Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

001116115 ৭8 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩০ হিজরী সন এই হিজরী সনে জুমাদাল উলা মাসের দশ তারিখে আবু মুসলিম খুরাসানী মার্ভ অঞ্চলে প্রবেশ করেন৷ তিনি সেখানকার রাজধানীতে আক্রমণ চালিয়ে নাসর ইব্‌ন সাইয়ারের হাত হতে তা দখল করে নেন। এক্ষেত্রে আলী ইব্নুল কিরমানী তাকে সহযোগিতা করেছিলেন । পরাজিত নাসর ইবৃন সাইয়ার তার কতক সহযোগী সৈন্য নিয়ে রাজধানী ছেঁড়ে পালিয়ে যায় । তখন তার সাথে মাত্র তিনহাজার সৈন্য ছিল। তার স্ত্রী মারযুবানাও তার সাথে ছিল৷ পথিমধ্যে তার স্ত্রীকে ছেড়ে সে সারখস নগরীতে চলে যায়। এভাবে সে আত্মরক্ষা করে । এদিকে আবু মুসলিম . খুরাসানীর শৌর্ষ-বীর্ষ বৃদ্ধি পেতে থাকে । তার চারিপাশে সমবেত হয় বহু সৈন্য সামন্ত । | শায়বান ইব্‌ন সালামা হারীরী-এর হত্যাকাণ্ড নাসর ইবৃন সাইয়ার পালিয়ে যাবার পর তার সহযোগী শায়বান সেখানে একাকী থেকে যায়। খুরাসানী বনু লায়ছ গোত্রের ক্রীতদাস বুসাম ইব্‌ন ইব্রাহীমকে প্রেরণ করে শায়বানের নিকট । সে তার সাথে যুদ্ধ করার নির্দেশ দেয় । বুসাম অগ্রসর হয় শায়বানের উদ্দেশ্যে । উভয়ের মধ্যে যুদ্ধ হয়। পরাজয়বরণ করে শায়বান। বুসাম তাকে হত্যা করে । বুসামের সৈন্যরা বিরোধী পক্ষের রিটন রারিনাযার তপন রিবন নিরর মোর এবং উছমানকে হত্যা করে । এরপর আবু মুসলিম বালাখ অঞ্চলে প্রেরণ করে আবু দাউদকে । যিয়াদ ইব্‌ন আবদুর রহমান কুশায়রীকে পরাজিত করে সে বালাখ দখল করে । সেখান হতে ছিনিয়ে নেয় প্রচুর ধন-সম্পদ । এরপর একই দিনে আবু মুসলিমের সেনাপতি আবূ দাউদ হত্যা করে কিরমানীর ছেলে উছমানকে নিশাপুর প্রেরণ করে । কাহতাবা-এর সাথে বড় বড় আরো অনেক সেনাপতি ছিল । খালিদ ইব্‌ন বারমান্ধীও ছিল তাদের মধ্যে । তারব তুস অঞ্চলে নাসরের ছেলে তামীমের মুখোখুখি হয় । তার পিতা তাকে পাঠিয়েছিল যুদ্ধ করার জন্যে । যুদ্ধ অনুষ্ঠিত হয় । নাসরের প্রায় ১৭ হাজার সৈন্য কাহতাবা-এর হাতে প্রাণ হারায় । আবু নাসর অতিরিক্ত দশ হাজার অশ্বারোহী সৈন্য পাঠিয়েছিল কাহ্তাবাকে সাহায্য করার জন্যে ৷ অতিরিক্ত এই বাহিনীর নেতৃত্বে ছিল আলী ইব্‌ন মাকাল। যুদ্ধ হয় ভীষণ। নাসরের বহু সৈন্যকে তারা হত্যা করে । নাসরের ছেলে তামীমও ওই যুদ্ধে নিহত হয়। তারা বহু ধন-সম্পদ হস্তগত করে । গরদিকে মারগয়ানের পক্ষে ইরাকের গভর্নর ইয়ারীদ- ইবৃন উমর ইব্‌ন হু হুবায়রা নাসরের সহযোগিতার জন্যে একদল সৈন্য প্রেরণ করে। যুল্হাজ্জা মাসের শুরুতে তারা কাহতাবার সৈন্যের মুখোমুখি হয় । সেদিন ছিল জুমুআবার । উভয় দলে যুদ্ধ হয়, প্রচণ্ড যুদ্ধ । উমাইয়া বাহিনী পরাজিত হয় । সিরীয় এবং অন্যান্য সৈন্য মিলে প্রায় দশ হাজার সৈন্য নিহত হয় । নিহতদের মধ্যে জুরজানের গভর্নর নুবাতাহ্‌ ইব্‌ন হানযালাও ছিল। সেনাপতি কাহতাবা নুবাতাহ্‌-এর খণ্ডিত মস্তক 'প্ররণ করে আবু মুসলিমের নিকট |. ড/৬/৬/.911000109.00])

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।