0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৮১ ইবৃন খালিদ আবদুল্লাহ্ কাসারী মাঠে নেমেছিল । সে আব্বাসী খিলাফতের প্রতি মানুষকে আহ্বান জানাচ্ছিল। এই হিজরী সনের আশুরা দিবসে অর্থাৎ মুহাররমের দশ তারিখে মাঠে নেমেছিল । সে ইব্ন হুবায়রা-এর পক্ষে নিয়োজিত প্রশাসক যিয়াদ ইব্ন সালিহ হারিছীকে ওখান থেকে বহিষ্কার করে। মুহাম্মদ ইবৃন খালিদ তখন সরকারী প্রশাসনিক ভবনে এসে উঠে। এক পর্যায়ে ইব্ন হুবায়রা-এর পক্ষ হতে বিশ হাজার সৈন্য নিয়ে হাওছারাহ এগিয়ে যায় মুহাম্মদ ইব্ন খালিদের বিরুদ্ধে যুদ্ধ করতে । কিন্তু হাওছারাহ-এর সেনাদল কুফার নিকটবতাঁ হবার পর দল ত্যাগ করে মুহাম্মদ ইব্ন খালিদের প্রতি অগ্রসর হতে থাকে আব্বাসীদের প্রতি বায়আত করার জন্যে । এমতাবস্থায় হাওছারাহ নিজে “ওয়াসিত” চলে যায়। কেউ কেউ বলেছেন যে, হাসান ইবৃন কাহ্তাবা কুফা প্রবেশ করে । তার পিতা কাহ্তাবা তার ওসিয়তে এটা উল্লেখ করছিল যে, খলীফার উযীর হবে আবু সালমায় হাফ্স্ ইবৃন সুলায়মান। সে তখন কৃফাতে অবস্থান করছিল। হাসান ও তার সেনাদল কুফা প্রবেশ করার পর উষ্ীর আবু সালমা পরামর্শ দিল যে, হাসান ইবৃন কাহ্তাবা যেন কতক সেনাপতি নিয়ে ইবন হুবায়রা-এর মুকাবিলা করার জন্যে ওয়াসিত গমন করে । তার ভাই হামীদ যেন মাদাইন গমন করে এবং সে অন্যান্য সেনা ইউনিটকে বিভিন্ন স্থানে প্রেরণ করে বিভিন্ন এলাকা জয় করার জন্যে । তারা বসরাও জয় করে নেয়। ইতিপূর্বে ইব্ন হুবায়রা-এর পক্ষে মুসলিম ইব্ন কুতায়বা বসরা দখল করেছিল । ইব্ন হুবায়রা-এর হত্যাকাণ্ডের পর আবু মালিক আবদুল্লাহ্ ইব্ন উসায়দ খুযাঈ আবু মুসলিম খুরাসানীর এই হিজরী সনের রবীউছ-ছানী মাসের তের তারিখ জুমুআর রাতে আবু আব্বাস সাফ্ফাহ্-এর পক্ষে বায়আত গ্রহণ করা হয় । আবু আব্বাস সাফ্ফাহ্ আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মদ ইব্ন আলী ইব্ন আবদুল্লাহ্ ইবৃন আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব । আবু মা'শার ও হিশাম কালবী এই টিনার হারার সারার জুমাদাল উলা মাসে সাফ্ফাহ্-এর পক্ষে বায়আত নেওয়া হয়। ইমাম ইব্রাহীম ইব্ন মুহাম্মদের হত্যাকাণ্ড ১২৯ হিজরী সনের আলোচনায় আমরা উল্লেখ করেছি যে, আবূ মুসলিম খুরাসানীর নিকট লিখিত ইমাম ইবরাহীমের একটি চিঠি মারওয়ানের হস্তগত হয়েছিল। ওই চিঠিতে ইমাম ইবরাহীম নির্দেশ দিয়েছিলেন যে, খুরাসানে আরবী জানা কোন লোককে যেন জীবিত রাখা না হয়। এই বিষয়ে অবগত হবার পর মারওয়ান ইবরাহীম সম্পর্কে জানতে চায় ৷ তাকে জানানো হয় যে, ইবরাহীম এখন বালকা-তে অবস্থান করছে। মারওয়ান লিখল দামেক্কের প্রশাসককে যেন ইবরাহীমকে তার নিকট হাধির করা হয়। ইবরাহীমের নাম-পরিচয় ও সংশ্লিষ্ট তথ্যসহ দামেক্কের প্রশাসক একজন সংবাদ বাহক পাঠিয়েছিল তার খোজে । সরকারা দূত গন্তব্যস্থলে গিয়ে ইবরাহীমের ভাই আবু আব্বাস সাফ্ফাহ্কে দেখতে পায় । আবূ আব্বাসকে ইবরাহীম মনে করে সে তাকে গ্রেফতার করে। পরে তাকে বলা হল যে, ইনি ইবরাহীম নন। ইনি ইবরাহীমের ভাই। পরে ইবরাহীমের ঠিকানা দেওয়া হল। সরকারী হত তাকে গ্রেফতার করল । তারপর তাকে এবং রর রা বা রিল বেলায় তার পরিবারের আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)--১১ ডড/৬.911000901109..0010)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।