0০011161715 ৮৮ .. আল-বিদায়া ওয়ান নিহায়া মারওয়ান তখন আবদুল আযীয ইবৃন উমর ইবৃন আবদুল আযীযকে বলেছিল, “আজ যদি সূর্য চলে পড়ার পূর্ব পর্যন্ত ওরা আমাদের উপর আক্রমণ নী করে তাহলে আমরা জয়ী হব। খিলাফত আমাদের হাতে থাকবে । আমরা যুগ-যুগান্তের খিলাফত পরিচালনা করে অবশেষে হযরত ঈসার (আ)-এর নিকট তা হস্তান্তর করব । আর ওরা যদি সূর্য চলে পড়ার পূর্বে আমাদের উপর আক্রমণ চালায় তাহলে আমরা পরাজিত হব । আমরা মহান আল্লাহ্র বান্দা মহান আল্লাহ্র নিকট ফিরে যাব। এরপর মারওয়ান শাস্তি চুক্তির প্রস্তাব পাঠায় আবদুল্লাহ্ ইবন আলীর নিকট । আবদুল্লাহ্ বলেন, ওই ইব্ন যুরায়ক তো মিথ্যাবাদী । শান্তি চুক্তি নয় বরং সূর্য ঢলে পড়ার পূর্বেই ইনশাআল্লাহ্ অশ্ববাহিনী তাকে পদদলিত করবে । সেদিন ছিল শনিবার | এই হিজরী সন অর্থাৎ ১৩২ হিজরী সনের জুমাদাল উখরা মাসের এগার তারিখ । মারওয়ান বলল তার সৈন্যদেরকে 'সকলে স্থির থাক। কেউই যুদ্ধ শুরু করবো না।” সে বার বার সূর্যের দিকে তাকাচ্ছিল। তারই সেনাপতি ওয়ালীদ ইব্ন সুআবিয়া ইব্ন মারওয়ান তার নির্দেশ অমান্য করে । সে ছিল খলীফা মারওয়ানের জামাতা । সে আববাসীদের উপর আক্রমণ করে বসে । এতে মারওয়ান রেগে যায় । সে তাকে গালমন্দ করে । সে প্রথমে আব্বাসী সৈন্যদের ডান বাহুর উপর আক্রমণ করে । আবু আওন তখন আবদুল্লাহর পাশে গিয়ে দাড়ায় । আবদুল্লাহ্র পক্ষে মুসা ইব্ন কাব যুদ্ধ পরিচালনা করছিল । সে লোকদেরকে সওয়ারী হতে নেমে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিল । সৈন্যরা নেমে পড়ে এবং তীর নিক্ষেপ করতে থাকে । সম্মিলিত আক্রমণ চালায় তারা প্রতিপক্ষের উপর । সিরীয় তথা উমাইয়া সৈন্যগণ বরাবর পিছু সরতে থাকে । আবদুল্লাহ্ বরাবর সম্মুখে অগ্রসর হতে থাকেন, আর বলতে থাকেন হে আমার প্রতিপালক! কখন আমরা আপনার পথে শহীদ হব ? তিনি ডেকে ডেকে বলছিলেন, ওহে খুরাসানবাসিরা ! ওহে ইমাম ইবরাহীমের সুসংবাদ প্রাপ্ত জনতা! হে মুহাম্মদ! হে মানসুর! উভয় পক্ষে চলছিল ভীষণ যুদ্ধ । চারিদিকে শুধু তামার উপর লোহা পতনের ঝন ঝন শব্দ। মারওয়য়ান কুদাআ গোত্রের প্রতি প্রস্তাব দিল সওয়ারী থেকে নেমে যুদ্ধ করার জন্যে । তারা বলল, বরং বনূ সুলায়ম গৌত্রকে বল সওয়ারী থেকে নেমে যুদ্ধ করতে । সে সাকাসিক গোব্রকে নির্দেশ দিল শক্রপক্ষের উপর আক্রমণ করার জন্যে । তারা বলল, বনু আমির গোত্রকে বল, তারা যেন আক্রমণ করে । এরপর সে সাকুন গোত্রের নিকট সংবাদ পাঠাল তারা যেন আক্রমণ চালায় । জবাবে তারা বলল, বরং গুতফান গোত্রকে আক্রমণ চালাতে বলুন। এরপর সে তার পুলিশ প্রধানকে বলল, তুমি নিজে সওয়ারী থেকে নেমে পড় । সে বলল, না, আমার দ্বারা তা হবে না। আমি নিজেকে বর্শার লক্ষ্যবস্তু বানাতে পারব না । মারওয়ান বলল, তবে আল্লাহ্র কসম ! আমি তোমাকে দুঃখের মুখোমুখি করব । সে বলল, আপনি যদি পারেন তা করবেন। কেউ কেউ বলেছেন যে, মারওয়ান এই কথাটি বলেছিল ইব্ন হুবায়রাকে। এতিহাসিকগণ বলেন যে, এরপর সিরীয় বাহিনী পরাজয়বরণ করে । ওদের পেছনে পেছনে পলায়ন করতে থাকে খুরাসানিগণ। ওদের কেউ কেউ নিহত হচ্ছিল, কেউ হচ্ছিল বন্দী । সেদিন যতলোক নিহত হয়েছে তার চেয়ে বেশী নদীতে ডুবে মরেছে । যারা ডুবে মরেছে তাদের মধ্যে _ ক্ষমতাচ্যুত প্রশাসক ইবরাহীম ইব্ন ওয়ালীদ ইব্ন আবদুল মালিক ছিল। আব্বাসী সেনাপতি আবদুল্লাহ্ ইবন আলী পরে সেতু পুনঃস্থাপন ও ডুবন্তদের তুলে আনার্ নির্দেশ দেন। তিনি এই ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।