0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | | ৯৭ পৌছাতে পারে যে, এক সময়ে যে মুনীব ছিল তাকে দাসে পরিণত করে দিবে ? পণ্ডিত বলল, হ্যা পারে। মারওয়ান বললেন, তা কেমন করে পারে ? পণ্তিত বলল, দুনিয়ার প্রতি ভালবাসা, আকর্ষণ, কাম্য বস্তু পাওয়ার লোভ, স্বার্থ হাসিলের জন্যে বিবেক ও নীতিবোধ বিসর্জন এবং ন্যায়সংগত সুযোগ বর্জনের মাধ্যমে । কারণ, আপনি যদি দুনিয়াকে ভালবাসেন, তবে জেনে রাখুন যে, যে ব্যক্তি দুনিয়াকে ভালবাসে সে তার গোলামে পরিণত হয় । মারওয়ান বললেন, সেটি থেকে মুক্তির উপায় কি? পপ্তিত বলল, দুনিয়ার প্রতি ঘৃণা পোষণ ও তার থেকে দূরে থাকা । মারওয়ান বললেন, তা তো হবার নয়। পণ্ডিত বলল, হবে, হবে, অচিরেই হবে । ওই দুনিয়া ছিনিয়ে নেওয়ার আগে নিজেই তা থেকে সরে দীড়ান। মারওয়ান বলল, আপনি কি চেনেন আমি কে ? সে বলল, হ্যা চিনি, গা মারওয়ান। নিহত হবেন সুদানে গিয়ে । আপনাকে দাফন করা হবে কাফন ছাড়া । মৃত্যু যদি এখনই আপনাকে তাড়া না করত তাহলে আমি আপনাকে পালিয়ে বাচার স্থান দেখিয়ে দিতাম । কেউ কেউ বলেছেন যে, ওই যুগে একটি উক্তি প্রচলিত ছিল যে, আইন ($) ইব্ন আইন (6) ইব্ন আইন (&) ইব্ন আইন মীম (৫) ইব্ন মীম () ইব্ন মীম ()-কে হত্যা করবে। অর্থাৎ আবদুল্লাহ্ ইব্ন আলী ইবৃন আব্বাস মারওয়ান ইবৃন মুহাম্মদ ইব্ন মারওয়ানকে হত্যা করবে। কেউ কেউ বলেছেন যে, একদিন লোকজন পরিবেষ্টিত হয়ে মারওয়ান এক জায়গায় বসা ছিল । তার মাথার নিকট দণ্ডায়মান ছিল এক সেবক | জনৈক শ্রোতাকে উদ্দেশ্য করে মারওয়ান বলল, এখন আমাদের কী করুণ অবস্থা তা কি দেখতে পাচ্ছ ? আমার আক্ষেপ হয় সে সকল সাহায্যের জন্যে যেগুলোতে আমার কোন সুনাম হল না। সে সকল কৃপা, দান ও অনুগ্হের জন্যে যেগুলোর জন্যে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হল না। এমন সব রাজ্যের জন্যে যারা আমার সাহায্যে এগিয়ে এল না। তখন তার সেবক বলল, আমীরুল মু'মিনীন! যে ব্যক্তি অল্প বস্তুকে বেশী হবার অবকাশ দেয়, ছোটকে বড় হবার সুযোগ দেয় এবং গুপ্তকে প্রকাশিত হবার সুযোগ দেয়, আজকের কাজ পরবর্তী দিনের জন্যে রেখে দেয় তার উপর এর চেয়েও বেশী দুঃখ অবতীর্ণ হয়। মারওয়ান বলল, খিলাফত হারানোর চেয়ে এই মন্তব্যটি আমার জন্যে অধিক দুঃখজনক । কেউ কেউ বলেছেন যে, ১৩২ হিজরীর যুলহাজ্জা মাসের ১৪ তারিখ সোমবার মারওয়ান নিহত হয়েছে । তার বয়স তখন ৬০ বছর অতিক্রম করে ৮০-তে পৌছেছিল। কেউ বলেছেন যে, মারওয়ান ৪০ বছর বেঁচেছিল। প্রথম অভিমতটি সঠিক। সে ছিল উমাইয়া বংশের শে ' খলীফা । তার মাধ্যমে উমাইয়া শাসনের অবসান ঘটে । উমাবী খিলাফতের সমাপ্তি এবং আব্বাসীয় খিলাফতের সূচনা | সংক্রান্ত হাদীস আলা ইবৃন আবদুর রহমান তার পিতার সৃত্রে হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন ঃ 1১১১০ ১৯.) ১৯০৮০1১০০৮1 ঠা |) । 95111 02) 4১5 4 055 955 411 ১ “বনু আসের কর্তৃতবধিকারী ব্যক্তির সংখ্যা যখন চন্লিশে পৌছবে তখন তারা আল্লাহ্র দীনকে বিশ্বাসঘাতকতার মাধ্যম এবং তার বান্দাদেরকে আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)_১৩ ড/৮/৬/.211700109.0017)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।