Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৮২ / আল-বিদায়া ওয়ান নিহায়া লোকজনকে তিনি এই ওসিয়ত করে গিয়েছিলেন যে, তার পরে খলীফা হবে তার ভাই আবু আব্বাস সাফ্ফাহ্‌। তিনি তাদেরকে কুফা চলে যাবার নির্দেশ দিলেন, সেদিনই তারা কুফা অভিমুখে যাত্রা করে । এই যাত্রীদলে ছিলেন তাঁর ছয় চাচা। সর্বজনাব আবদুল্লাহ্‌, দাউদ, ঈসা, সালিহ, ইসমাঈল ও আবদুস সামাদ । তীরা আলীর ছেলে । দলে আরো ছিলেন তীর দুই ভাই আবু আব্বাস সাফ্ফাহ্‌ এবং মুহাম্মদ আবু মুহাম্মদ ইবৃন আলী । তার দুই ছেলে মুহাম্মদ এবং আবদুল ওয়াহহাব-ও ওই দলে ছিলেন । এ ছাড়া পরিবারের অন্যরা তো ছিলেনই। তারা কৃফায় পৌছার পর আবু সালমা খালাল তাদেরকে ওয়ালীদ ইব্‌ন সা“দের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। ওয়ালীদ ছিল হাশিমী গোত্রের মুক্ত করা ক্রীতদাস । প্রায় ৪০ দিন সে তীদের উপস্থিতির কথা সরকারী লোকদের থেকে গোপন রাখে । এরপর তাদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। তারপর অনবরত স্থান পরিবর্তন করতে থাকে এবং এক পর্যায়ে আব্বাসীদের হাতে শহরগুলো বিজিত হয়। আর আবু আব্বাস সাফ্ফাহ্‌কে খলীফা মনোনীত করে তার হাতে বায়আত করা হয়। ইমাম ইবরাহীম ইব্‌ন মুহাম্মদকে নিয়ে উপস্থিত করা হয় তৎকালীন খলীফা মারওয়ানের নিকট । মারওয়ান তখন হাররানে অবস্থান করছিল । সে ইব্রাহীমকে বন্দী করে রাখে । তিনি বন্দী অবস্থায় থাকেন এই হিজরী সন অর্থাৎ ১৩২ হিজরী সন পর্যন্ত । তারপর এই সনের সফর মাসে কারাগারে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর । কেউ কেউ বলেছেন যে, তার মুখমণ্ডলে পাতলা কাপড়ে চেপে রাখায় তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং তাতে তার মৃত্যু হয়। তখন তার বয়স ছিল ৫১ বছর । বাহলুল ইবৃন সাফওয়ান নামক এক ব্যক্তি তার জানাযায় ইমামতি করে । কেউ বলেছেন, ইমাম ইবরাহীমকে গৃহে বন্দী করে রেখে ওই ঘরটি ভেঙ্গে দেওয়া হয়। ঘর চাপা পড়ে তিনি মারা যান। আবার কেউ বলেছেন যে, তাকে বিষ মেশানো দুধ পান করানো হয়। তাতে তার মৃত্যু হয়। কারো মতে ইমাম ইবরাহীম ১৩১ হিজরী সনে হজ্জে উপস্থিত হয়েছিলেন সেখানে তার নাম ও পরিচিতি ব্যাপক প্রসিদ্ধি লাভ করে। তাঁকে ঘিরে সেখানে প্রচুর উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় । তার এই জনপ্রিয়তার কথা মারওয়ানের কর্ণগোচর হয় । তাকে জানানো হয় যে, আবু মুসলিম খুরাসানী জনসাধারণকে এই ব্যক্তির আনুগত্য করার জন্যে আহ্বান জানাচ্ছে । তারা তাকে খলীফা নামে আখ্যায়িত করছে । ফলে, ১৩২ হিজরী সনের মুহাররম মাসে ইমাম ইবরাহীমকে গ্রেফতার করে মারওয়ানের নিকট প্রেরণ করা হয় । ওই বছর সফর মাসে সে তাকে হত্যা করে। এটি অপেক্ষাকৃত বিশুদ্ধ অভিমত । কেউ বলেছেন, তাকে বালকা হতে নয় বরং কুফা হতে ধরে নিয়ে গিয়েছিল । মহান আল্লাহ্‌ ভাল জানেন । আলোচ্য ইমাম ইবরাহীম একজন ভদ্র-সন্্রান্ত দানশীল ও বহু মর্ধাদাবান ব্যক্তি ছিলেন । তিনি তার পিতার মাধ্যমে তার দাদা হতে হাদীস বর্ণনা করেছেন । আবূ হাশিম আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন হাসাফিয়্যা হতেও তিনি হাদীস বর্ণনা করেছেন। তার থেকে হাদীস বর্ণনা করেছে তার ভাই মুসলিম খুরাসানী এবং মালিক ইবৃন হাশিম প্রমুখ । তার মূল্যবান বক্তব্যের একটি হল "পূর্ণাঙ্গ মানবিকতা সম্পন্ন মানুষ সেই ব্যক্তি যে তার দীনের হিফাযত করে, আত্মীয়তা বজায় 4:£খ এবং সমালোচনা যোগ্য কর্ম পরিহার করে। | | ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।