Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৫ . _ আৰু হামযা খারিজীর পবিত্র মদীনায় প্রবেশ এবং সেখানে তার কর্তৃতু প্রতিষ্ঠা ্ ও _ ইবৃন জারীর বলেন, এই.হিজরী -সনে কাদীছ নামক স্থানে আবু হামযা খারিজী ও পবিত্র মদীনাবাসিগণের মধ্যে এক তীব্র যুদ্ধ সংঘটিত হয় । এই যুদ্ধে সে পবিত্র মদীনা অবস্থানকারী বহু কুরায়শী লোককে হত্যা করে। এরপর সে পবিত্র মদীনায় প্রবেশ করে। তার আগমন সংবাদ পেয়ে পবিত্র মদীনায় নিযুক্ত উমাইয়া শীসক আবদুল ওয়াহিদ ইব্‌ন সুলায়মান পালিয়ে যায় । খারিজী নেতা আবু হামযা তখন পবিত্র মদীনার বহু লোককে হত্যা করে । এ ঘটনা ঘটেছিল এই হিজরী সন অর্থাৎ ১৩০ হিজরী সনের সফর মাসের বিশ তারিখে । আবূ হামযা খারিজী পবিত্র মদীনা শরীফে প্রবেশ করে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মিশ্বরে আরোহণ করে এবং ভাষণ দেয় । সে পবিত্র মদীনাবাসিগণকে তিরক্কার ও ভীতি প্রদর্শন করে । সে বলে হে মদীনাবাসিগণ ! হিশাম ইব্‌ন আবদুল মালিকের শাসনামলে আমি তোমাদের নিকট এসেছিলাম । তোমাদের বাগানগুলোতে তখন মড়ক লেগেছিল । প্রাকৃতিক দুর্যোগে ফলগুলো বিনষ্ট হয়েছিল । করেছিল । ফলে তোমাদের ধনীগণ আরো ধনী হয়েছিল । গরীব আরো গরীব হয়েছিল । তোমরা খুশী হয়ে খলীফার জন্যে দু'আ করে বলেছিলে- “আল্লাহ্‌ আপনাকে ভাল প্রতিদান দিন ।” কিন্তু আল্লাহ্‌ তাকে ভাল প্রতিদান দেননি । এরকম আরো বহু কথা আবু হামযা তার ভাষণে বলেছিল ।' এইবারে সে তিন মাস পবিত্র মদীনায় অবস্থান করেছিল । সফর মাসের বাকী দিনগুলো, রবিউল আউয়াল, রবীউস সানী এবং জুমাদাল উলা মাসের প্রথম কয়েক দিন ছিল সে পবিত্র মদীনায় । ওয়াকিদী ও অন্যান্যরা তাই বলেছেন। মাদাইনী উল্লেখ করেছেন যে, একদিন আবু হামযা খারিজী রাসূলুল্লাহ্‌ (সা)-এর মিশ্বরে উঠে বসে। তারপর বলে, হে মদীনাবাসিগণ ! তোমাদের জানা আছে যে, আমরা কোন অজ্ঞতার কারণে কিংবা অহংকারের কারণে নিজেদের দেশ ছেড়ে আসিনি । কিংবা জাহান্নামের ইন্ধন হবে এমন কোন ধন-দৌলত ও রাজত্ অর্জনের উদ্দেশ্যেও আমরা আসিনি । আমাদের বাসস্থান থেকে আমরা এজন্যে বেরিয়ে এসেছি যে, আমরা সত্যের আলোকে নিভু নিভু দেখেছি । আমরা এও দেখেছি যে, সত্যের ঘোষণা দানকারী দুর্বল হয়ে পড়েছে । ইনসাফ ও ন্যায় বিচার গ্রতিষ্ঠাকারীর মৃত্যু হয়েছে। এসব দেখার পর পৃথিবী বিস্তৃত থাকা সত্বেও সেটি আমাদের জন্যে সংকুচিত হয়ে উঠেছে । এ পর্যায়ে আমরা শুনতে পেলাম যে, জনৈক আহ্বানকারী দয়াময় আল্লাহ্‌র আনুগত্যের প্রতি আহ্বান জানাচ্ছে। আল্লাহ্‌র বিধানের দিকে ডাকছে। তখন আমরা মহান আল্লাহ্‌র প্রতি আহ্বানকারীর আহবানে সাড়া দিয়েছি। ( 5১. ১০ ১৭5 4101 ০55 08 95, ১০১3 আল্লাহ্‌র প্রেরিত আহ্বানকারীর ডাকে যে সাড়া দিবে না সে পৃথিবীতে কাউকে অক্ষম করতে সারবে গা? সুরা রারকাচ। ৩২)। আমরা বিভিন্ন গোত্র থেকে এসে একত্র হয়েছি। আমরা প্রত্যেকে একই উটের সওয়ারী। একই পথের পথিক । নিজের পথ-খরচ নিজের যিম্মাদারীতে । সকলে একই চাদরে দেহ আবৃত্তকারী। আমরা সংখ্যায় কম। পৃথিবীতে দুর্বল ছিলাম । মহান আল্লাহ্‌ আমাদেরকে শক্তি দিয়েছেন। আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ্‌র কসম ! তার অনুগ্ধহে আমরা সকলে ভাই ভাই হয়ে গিয়েছি ড/ড/৬৮.9117001179..00])

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।