001716115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৯ পাব্বারা-এর সাথে মিলিত হবার জন্যে ইস্পাহানের পথে যাত্রা করে। তাকে পাকড়াও করার জন্যে কাহতাবা একদল সৈন্য প্রেরণ করে । তারা যিয়াদের প্রায় সকণ সাথীকে হত্যা করে। কাহতাবা নিজে কুমীছ এসে পৌছে। তার ছেলে হাসান ইতিপূর্বে কৃমীছ জয় করে নিয়েছিল । কাহতাবা সেখানে অবস্থান করছিল, সে তার ছেলেকে সম্মুখে “রায়” অঞ্চলের দিকে পাঠায় । পরে সে নিজেও পেছনে পেছনে যাত্রা করে । সে গিয়ে দেখে যে, তার ছেলে “রায়” জয় করে নিয়েছে। কাহতাবা সেখানে অবস্থান করতে থাকে । এসৰ বিষয় সে আবু মুসলিমকে অবগত করে । আবু মুসলিম মার্ভ ত্যাগ করে নিশাপুর গমন করে । দিনে দিনে তার ক্ষমতা ও কর্তৃত্ বৃদ্ধি পাচ্ছিল। এদিকে কাহতাবা “রায়” অঞ্চলে যাবার পর তার ছেলে হাসানকে হামাদান প্রেরণ করে। হাসান যখন হামাদানের কাছাকাছি গিয়ে পৌছে তখন খুরাসানী ও সিরীয় নাগরিক সময়ে গঠিত এক বিশাল বাহিনী নিয়ে মালিক ইবৃন আদহাম হামাদান থেকে বেরিয়ে 'নিহাওয়ান্দ' নামক স্থানে অবতরণ করে । হাসান গিয়ে হামাদান জয় করে নেয়। এরপর সে উমাইয়া সৈন্যদের উদ্দেশ্যে নিহাওয়ান্দ গমন করে । এদিকে তার পিতা তার সাহাঘ্যার্থে অতিরিক্ত সৈন্য পাঠায় । হাসান ওদেরকে অবরুদ্ধ করে রাখে । শেষ পর্যন্ত সে নিহাওয়ান্দ জয় করে। এই হিজরী সনে আমির ইব্ন দাব্বারা ইনতিকাল করেছেন । তার মৃত্যুর প্রেক্ষাপট এই যে, ইবৃন হুবায়রা তার নিকট চিঠি লিখে জানিয়েছিল যে, সে যেন কাহতাবা-এর মুকাবিলার জন্যে যায় এবং সে সৈন্য পাঠিয়ে তাকে সাহাষ্য করে । নির্দেশ মুতাবিক ইবৃন দাব্বারা রওনা করে । সে বিশ হাজার সৈন্যসহ কাহতাবা-এর মুখোমুখি হল । উভয় পক্ষ যখন মুখোমুখি অবস্থানে এবং যুদ্ধের জন্যে পূর্ণ প্রস্তুত তখন কাহতাবা ও তার সাথিগণ পবিত্র কুরআন মজীদ উচিয়ে ধরে টাকার দিয়ে বলেছিল, হে সিরিয়াবাসী, আমরা তোমাদেরকে আহ্বান জানাচ্ছি পবিত্র কুরআনে বিধৃত বিষয় মেনে নেওয়ার জন্যে ৷ ওরা এই কাজের জন্যে কাহতাবা ও তার সাথীদেরকে গালমন্দ করে। এই প্রেক্ষিতে কাহতাবা তার সাথীদেরকে নির্দেশ দেয় প্রতিপক্ষের উপর আক্রমণ করতে । তারা আক্রমণ চালায় । বেশীক্ষণ যুদ্ধ চলেনি। ইব্ন দাব্বারা-এর সৈন্যগণ পরাজয়বরণ করল । কাহতাবা-এর সৈন্যরা ওদের পশ্চাদ্ধাবন করল এবং ওদের বহু লোককে হত্যা করল । তারা ইব্ন দাব্বারাকেও হত্যা করে । কারণ সে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। কাহতাবা বাহিনী বিপক্ষ সৈন্যদের হাত হতে এত বেশী ধন-সম্পদ ও মালামাল হস্তগত করে যা বর্ণনাতীত। এই হিজরী সনে সেনাপতি কাহতাবা নিহওয়ান্দের চারিদিকে কঠোর অবরোধ তৈরি করে। অবরুদ্ধ সিরীয় নাগরিকরা অসহ্য হয়ে প্রস্তাব করে যেন তাদেরকে তার জন্যে ভেতর থেকে দরজা খুলে দেওয়ার সুযোগ দেওয়া হয়। তাদেরকে সুযোগ দেওয়া হল। তারা কাহতাবা-এর জন্যে দুর্গের দরজা খুলে দিল। তারা তার থেকে তাদের জন্যে নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে নেয়। অবরুদ্ধ খুরাসানবাসিগণ সিরীয়দেরকে জিজ্ঞেস করল যে, তোমরা কি কাজ করেছ ? তারা বলল, যে আমরা আমাদের জন্যে এবং তোমাদের জন্যে নিরাপত্তা প্রতিশ্রুতি গ্রহণ করেছি। তারা ও নিরাপত্তা লাভ করেছে এই ধারণায় খুরাসানিগণ ভেতর হতে বের হয়ে আসে । কাহতাবা 'তার সেনাপতি- _দেরকে নির্দেশ দেয় যে, যার অধীনে যত খুরাসানী বন্দী আছে তাদের সবাইকে যেন হত্যা করে। খণ্তিত মস্তক তার নিকট পাঠিয়ে দেওয়া হয়। সেনাপতিগণ তাই করল । ফলে ইতিপূর্বে আবু মুসলিমের হাত থেকে যত খুরাসানী নাগরিক পালিয়ে এসেছিল তাদের কেউই এখন জীবিত ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।