Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৯৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া : এরপর তিনি এগিয়ে গিয়ে মারজ-আল-রূম নামক স্থানে যাত্রা বিরতি করেন । এরপর আসেন আৰু কাতর।স ন্দীর তীরে । সেখানে এসে দেখেন যে, মারওয়ান ওখান থেকে পালিয়ে মিসর চলে গিয়েছে। এ সময়ে খলীফা সাফফাহের একটি চিঠি তীর হস্তগত হয় । খলীফা নির্দেশ দেন যে, সালিহ ইবন আলীকে মারওয়ানের খোজে প্রেরণ করে তিনি নিজে যেন সিরিয়ায় শাসনকার্য পরিচালনা করেন। সালিহ্‌ যাত্রা করেন মারওয়ানের খোজে । এই বছরের যুলকা'দা মাসে । তার সাথে ছিল আবূ আমর এবং আমির ইবৃন ইসমাঈল | তিনি নদীর তীরে এসে পৌছলেন। সেখানকার নৌকাগুলো একত্র করলেন। তিনি সংবাদ পেলেন যে পদচ্যুত খলীফা মারওয়ান পালিয়ে “আল-ফারমা” নামক স্থানে চলে গিয়েছে । কেউ কেউ ওই স্থানটির নাম “আল-ফায়ুম” বলেন । সালিহ নদীর তীর ধরে এগিয়ে যেতে থাকেন । নৌকাগুলো তার সাথে নিয়ে যাওয়া হচ্ছিল । তিনি “আরীশ” এসে পৌছেন। এরপর যাত্রা করে নীলনদ এবং তারপর “আল-সাঈদ” অঞ্চলে আসেন। মারওয়ান ইতিমধ্যে নীল নদী পার হয়ে ওপারে চলে যায় এবং সেতুটি ভেঙ্গে দেয়। সংশ্লিষ্ট এলাকার খাদ্য-্দ্রব্য ও ঘাস পাতা সব জ্বীলিয়ে দেয়। সালিহ তার খোজে অগ্রসর হচ্ছিলেন। পথিমধ্যে মারওয়ান-পক্ষীয় এক অশ্ব বাহিনীর সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মারওয়ানের অশ্ববাহিনী পরাজিত হয়। এরপর মারওয়ানের একাধিক অশ্ববাহিনীর সাথে সংঘর্ষ হয়। প্রত্যেক ক্ষেত্রে মারওয়ান বাহিনী পরাজয়বরণ করে । নিহত ও বন্দী হয়। বন্দীদেরকে মারওয়ানের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তাদের কেউ কেউ তার অবস্থান সম্পর্কে জানিয়ে দেয় । তখন সে “আবু সায়র” গির্জায় অবস্থান করছিল । শেষ রাতে সালিহ বাহিনী ওখানে গিয়ে পৌছে। তাদের উপস্থিতি . টের পেয়ে মারওয়ানের সাথে থাকা সকল সৈনিক পালিয়ে যায় । কয়েকজন সাথীসহ মারওয়ান গির্জা থেকে বেরিয়ে আসে । তারা তাকে চারিদিকে থেকে ঘিরে ফেলে এবং হত্যা করে। মা“ওয়াদ নামের বসরা অধিবাসী এক লোক তাকে ছুরিকাঘাত করে । তখনও সে অপরিচিত ছিল । হঠাৎ এক লোক বলে ওঠে যে, ইনি আমীরুল মু'মিনীন-খলীফা, মরে পড়ে আছেন । কুফার এক ডালিম বিক্রেতা দ্রুত এগিয়ে যায় এবং এক সময়ের দোর্দপ্ড প্রতাপশালী খলীফা মারওয়ানের মাথা কেটে নিয়ে আসে। এই সেনা বাহিনীর প্রধান আমির ইবৃন ইসমাঈল খণ্ডিত মস্তক পাঠায় আবু আওনের নিকট । আবূ আওন পাঠালেন সালিহ ইবৃন আলীর নিকট । পুলিশ বাহিনীর সদস্য খুযায়মা ইব্‌ন ইয়ামীদ ইব্‌ন হানীকে দিয়ে সালিহ ওই খপ্ডিত মস্তক আমীরুল মু'মিনীন খলীফা আল সাফ্ফার নিকট প্রেরণ করে। মারওয়ান নিহত হন যুলহাজ্জা মাসের ২৭ তারিখ রবিবার । কেউ বলেছেন ১৩২ হিজরীর ৭ই যুলহাজ্জ বৃহস্পতিবার তিনি নিহত হন। তার খিলাফতের মেয়াদ ছিল পাচ বছর দশমাস দশ দিন। এটি প্রসিদ্ধ অভিমত । তার বয়স সম্পর্কে মতভেদ রয়েছে । কেউ বলেছেন ৪০ বছর | কেউ বলেছেন ৫৬ বছর আবার কেউ বলেছেন ৫৮ বছর । কারো মতে ৬০, কারো মতে ৬২, ৬৩ কিংবা ৬৯ বছর | কেউ বলেছেন ৮০ বছর । মহান আন্লাহ্‌ ভাল জানেন । মারওয়ান আল-হিমার সম্পর্কে কিছু কথা তিনি হলেন, মারওয়ান ইবৃন মুহাম্মদ ইবৃন মারওয়ান ইব্‌ন হাকাম ইবৃন আবু আস ইব্‌ন ড৬৮ড৬.2110001109..00])

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।