00111917115 ৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্ন আলী আট হাজার সৈন্য নিয়ে তার সাথে যোগ দেন। খলীফা সাফফাহের নির্দেশে তারা আগমন করে । সালিহ অবস্থান গ্রহণ করে আযরা-এর মারাজ অঞ্চলে । আবু আওন অবস্থান নেয় কায়সান ফটকে । বুসাম অবস্থান নেয় বাব-আল সাগীর ফটকে । হামীদ ইবৃন কাহতাবা বাব-আল- তাওমা ফটকে । আবদুস সামাদ, ইয়াহইয়া ইব্ন সাফওয়ান এবং আব্বাস ইব্ন ইয়াধীদ অবস্থান যাবত হিমূস অবরোধ করে রাখেন । অবশেষে এই হিজরী সন অর্থাৎ ১৩২ হিজরী সনের এগারই রমাযান বুধবার তারা হিমূস জয় করেন। ওখানকার বহু লোককে তারা হত্যা করেন। তিনদিন যাবত খুন-খারাবি বৈধ করে দেওয়া হয়েছিল৷ হিমৃস দুর্ণের সকল প্রাচীর ভেঙ্গে দেওয়া হয়। কথিত আছে যে, আবদুল্লাহ্ যখন দামেস্ক অবরোধ করেন তখন সেখানকার অধিবাসিগণ কেউ উমাইয়াদেরকে সমর্থন দিতে থাকে । এক পর্যায়ে নিজেরা মারামারি ও খুনাখুনিতে লিপ্ত হয়। ওরাই ওদের প্রশাসককে হত্যা করে এবং আব্বাসীদের হাতে শহর হস্তান্তর করে। দুর্গের পূর্ব গ্রাটীরে সর্বপ্রথম আরোহণ করে আবদুল্লাহ্ তাঈ নামের এক লোক । বাব-আল-সাগীর বা ক্ষুদ্র ফটক দিয়ে প্রবেশ করে বুসাম ইব্ন ইবরাহীম । এরপর তিন ঘণ্টার জন্যে দামেস্ক নগরীতে খুন-খারাবী ও লুটতরাজ বৈধ করে দেওয়া হয় । এমনও বলা হয়ে থাকে যে, ওই সময়ে দামেক্কে প্রায় ৫০ হাজার লোককে হত্যা.করা হয়। | এঁতিহাসিক ইবন আসাকির জাফর ইব্ন আবী তালিবের বংশধর উবায়দ ইব্ন হাসান জাল- আরাজের জীবনীতে উল্লেখ করেছেন যে, দামেক্কের অবরোধকালে তিনি আবদুল্লাহ্ ইব্ন আলীর সাথে ৫০০০ সৈন্যের সেনাপতি ছিলেন। তারা পাচ মাস যাবত দামেক্ক অবরোধ করে রেখেছিলেন । কেউ বলেছেন ১০০ দিন অবরোধ করে রেখেছিলেন । কারো মতে পনের দিন । কারো মতে একমাস । মারওয়ানের পক্ষে নিয়োজিত প্রশীসক ওই নগরীর নিরাপত্তা প্রাীর নির্মাণ করেছিল খুবই মজবুত করে । কিন্তু ইয়ামানী জাতিসত্তা ও মুদারী জাতিসত্তার প্রশ্নে নিজেরা বিরোধে জড়িয়ে পড়ার কারণে আব্বাসীদের বিজয়ের পথ সহজ হয়ে পড়ে । মূলত এই দ্বন্দের ফলশ্রুতিতে আব্বাসীরা সেটি জয় করে নিতে সক্ষম হয় । দামেস্ক অধিবাসিগণ নিজেদের মধ্যে এত কঠিন গোষ্টী-দ্বন্দে লিপ্ত হয়েছিল যে, তারা মসজিদে মসজিদে দুইগোত্রের জন্যে দুইটা করে মিহরাব তৈরি করেছিল । জামে" মসজিদে তৈরি করা হয়েছিল দুইটা মিম্বর। জুমুআর দিনে একই সাথে দুই মিশ্বরে দুইজন ইমাম দাড়িয়ে খৃত্বা দিত। এত আশ্চর্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে । ফিতনা, গৌড়ামী গোষ্ঠিবাদ তাদেরকে এত নীচে নামিয়ে নিয়ে গিয়েছিল। আমরা এই অনভিপ্রেত পরিস্থিতি থেকে মহান আন্রাহ্র নিকট আশ্রয় কামনা করছি। ইব্ন আসাকির পূর্বোন্নিখিত জীবনীগ্রন্থে এগুলো বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। ইবৃন আসাকির মুহাম্মদ ইব্ন সুলায়মান ইব্ন আবদুল্লাহ্ নওফিলের জীবনীগ্রহ্থে লিখেছেন যে, তিনি বলেছেন “আবদুল্লাহ্ ইব্ন আলী প্রথম যখন দামেস্কে প্রবেশ করেন তখন আমি তার সাথে ছিলাম । তিনি তরবারি হাতে সেখানে প্রবেশ করেন এবং তিন ঘন্টার জন্যে খুন-খারাবী ও গণহত্যা বৈধ করে দেন । সেখানকার জামে" মসজিদ ৭০ দিন যাবত তার উট-ঘোড়া ও অন্যান্য ড/৬/৬/.911001109.00])
— صفحة ٩٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.