0০011161715 টড" __. আল-বিদায়া ওয়ান নিহায়া থাকল না। সিরীয় নাগরিকদেরকে ছেড়ে দেওয়া হল। তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করা হল। তাদের অঙ্গীকার নেওয়া হল যে, কোনদিন যেন আবু মুসলিমের শক্রুকে ভারা সাহায্য না করে। শক্রর সাথে হাত না মিলায়। এরপর সেনাপতি কাহতাবা আবূ আওনকে পাঠাল শাহরযোর. অঞ্চলে ।.তার সাথে ছিল ত্রিশ হাজার সৈন্য । তাকে পাঠিয়েছিল আবু মুসলিমের নির্দেশে । আবু আওন অভিযান চালিয়ে শাহরযোর অঞ্চল জয় করে নেয় । সেখানকার প্রশাসক উছমান ইব্ন সুফয়ানকে হত্যা করে। কেউ বলেছেন তাকে হত্যা করা হয়নি বরং সে মুসেল ও জাযীরার দিকে পালিয়ে গিয়েছিল । আবু আওন এই বিজয়ের সংবাদ কাহতাবাকে জানায় । সেনাপতি কাহতাবা এবং আবৃ মুসলিম খুরাসানীর তৎপরতা ও একের পর এক বিজয় অর্জনের সংবাদ মারওয়ানের নিকট পৌছতে থাকে । এক পর্যায়ে সে হাররান ছেড়ে “আলঘাব- আল আকবর” নামক স্থানে অবস্থান করতে থাকে । এই হিজরী সনে বিশাল এক সেনা বহর নিয়ে সেনাপতি কাহতাঁবা ইরাকী প্রশাসক ইয়ামীদ ইব্ন উমর ইব্ন হুবায়রা-এর মুকাবিলার জন্যে অগ্রসর হয় । কাহতাবা যখন ইরাকের কাছাকাছি পৌছে তখন ইব্ন হুবায়রা পিছু হটে যায়। পেছনে যেতে যেতে সে ফোরাত নদী পার হয়ে যায়। তাকে ধাওয়া করে কাহতাবাও ফোরাত অতিক্রম করে । তাদের সংঘর্ষ বিষয়ক ঘটনা পরবর্তী হিজরী সনের আলোচনায় উল্লেখ করা হবে ইনশাআল্লাহ্ । ১৩২ হিজরী সন এই হিজরী সনের মুহাররম মাসে সেনাপতি কাহতাবা ফুরাত নদী অতিক্রম করে । তার সাথে ছিল বহু সৈন্য ও অশ্ব । ইব্ন হুবায়রা তখন ফুরাতের মুখে ফালুজার কাছাকাছি এক স্থানে তাবু ফেলে অবস্থান করছিল । তার সাথেও ছিল বহু লোকজন ও সৈন্য সামন্ত। কেন্দ্রীয় খলীফা মারওয়ান প্রচুর সৈন্য প্রেরণ করেছিল তাকে সাহায্য করার জন্যে ৷ উপরক্তু ইবৃন দাববারা-এর পরাজিত ও পলাতক সৈন্যগণ তার সাথে যোগ দিয়েছিল এক পর্যায়ে সেনাপতি কাহতাবা গতি মুহাররম মাসের আট তারিখে উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়। ভীষণ যুদ্ধ চলে ৷ উভয় পক্ষে ' হতাহত হয় বহু লোক । এক পর্যায়ে সিরীয়গণ পরাজিত হয়ে পলায়ন করে । তাদের পেছন পেছন চলে খুরাসানিগণ । কিন্তু মানুষের ভিড়ে কাহ্তাবা হারিয়ে যায় । ইতিমধ্যে এক ব্যক্তি এসে সংবাদ দেয় যে, কাহতাবা নিহত হয়েছে এবং তার অবর্তমানে তার পুত্র হাসান আমীর ও নেতা হবে বলে ওসিয়ত করে গিয়েছে। হাসান ওখানে উপস্থিত ছিল না। লোকজন হাসানের পক্ষে তার ভাই হামীদ ইব্ন কাহতাবা-এর হাতে বায়আত করে ! হাসানকে উপস্থিত হবার জন্যে সংবাদবাহক প্রেরণ করা হয়। ওই রাতে বহু সেনাপতি নিহত হয়। কাহতাবাকে হত্যা করেছিল মাআন ইব্ন যাইদাহ এবং ইয়াহইয়া ইব্ন হুসাইন । কেউ বলেছেন, তারা নয় বরং তার সাথে থাকা জনৈক ব্যক্তি নাসরের দুই ছেলের হত্যার প্রতিশোধস্বরূপ তাকে হত্যা করে । মহান আল্লাহ্ ভাল জানেন । অন্যান্য নিহতদের মধ্যে কাহ্তাবা-এর লাশ খুঁজে পাওয়া যায়। সেখানেই তাকে দাফন করা হয়। হাসান ইব্ন কাহ্তাবা ঘটনাস্থলে হাষির হয়। সে কুফা অভিমুখে যাত্রা করে । সেখানে মুহাম্মদ ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।