0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৫ থাঁকলেন। যাতে আমাদের মাধ্যমে বিশ্বের দুর্বল মানুষদের প্রতি অনুগ্রহ করতে পারেন । আমাদেরকে দিয়ে তিনি শুরু করেছিলেন আমাদেরকে দিয়েই তা সমাপ্ত করলেন। আমি আশা করছি যে, যে প্রান্ত থেকে কল্যাণ এসেছে সে প্রান্ত থেকে যুলুম আসবে না। যেদিক থেকে শুদ্ধতা এসেছে সেদিক থেকে বিপর্যয় আসবে না। আমরা যারা আহ্লে বায়ত তথা নবী-পরিবার মহান আল্লাহ্র দেওয়া শক্তি-সামর্থ্য ব্যতীত আমাদের কোন শক্তি-সামর্্য নেই। ওহে কৃফাবাসিগণ ! আপনারা আমাদের প্রিয় পাত্র, আপনারা আমাদের ভালবাসার মানুষ । আমাদেরকে দিয়ে আপনারা অধিকতর ভাগ্যবান হয়েছেন এবং আমাদের নিকট সম্মান লাভ করেছেন। আপনাদের রাষ্ট্রীয় ভাতা আমি ১০০ দিরহাম করে বৃদ্ধি করে দিলাম | কাজেই, আপনারা প্রস্তুত থাকুন । আমি কিন্তু দুর্দান্ত ধ্বংসশালী। বক্তৃতার সময় সাফ্ফাহ্ রোগাক্রান্ত ছিলেন। বক্তৃতা দিতে গিয়ে তার অসুস্থতা আরো বেড়ে গেল। তিনি মিম্বরের উপর বসে পড়লেন। | এবার তীর চাচা দাউদ উঠে দীড়ালেন। তিনি বললেন, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ্ তা'আলার | তিনি আমাদের শক্রদেরকে ধ্বংস করেছেন সেই কৃতজ্ঞতা প্রকাশে এই প্রশংসা । তিনি আমাদের উত্তরাধিকারিত্ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। হে লোক সকল ! এখন দুঃখ রজনীর অন্ধকার কেটে গেছে। এখন আসমান ও যমীন আলোকময় হয়ে উঠেছে । এখন খিলাফতের সূর্য তার মুল উদয়স্থল হতে উদিত হয়েছে। সূর্য যথাস্থানে প্রত্যাবর্তন করেছে। প্রত্যাবর্তন করেছে তোমাদের নবীর পরিবারের নিকট । স্েহময়, দয়াশীল ও অনুগ্রহকামী নবীর ংশধরদের নিকট । ওহে লোক সকল । আমরা ধন-সম্পদ অর্জনের উদ্দেশ্যে খিলাফতের পেছনে ছুটিনি। আমরা নদী ও জলাশয় খনন, দালান ও প্রাসাদ নির্মাণ এবং স্বর্ণ ও রৌপ্য সঞ্চয়ের জন্যে এই আন্দোলন পরিচালনা করিনি । আমাদের আত্মসম্মান আমাদেরকে এই আন্দোলনে ঠেলে দিয়েছে । আমাদের অধিকার ছিনিয়ে আনা, চাচাত গোষ্ঠির প্রতি বিদ্বেষ, তোমাদের প্রতি উমাইয়াদের অসদাচারণ ও লাঞ্কুনা, দান-সাদাকা ও রাষ্ট্রীয় সম্পদে তাদের স্বজনপ্রীতি আমাদেরকে এই আন্দোলনের উদ্ুদ্ধ করেছে। এখন তোমাদের জন্যে আমাদের উপর আল্লাহ্ ও তার রাসূলের যিম্মাদারী এবং হযরত আব্বাসের যিম্মাদারী রয়েছে । আমরা তোমাদের মধ্যে আল্লাহ্র কিতাব অনুযায়ী ফায়সালা করব । আমরা নিজেবা আল্লাহ্র কিতাব অনুযায়ী কার্ধ পরিচালনা করব এবং রাসূলুল্লাহ্ (সা)-এর জীবনাদর্শ মুতাবিক আশরাফ-আতরাফ. সকলে মিলে নিজেদের জীবন পরিচালনা করব। ধ্বংস বনু উমাইয়াদের জন্যে, ধ্বংস বনূ মারওয়ানের জন্যে । ওরা নগদকে বাকীর উপর প্রাধান্য দিয়েছে। অস্থায়ী জীবনকে চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দিয়েছে। তারা পাপাচারিতায় জড়িয়ে পড়েছিল এবং জনসাধারণের উপর যুলুম করেছিল । তারা হারাম ও নিষিদ্ধ কর্ম সংঘটিত করেছিল । _ জনসাধারণের প্রতি অন্যায় আচরণ করেছিল । মহান আল্লাহ্র দেওয়া অবকাশ সম্পর্কে গাফিল হয়ে, মহান আল্লাহ্র পাকড়াও সম্পর্কে অন্ধ হয়ে এবং মহান আন্মাহ্র কৌশল সম্পর্কে নির্ভয় থেকে তারা গোমরাহী ও বিভ্রান্তির ময়দানে ঘোড়া দৌড়িয়েছি। রাজ্যে ও দেশে গৌরব ও অহংকারের আচরণ করেছে । ফলে আল্লাহ্র আযাব তাদের উপর নেমে এসেছে যখন তারা ছিল ঘুমন্ত । শেষ পর্যন্ত তারা হয়ে গেল কাহিনীর ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।