Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৭ মনে করতেন তা নয়। কাজেই, সুসংবাদ ও উত্তম পরিণতি তাদের জন্যে । তারা এমন ছিলেন যে, বহু চক্ষু মধ্য রাতে মহান আল্লাহ্‌র ভয়ে অশ্রু বিসর্জন দিত । রাতের দীর্ঘক্ষণ মহান আল্লাহ্‌র ভয়ে কেদে কেদে কাটাত। মহান আল্লাহ্র পথে জিহাদে মহান আল্লাহ্‌র শক্রদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টিতে বহু হাত তার জোড়া ও সংযোগস্থল হতে খসে পড়েছে এবং বহু হাতওয়ালা মহান আল্লাহর ইবাদতে ওই হাত মাটিতে ঠেকিয়েছে। আমি এসব বলছি এবং আমার অযোগ্যতার জন্যে মহান আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করছি। মহান আল্লাহ্র দেওয়া ক্ষমতা ছাড়া আমার কোন ক্ষমতা নেই। এরপর মাদাইনী বর্ণনা করেছেন আববাস সূত্রে হারনের মাধ্যমে ভীর দাদা হতে। তিনি বলেছেন, আবু হামযা খারিজী পবিত্র মদীনাবাসীদের নিকট একজন সৎ চরিত্রবান ও ভাল মানুষরূপে গ্রহণযোগ্যতা পায় । তারা তার প্রতি আকৃষ্ট হয় । এক পর্যায়ে তারা শুনতে পায় যে, সে বলছিল- গোপনীয়তা ফাস হয়ে গিয়েছে, আমরা আপনার দরবার ছেড়ে কোথায় যাচ্ছি? এরপর সে বলল,.যে ব্যক্তি যেনা করবে সে কাফির হয়ে যাবে । যে চুরি করবে সে কাফির হয়ে যাবে । এ বক্তব্য শোনার পর তারা তাকে ঘৃণা করতে শুরু করে এবং তার ভালবাসা ছেড়ে আসতে থাকে । আবু হামযা পবিত্র মদীনায় বসবাস করছিল । একদিন কেন্দ্রীয় খলীফা মারওয়ান আল-হিমার তার বিরুদ্ধে আবদুল মালিককে প্রেরণ করে চারহাজার সিরীয় সৈন্য সহকারে । এরা ছিল বহু সৈন্য হতে নির্বাচন করা দক্ষ ও অভিজ্ঞ সেনাদল। প্রত্যেক সৈন্যকে সে ১০০ স্বর্ণমুদ্রা, একটি আরবী ঘোড়া, মালবাহী একটি খচ্চর দিয়ে নির্দেশ করেছিল যে, তারা আবু হামযার বিরুদ্ধে প্রাণপণ লড়াই করবে এবং তাকে শেষ না করে ফিরে আসবে না । প্রয়োজনে তার খোজে তারা ইয়ামান পর্যন্ত যাবে । তারা যেন রাজধানী সানাআর গভর্নরের বিরুদ্ধেও যুদ্ধ করে । তখন গভর্নর ছিল আবদুল্লাহ্‌ ইব্ন ইয়াহইয়া । খলীফার নির্দেশে সেনাপতি আবদুল মালিক ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আতিয়্যা যাত্রা করে । সে ওয়াদী-আল-কুরা এসে পৌছে। সেখানে সে আবু হামযার মুখোমুখি হয় । আবু হামযা যাচ্ছিল সিরিয়ার উদ্দেশ্যে মারওয়ানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে ৷ ওখানে রাত পর্যন্ত তারা যুদ্ধ চালিয়েছিল। তারপর আবু হামযা খারিজী বলল, ধিক তোমার জন্যে হে ইব্ন আতিয়্যা ! আল্লাহ্‌ আ'আলা তো রাতকে তৈরি করেছেন আরাম-শান্তি ও বিশ্রামের জন্যে । কাজেই, এখন আর যুদ্ধ নয় আগামী কাল পর্যন্ত এটি মুলতবী রাখ । কিন্তু ইব্‌ন আতিয়্যা যুদ্ধ বিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে । ফলে অবিরাম যুদ্ধ চলছিল । শেষ পর্যন্ত ইব্‌ন আতিয়্যার বাহিনী খারিজীদেরকে পরাজিত করে। পরাজিত খারিজীরা পবিত্র মদীনা শরীফে প্রবেশ করে । পবিত্র মদীনার অধিবাসিগণ ওদের প্রতি মারমুখো হয়ে পড়ে এবং বহু খারিজীকে তারা হত্যা করে। ইবৃন আতিয়্যা বিজয়ী বেশে পবিত্র মদীনায় প্রবেশ করে । ইতিমধ্যে খারিজীরা পবিত্র মদীনা ছেড়ে চলে যায় । কথিত আছে যে, ইব্‌ন আতিয়্যা প্রায় একমাস পবিত্র মদীনার অবস্থান করেছিল। পরে তার পক্ষে একজনকে নায়েব বানিয়ে সে অন্যত্র চলে যায়। এরপর সে পবিত্র মক্কায় প্রতিনিধি মনোনীত করে দেয় । সে ইয়ামানের উদ্দেশ্যে যাত্রা করে । সানাআর শাসনকর্তী আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াহ্ইয়া তার গতিরোধ করে । উভয়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় । ইব্ন আতিয়্যা আবদুল্লাহ্‌কে পরাজিত ও হত্যা করে । তার মাথা পাঠিয়ে দেয় মারওয়ানের নিকট । ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।