আইম্মায়ে সালাসা (ইমামত্রয়-ইমাম শাফেয়ী, ইমাম মালেক ও ইমাম আহমদ বিন হাম্বল) হজরত আনাসের হাদিস থেকে এই দলিলটি উপস্থাপন করেছেন, রসুল লস. এরশাদ করেছেন, কর্জখ্রহীত| কর্জদাতাকে হাদিয়া দিলে সে বেনো খরহণ না করে তার সওয়ারীতে ভ্রমণ করাতে চাইলে সে যেনো ভ্রমণ না করে। তবে পূর্বসম্পর্ক থাকলে এ রকম করাতে দোষ নেই । ইবনে মাজা । সালেম বিন আবী জু'দ রা. বর্ণনা করেন, এক ব্যক্তি হজরত ইবনে আব্বাস কে বললো, আমি একজনকে বিশ দেরহাম মূল্যের গালিচা কর্জ দিয়েছিলাম । এরপর সে আমাকে হাদিয়া হিসাবে একটি মাছ দিলো, যার মূল্য তের দেরহাম। হজরত আব্বাস বললেন, তুমি তার নিকট থেকে সাত দেরহাম নিও । ইবনে লজাওলী। হজরত আবদুল্লাহ বিন সালাম বলেন, তোমাদের নিকট কর্জ গ্রহণকারী তোমাদেরকে পোশাক, আঞ্জির, যব ইত্যাদি দিতে চাইলে নিও না। কারণ তা সুদ । বোখারী । হজরত আলী বর্ণনা করেন, রসুল স. ওই ধরনের কর্জ দিতে নিষেধ করেছেন যাতে স্বার্থ রয়েছে। বায়হাকী আল মারেফা’র মধ্যে ফোজালা বিন উবাইদের বর্ণনা থেকে এই হাদিসটি উপস্থাপন করেছেন, কর্জের সাথে অতিরিক্ত লাভ গ্রহণ করা একপ্রকার সুদ। ইমাম শাফেয়ী হজরত আবু রাফে এবং হজরত আবু হোরায়রা বর্ণিত হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করেছেন। সাহাবীগণ আরজ করলেন, পরিশোধের জন্য আমাদের এই উটনী কর্জ হিসাবে গ্রহণ করা উটনী থেকে উত্তম । রসুল স. বললেন, তাই দাও ৷ তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে খণ পরিশোধ করে উত্তমরূপে । জননী আয়েশা বর্ণনা করেছেন, আমি রসুল স. কে বললাম, কিছু খামীর অথবা রুটি প্রতিবেশীরা পরম্পরকে কর্জ দেয় এবং গ্রহণ করার বেলায় কমবেশী গ্রহণ করে। রসুল স. এরশাদ করলেন, এতে কোনো দোষ নেই । উত্তম আচরণ ব্যতীত এতে অন্য কিছু নেই। হজরত মুআজ বিন জাবালের কাছে খামীর এবং রুটি কর্জ দেয়া নেয়ার নিয়ম জানতে চাইলে তিনি বললেন, সুবহানাল্লাহ! এটা তো অতি উত্তম আচরণ ৷ কম নিয়ে বেশী দেয়া এবং বেশী নিয়ে কম দেয়ায় ক্ষতি নেই। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে পরিশোধের বেলায় উত্তম। আমি রসুল স. এর কাছে এ রকমই শুনেছি। ইবনে জাওজী। কোনো কোনো বর্ণনায় এসেছে, কর্জ লেনদেন ওজনের মাধ্যমে হওয়া উচিত । কেউ কেউ বলেন গণনার মাধ্যমে । ওয়াল্লাহু আ'লাম। তাফসীরে মাযহারী/১০১
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।