Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সাহেবুত্‌ তানকীহ্‌ লিখেছেন, এই হাদিসের সনদে ধারাবাহিকতা নেই। ইবনে হুম্মাম লিখেছেন, এতে কোনো দোষ নেই । আমি বলি, হাদিসটি সহীহ্‌ । কারণ জানোয়ারের বায়ে সলম রমুলে পাক স. নিষেধ করেছেন। ইমাম আবু হানিফাও বলেছেন, জানোয়ারকে কর্জ দেয়া দুরস্ত নয়। অন্যদিকে ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ বলেছেন দুরস্ত আছে। তারা দলিল হিসাবে এই হাদিসটি পেশ করেছেন, রসুল স. এক ব্যক্তির নিকট থেকে একটি পূর্ণবয়স্ক উট কর্জ নিয়েছিলেন। পরে তার কাছে উট এসে গেলে বললেন, একটি উট ওই ব্যক্তিকে দিয়ে দাও ৷ সাহাবীগণ আরজ করলেন, আমাদের কাছে তো মাত্র চার বৎসর বয়স্ক ভালো উট আছে (কিন্তু তার কাছ থেকে কর্ নেয়া হয়েছিলো একটি পূর্ণবয়স্ক উট) ৷ রসুল স. বললেন, তাই দিয়ে দাও । উত্তম ওই বাক্তি যে উত্তমরূপে কর্জ পরিশোধ করে । মুসলিম । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, এক ব্যক্তির নিকট রসুলে পাক স. এর কিছু কর্জ ছিলো। সে রসুল স. এর সঙ্গে কর্কশ ব্যবহার শুরু করলে সাহাবীগণ উত্তেজিত হলেন ৷ রসুল স. বললেন, পাওনাদারকে কিছু বলা ঠিক নয়। তাকে এক বৎসরের একটি উট কিনে নিয়ে দিয়ে দাও । সাহাবীগণ আরজ করলেন, আমাদের কাছেতো তার উট থেকেও ভালো উট আছে ।তিনি স. বললেন, তাই দাও। ওই ব্যক্তি উত্তম যে উত্তমরূপে কর্জ পরিশোধকারী ৷ বোখারী । ইমাম আবু হানিফা বলেন, জানোয়ারের গুণগত বিবরণ নির্দিষ্ট না হওয়ায় এধরনের কর্জ দুরস্ত নেই । কিন্তু উল্লেখিত দুইটি সহীহ্‌ হাদিসের মোকাবেলায় ইমাম আজমের মতটি নিছক অনুমান (কিয়াস) যা অগ্রহণীয় __ যতোক্ষণ পর্যন্ত জানোয়ারের সলম বেচাকেনার হাদিস সহীহ্‌ বলে প্রমাণিত না হয়। সহীহ্‌ প্রমাণিত হলে সলম করা এবং কর্জ দেয়া দুটোই না জায়েয হয়ে যাবে। এই নিষেধাজ্ঞার মধ্যে সলম ও কর্জ দুটোই সামিল আছে। জানোয়ারের কর্জ বৈধ হওয়া প্রসঙ্গে উপরে যে হাদিসটি বলা হয়েছে তাতে কেবল উট কর্জ নেয়ার কথা পাওয়া যায়। কিন্তু উট বাদে অন্যান্য জানোয়ারের কথা এতে বলা হয়নি সুতরাং অন্যান্য জানোয়ারের প্রসঙ্গ অবৈধই থেকে যাবে। দিয়তের প্রসঙ্গটি আবার অন্যরকম (হত্যার বিনিময়কে দিয়ত বলে) । এক্ষেত্রে বায় সলম জায়েয ৷ কারণ, উট দ্বারা দিয়ত প্রদান করাই শরিয়তের নির্দেশ । আমরা বলি, মালের বিনিময়ে মালের ক্ষেত্রে মালের গুণগত পার্থক্য নির্দেশ বলবৎ থাকতে হবে । যেমন, কেনাবেচা এবং ইজারা - এরা একে অপরের সাথে সন্ধি করেছে। কিন্তু যেখানে মালের বিনিময়ে মাল না হয় যেমন, বিবাহ, খোলা, রক্তপনের বিনিময়ে সন্ধি এ সমস্ত অবস্থায় মালের গুণগত পরিমাণ নির্ধারণ করা জরুরী নয়। তাফসীরে মাযহারী/৯৯

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।