Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৮৭ আহওয়ায অঞ্চলে । সালামা ইব্‌ন আমর ইব্‌ন উছুমানকে পাঠালেন মালিক ইব্‌ন তাওয়াফের নিকট । তিনি নিজে সৈন্য বেষ্টিত হয়ে কয়েক মাস সেখানে অবস্থান করলেন । তারপর সেখান থেকে হাশেমী নগরীর রাজকীয় প্রাসাদে গমন করলেন । ইতিমধ্যে আবু সালামা খাল্লালের প্রতি তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়লেন। কারণ, আবু সালামা খাল্লাল খিলাফতের পদ আব্বাসীয়দের পরিবর্তে ফাতেমীদের হাতে সমর্পণের .চেষ্টা করেছিল এই তথ্য সাফফাহ্‌ জানতে পেরেছিলেন । মহান আল্লাহ্‌ ভাল জানেন । | মারওয়ান ইব্ন মুহাম্মদ ইব্ন মারওয়ানের হত্যাকাণ্ড মারওয়ান শেষ উমাইয়া খলীফা । এরপর খিলাফত আব্বাসীয়দের হাতে চলে যায়। মহান আল্লাহ্‌ বলেন ঃ ০০০ বিন 5641) আল্লাহ যাকে ইচ্ছা আপন কর্তৃত্ব দান করেন (সূরা বাকারা 8 ২৪৭)। মহান আল্লাহ্‌ ইরশাদ করেন ঃ 4171 44, 10158 বলুন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ (সূরা আল-ইমরান £ ২৬)” আমরা পূর্বে উন্মেখ করেছি যে, আবু মুসলিম এবং তার অনুসারীদের কর্মকাণ্ড এবং খুরাসানের চলমান পরিস্থিতি অবগত হবার পর মারওয়ান তার বাসস্থান হাররাম ছেড়ে মুসেলের নিকটবতাঁ এক নদী তীরে গিয়ে অবস্থান গ্রহণ করেন ছ্বীপাঞ্চলের ওই এলাকা “আল-যাব” নামে পরিচিত ছিল। এরপর কৃফাতে আবু আব্বাস সাফ্ফাহ্‌র হাতে খলীফারূপে বায়আত করা হয়েছে এবং সৈন্য বেষ্টিত হয়ে তিনি সেখানে অবস্থান করছেন এটা শুনে সে দারুণভাবে মর্মাহত হয় । আব্বাসীদের মুকাবিলায় সে সৈন্য সমাবেশ ঘটায় । কিন্তু সাফ্ফাহ্‌-এর অনুগত সেনাপতি আবু আওন এক বিশাল সৈন্য বাহিনী নিয়ে মারওয়ানকে প্রতিরোধ করার জন্যে এগিয়ে আসে। আলযাবে শিবির স্থাপন করে সেনাপতি আবূ আওন। সাফৃফাহের পক্ষ হতে অতিরিক্ত সৈন্য সাহায্য আসে তার নিকট । এরপর খলীফা সাফ্ফাহ্‌ তার পরিবারের যে সকল সদস্য যুদ্ধ বিদ্যায় পারদর্শী তাদেরকে যুদ্ধে অংশ গ্রহণের আহ্বান জানান । আবদুল্লাহ্‌ ইব্ন আলী তার ডাকে সাড়া দেন। তিনি বলেন, মহান আল্লাহ্র বরকতের উপর নির্ভর করে তুমি যাত্রা কর। তিনি বহু সৈনিকের এক বিশাল বাহিনী নিয়ে যাত্রা করলেন। আবূ আওনের নিকট এসে পৌছলেন তিনি । আবু আওন সেনাপতির পদ হতে সরে গিয়ে আবদুল্লাহ্‌ ইবন আলীকে ওই পদে বসালেন । আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী তীর পুলিশ বাহিনীর প্রধানরূপে নিযুক্ত করলেন হিয়াশ ইবৃন হাবীব তাঈ এবং নাসীর ইব্‌ন মুহতাফিযকে | এদিকে আবু.আববাস সাফ্ফাহ্‌ ত্রিশ সদস্যের সংবাদবাহী দলের প্রধান হিসেবে মূসা ইব্‌ন কা'বকে পাঠালেন । আবদুল্লাহ্‌ ইবন আলীর নিকট যাতে তিনি দ্রুত মারওয়ানের উপর আক্রমণ চালান এবং জটিল. কোন পরিস্থিতি সৃষ্টির সুযোগ না দিয়ে মারওয়ানকে হত্যা করেন। মারওয়ান হত্যার মাধ্যমে যেন যুদ্ধের উত্তেজনা প্রশমিত হয়ে যায়। নিজের সেনাবাহিনী নিয়ে আবদুল্লাহ্‌ ইবন আলী মারওয়ানের উপর আক্রমণ করার জন্যে অগ্রসর হলেন । মারওয়ান তার সেনাদল নিয়ে প্রস্তুত হল । দিনের প্রথমভাগে উভয় পক্ষ সারিবদ্ধ হয়। কথিত আছে যে, ওইদিন মারওয়ানের সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য ছিল। কেউ বলেছেন এক লক্ষ বিশ হাজার সৈন্য ছিল। আবদুল্লাহ্‌ ইবুন আলীদের সৈন্য ছিল মাত্র বিশ হাজার । ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।