Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৭৬ _.... আল-বিদায়া ওয়ান নিহায়া এরপর আপনাদের কতক লোকের সাথে আমাদের দেখা হল কাদীদ অঞ্চলে । আমরা তাদেরকে আল্লাহ্‌র আনুগত্য এবং কুরআনী বিধানের দাওয়াত দিলাম | তারা আমাদেরকে শয়তানের আনুগত্য ও মারওয়ান বশীয়দের বিধান ঘহণের আহ্বান জানাল। আল্লাহ্‌র কসম ! হিদায়াত ও গোমরাহীর মধ্যে, সত্য ভ্রান্তির মধ্যে কতইনা ব্যবধান- দুরত্ব । | এরপর তারা আমাদের দিকে দ্রুত এগিয়ে এল । বস্তুত শয়তান তাদের উপর প্রভাব সৃষ্টি করেছে, তাদের রক্তে তার পা ভিজিয়েছে। শয়তান তাদের ব্যাপারে নিজের লক্ষ্য অর্জন করেছে। ফলে, তারা তার পদাংক অনুসরণ করেছে। রিটা বৃ নিনিরিনরন্রনান্রিরল নব চকচকে তরবারি । আমাদের যাতাও ঘুরল। ওদের যাতাও ঘুরল। যুদ্ধ শুরু হল। প্রচণ্ড যুদ্ধ । তাতে বাঁতিলপন্থিগণ দিশেহারা হয়ে পড়ল । ওহে মদীনাবাসিগণ ! আপনারা যদি মারওয়ান বাহিনীকে সাহায্য করেন মহান আল্লাহ্‌ তার বিশেষ আযাব দ্বারা কিংবা আমাদের মাধ্যমে আপনাদেরকে ধ্বংস করে দিবেন এবং তিনি ঈমানদারদের অন্তরে শান্তি দান করবেন। ওহে মদীনাবাসিগণ ! আপনাদের পূর্ব প্রজন্ম অতিশয় ভাল মানুষ ছিলেন । আপনাদের পরবর্তী প্রজন্া অতিশয় মন্দ প্রজন্া। হে মদীনার অধিবাসীবৃন্দ ! আমরা জনসাধারণের জন্যে আর জনসাধারণ আমাদের জন্যে। কিন্তু মুর্তিপূজারী মুশরিক ও কিতাবধারী কাফিরগণ ব্যতীত । যালিম প্রশাসকও ব্যতিক্রম । হে মদীনাবাসিগণ ! মহান আল্লাহ্‌ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন অথবা তিনি যা দেননি তা নিতে চান এমন ধারণা যে পোষণ করে সে আল্লাহ্‌র দুশমন । আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব । হে মদীনাবাসিগণ ! মহান আল্লাহ্‌ দুর্বল-সবল সফলের উপর যে আট প্রকারের দাবী ধার্ষধ করেছেন সেগুলো আপনারা আমাকে জানিয়ে দিন। এরপর নবম অংশ দাবীকারী একজনের আবির্ভাব ঘটেছে । সে ওই আট প্রকারের অন্তর্ভুক্ত নর এবং সে ওই অংশের প্রাপকও নয় । মহান আল্লাহ্‌র বিরুদ্ধাচরণ ও অহমিকা বশে সে এরূপ দাবী করছে । | ওহে মদীনাবাসিগণ ! আমি শুনেছি যে, আমার সাথীদেরকে আপনারা এই বলে তাচ্ছিল্য করেন যে, ওরা অল্প বয়ঙ্ক যুবক, রুক্ষ মেযাজের বেদুঈন। ধিক আপনাদেরকে, বলুন তো রাসূলুল্লাহ্‌ সো)-এর সাহাবীগণ কি অল্প বয়স্ক যুবক ব্যতীত অন্য কিছু ছিলেন ? বস্তুত তারা যুবক ছিলেন, যুবক হওয়া সত্তেও মন্দ দৃশ্য থেকে দৃষ্টি অবনত করে অসত্য পথ থেকে যাত্রারোধ করে, তারা বয়স্ক মানুষের মত চলতেন। তারা নিজেরদেরকে মহান আল্লাহ্‌র নিকট বিক্রি করে দিয়েছিলেন। তারা শহীদ হয়েছেন এমন প্রাণের বিনিময়ে যা মৃত্যুপ্রয়ী। তারা ছিলেন কীধে কাধ মিলানো সারিবদ্ধ । তারা রাতে ইবাদত করতেন। দিনে রোযা রাখতেন । পবিত্র কুরআন তিলাওয়াতে তারা ঝুঁকে পড়তেন। পবিত্র কুরআনে বর্ণিত ভয় বিষয়ক আয়াত তিলাওয়াতের সময় তাঁরা জাহান্নামের ভয়ে অস্থির হয়ে পড়তেন । আর জান্নাত লাভের প্রত্যাশা বিষয়ক আয়াত তিলাওয়াতের সময় আশায় উদ্বেলিত হয়ে উঠতেন। খাপ খোলা তলোয়ার যখন তাদের নজরে পড়ত, তাক করা বর্শা যখন তীরা দেখতেন, পূর্ণ প্রস্তুত তীর এবং্মৃত্যু বাশীতে কম্পমান সেনাদল যখন তাদের দৃষ্টিগোচর হত তখন পবিত্র কুরআনে বর্ণিত শান্তির ভয়ের মুকাবিলায় শক্র সৈন্যের ভয়কে তারা নিতান্ত তুচ্ছ মনে করতেন । শক্র ভয়কে প্রাধান্য দিয়ে মহান আল্লাহ্‌র ভয়কে হালকা ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।