Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া বিষয়বস্তু । তারা হয়ে গেল ছিন্ন ভিন্ন। ধ্বংস হয়ে গেল যালিম সম্প্রদায় । মহান আল্মাহ্‌ ইসা রায়ে রনির বারারানি রানি রাটাএানিররারানিংপাা আল্লাহ্‌ সম্পর্কে । রা কিন্তু অতিরিক্ত লাগামে পেঁচিয়ে ওই ঘোড়া ধরাশায়ী হয়েছে । ওই আল্লাহ্‌দ্রোহী কি মনে করেছিল যে, তাকে কেউ কাবু করতে পারবে না? সে তার অনুসারীদেরকে ডেকেছিল। তার সৈনিকদেরকে একত্রিত করেছিল । যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল । কিন্তু সে তার সামনে-পেছনে, ডানে-বামে এবং উপরে ও নীচে শুধু মহান আল্লাহ্র কৌশল, শক্তি, পাকড়াও ও আযাব দেখতে পেল । যা তার বাতিল কর্মতৎপরতা ব্যর্থ করে দেয়। তার গোমরাহীকে নিশ্চিহ্ করে দেয়। তার উপর মন্দ পরিণাম ডেকে আনে । তার পাপচারিতা তাকে পরিবেষ্টিত করে ফেলে এবং মহান আল্লাহ্‌ আমাদেরকে আমাদের হক ও অধিকার ফিরিয়ে দেন এবং আমাদেরকে আশ্রয় দেন। হে লোক সকল ! আমাদের নবনিযুক্ত এই আমীরুল মু'মিনীন খলীফা । আল্লাহ্‌ তাকে সুদৃঢ় সাহায্য করেছেন। তিনি জুমুআর নামাযের পর মিম্বরে বসেছেন বক্তব্য দেওয়ার জন্যে এ কারণে যে, জুমুআ বিষয়ক বক্তব্যের সাথে যেন অন্য বক্তব্য মিলে মিশে না যায়। কথা শেষ হবার আগেই তিনি বক্তব্য বন্ধ করে দিলেন তীর প্রচণ্ড জ্বরের কারণে । কাজেই, সকলে আমীরুল মু'মিনীনের আরোগ্য লাভের জন্যে দু'আ করুন । মহান আল্লাহ্‌ তার দুশমন, শয়তানের খলীফা পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী মারওয়ানের পরিবর্তে আপনাদেরকে এমন কি খলীফা প্রদান করেছেন যিনি মহান আল্লাহ্‌র উপর তাওয়াক্লুলকারী, ভাল মানুষদের পদাংক অনুসারী যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবার পর হিদায়াতের আলো দ্বারা সেখানে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করে বর্ণনাকারী বলেন এ কথা শুনে উপস্থিত জনগণ চীৎকার ও আহাজারির সাথে দু'আ করতে লাগল। এরপর দাউদ রে) বললেন, জেনে রাখুন, হে কৃফাবাসিগণ ! রাসূলুল্লাহ্‌ (সা)-এর _ তিরোধানের পর হযরত আলী এবং এই খলীফা সাফ্ফাহ্‌ ব্যতীত অন্য কোন উপযুক্ত লোক এই মিশ্বরে বসেনি । আরো জেনে রাখুন, এই খিলাফতের হকদার আমরাই । আমাদের বাহিরের কেউ নয়। আমরাই বংশানুক্রমে খিলাফতের দায়িত্ব পালন করে যাব এবং শেষ পর্যন্ত হযরত ঈসা (আ)-এর নিকট এটি হস্তান্তর করব। মহান আল্লাহ আমাদেরকে যে পরীক্ষা করেছেন এবং যে নিআমত দিয়েছেন সেজন্যে তার প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা নিবেদন করছি। এরপর দাউদ এবং আবু আব্বাস সাফ্ফাহ্‌ দু'জনেই মিষ্বর হতে নেমে সরকারী প্রাসাদে চলে গেলেন। এরপর আসরের সময় পর্যন্ত জনগণ আবূ আব্বাসের হাতে বায়আত করল । আসরের পর হতে পুনরায় রাত পর্যন্ত বায়আত করল । এরপর আবূ আব্বাস কৃফার উপকণ্ঠে বেরিয়ে এলেন । তার সাথে সৈন্য সমাবেশ ঘটালেন। কুফাতে স্বীয় চাচা দাউদকে শাসনকর্তা নিযুক্ত করলেন । চাচা আবদুল্লাহ্‌ ইবৃন আলীকে প্রেরণ করলেন আবু আওন ইবন আবু ইয়াধীদের নিকট | ভাতিজা “ঈসা ইব্‌ন মুসাকে প্রেরণ করলেন হাসান ইব্‌ন কাহ্তাবার নিকট । হাসান তখন ওয়াসিত অঞ্চলে ইব্‌ন হুবায়রাকে অবরুদ্ধ করে রাখায় নিয়োজিত ছিল । তিনি ইয়াহ্ইয়া ইব্‌ন জাফর ইব্‌ন তাম্মম ইবৃন আব্বাসকে প্রেরণ করলেন মাদাইন অঞ্চলে হাদীম ইবৃন কাহ্তাবা এর নিকট, আবু ইয়াকযান উছমান ইব্‌ন উরওয়া ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।