Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৯৩ চতুষ্পদ জন্তুর আস্তাবল হিসেবে ব্যবহৃত হয় । এরপর তিনি উমাইয়াদের কবরগুলো খনন করেন। মুআবিয়ার কবরে একটি কালো সূতা ব্যতীত কিছুই পাননি । আবদুল মালিক ইব্‌ন মারওয়ানের কবর খনন করা হয়। সেখানে একটি মাথার খোল পাওয়া যায়। কোন কোন কবরে এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায় । তবে হিশাম ইব্‌ন আবদুল মালিকের লাশ পাওয়া যায় সম্পূর্ণ অক্ষত । নাকের অগ্রভাগ ছাড়া তার শরীরের অন্য কোন স্থানে কোন দাগ কিংবা জীর্ণতার চিহৃও পড়েনি । সেনাপতি আবদুল্লাহ্‌ মৃত হিশামের লাশ পেয়ে ওই মৃত লাশকে চাবুক দিয়ে পিটিয়েছে। কয়েকদিন সেটিকে শূলিতে চড়িয়ে রাখে । তারপর আগুনে পুড়িয়ে ছাইগুলো বাতাসে উড়িয়ে দেয়। এটি এজন্যে করেছিল যে, তার ভাই মুহাম্মদ ইবন আলীকে হিশাম প্রহার করেছিল । হিশাম ইব্‌ন আবদুল মালিক মুহাম্মদের একটি নাবালক ছেলেকে খুন করেছিল । মুহাম্মদ এই অভিযোগ করার কারণে হিশাম তাকে ৭০০ চাবুকাঘাত লাগিয়েছিল। উপরন্তু, তাকে রাজধানী থেকে বের করে বালকা এর হামীমা পাঠিয়ে দিয়েছিল । বর্ণনাকারী বলেন, এরপর আবদুল্লাহ্‌ উমাইয়া বংশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সন্তান-সন্ততিদের তথা পরবর্তী প্রজন্মের দিকে দৃষ্টি নিবদ্ধ করে । সে তাদেরকে খুঁজে খুজে বের করে এবং হত্যা করতে থাকে । একদিনে সে রামাল্লা নদীর তীরে তাদের ৯২ হাজার লোককে হত্যা করে । তাদের মৃত অর্ধমৃত দেহের উপর সে ন্যাকড়া বিছিয়ে দেয়। তার উপর পশমী দস্তরখান রেখে সে অনায়াসে খাওয়া দাওয়া করে । নীচে আহত, ক্ষত-বিক্ষত দেহগুলো কাতরাচ্ছিল, গড়াগড়ি খাচ্ছিল । বস্তুত এটি ছিল আবদুল্লাহ্‌-এর সীমালংঘন ও নির্যাতন । অবশ্য পরবর্তীতে সে এর ফল ভোগ করেছে। এই অপতৎপরতার মাধ্যমে সে যা অর্জন করতে চেয়েছিল তা পায়নি এবং তার এই ক্ষমতা স্থায়ী থাকেনি ৷ তার জীবনী আলোচনার সময় সেটি উল্লেখ করা হবে। সে হিশাম ইব্‌ন আবদুল মালিকের স্ত্রীকে কতক খুরাসানী লোকের সাথে খালি পায়ে, খোলা মুখে, বিবন্ত্র অবস্থায় পায়ে হাটিয়ে এক মাঠে প্রেরণ করে । হিশামের স্ত্রী হল আবদাহ বিন্ত ১৮45১ সেখানে তাকে হত্যা করে। এরপর ওদের মাংস যেটুকু অবশিষ্ট পেয়েছে সব আগুনে পুড়িয়ে দিয়েছে। আবদুল্লাহ সেখানে ১৫ দিন ০ তিনি ইমাম আওযাঈকে ডেকে নিয়ে গিয়েছিলেন । তাকে তার সম্মুখে দাড় করিয়েছিলেন । তাকে বলেছিলেন, হে আবু আমর" আমরা যা করলাম সে সব সম্পর্কে আপনার অভিমত কি? আওযাঈ বলেন, আমি তখন বলেছিলাম, আমি সে বিষয়ে জানি না, তবে ইয়াহ্‌ইয়া ইব্‌ন সাঈদ আমাকে একটি হাদীস শুনিয়েছিলেন যে, মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম উমর ইব্‌ন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ ০১৫১২] :)0541 1০51 -আমল বা কর্ম বিবেচ্য হবে নিয়্যত ও উদ্দেশ্যের আলোকে । এরপর হাদীসের অবশিষ্ট অংশও শুনালেন। ইমাম আওযাঈ বলেন, আমি তখন এই অপেক্ষায় ছিলাম যে, কখন আমার কাটা মাথা আমার সম্মুখে লুটিয়ে পড়ছে। এরপর আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং আমাকে ১০০ দীনার বা স্বর্ণমুদা প্রদান করা হয়। এরপর আবদুল্লাহ্‌ যাত্রা করেন মারওয়ানের খোজে । যেতে যেতে “আল-কাসওয়া” নদীর তীরে গিয়ে পৌছেন। ইয়াহ্ইয়া ইব্‌ন জাফর হাশেমীকে দামেক্কের শাসনকর্তী নিযুক্ত করেন। : অসভঞ,2110001109-0010)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।