারাম । ইবনে আৰী লায়লা এবং আৰু ওবায়দা বলেন, এক ধর্মের কাফেরের সাক্ষ্য অন্য ধৰ্মে কাফেরের বিরুদ্ধে গ্রহণীয় নয়। যেমন ইহুদীর সাক্ষ্য খৃষ্টানের বিরুদ্ধে। বায়যাৰী লিখেছেন, ‘মিররিজালিকুম' শব্দটি ইসলামের শর্তকে প্রতিষ্ঠিত করেছে। আমি বলি, এই আয়াত মুসলমানদের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে। তাই সাক্ষীদের মুললমান হওয়া ডারুরী । আর বার উপর দাবী করা হয় সেও যেনো নুসলমান হয়। ইবনে জাওজী বলেন, মুসলমান ব্যতীত অন্য ধর্মাবলম্বীর সাক্ষ্য অন্য কোনো তাফসীরে মাযহারী/১০৩
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।