0০011161715 ৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া পাঠিয়ে দেয়। মারয়ানের নির্দেশ তাকে বন্দী করে রাখা হয় এবং এক পর্যায়ে বন্দী অবস্থায় ইমাম ইবরাহীমকে হত্যা করা হয়। নাসর এবং ইব্নুল কিরমানীর মধ্যে যুদ্ধ চলছিল। আবু মুসলিম চন; রর অবস্থান নিলেন। ইব্নুল কিরমানী আবু মুসলিমকে লিখে জানাল যে, আমি আপনার পক্ষে আছি। বস্তুতঃ ইব্নুল কিরমানী আবু মুসলিমের পক্ষ অবলম্বন করল । সংবাদ পেয়ে নাসর লিখল ইবৃনুল কিরমানীকে যে, ধিক, তোমার জন্যে প্রতারিত হয়ো না। আবু মুসলিমের উদ্দেশ্য তো তোমাকে এবং তোমার সাথীদেরকে হত্যা করা । তুমি অবিলম্বে আমার নিকট চলে আস, আমি আর তুমি পরস্পর আপোষ মীমাংসা করে নিই। ইবৃনুল কিরমানী তার শিবিরে প্রবেশ করল । তারপর একশত আরোহীসহ উন্মুক্ত প্রান্তরে বেরিয়ে এল। সে নাসরকে লিখল যে, আমি আমরা দুইজনে আপোষ মীমাংসা করি এবং সমঝোতা চুক্তি সম্পাদন করি । ইব্নুল কিরমানীর সরলতার সুযোগ কাজে লাগাল নাসর ইবৃন সাইয়ার । সে বিশ্বাসঘাতকতা করল । বিশাল সৈন্যের এক বাহিনী নিয়ে সে ঝাপিয়ে পড়ল ইবৃনুল করল । ইব্নুল কিরমানী যুদ্ধ ক্ষেত্রে নিহত হয় । নাসরের এক সৈন্য ইবৃনুল কিরমানীর কোমরে আঘাত করে। সে অশ্ব থেকে মাটিতে রা বানা নারির তির তাকে এবং তার সাথী অনেক লোককে শুলিতে চড়ানো হয়। ইবনুল কিরমানীর ছেলে তার পিতার কতক অনুসারী নিয়ে আবু মুসলিম খুরাসানীর সাথে মিলিত হয় । ফলে তারা সকলে মিলে নাসর ইবৃন সাইয়ারের বিরুদ্ধে এক জোট হয়। ইব্ন জারীর বলেছেন, এই হিজরী সনে আবদুল্লাহ্ ইব্ন মুআবিয়া ইব্ন আবদুল্লাহ্ ইবৃন জা'ফর পারস্য ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো দখল করে নেয়, একই সাথে সে হালওয়ান, কৃমিস, ইস্পাহান ও রায় প্রদেশগুলোও জয় করে । অবশ্য এগুলো জয় করতে তার অনেক যুদ্ধ করতে হয়েছে। এরপর আমির ইবৃন দাব্বারা ইস্তাখার নগরীতে আবদুল্লাহর মুখোমুখি হয় । ইব্ন দাববারা যুদ্ধে তাকে পরাজিত করে এবং তার চন্লিশ হাজার সৈন্য বন্দী করে। তাদের মধ্যে আবদুল্লাহ্ ইবৃন আলী ইব্ন আবদুল্লাহ্ ইবন আব্বাস (রা)-ও ছিলেন । ইব্ন মুআবিয়ার পক্ষ অবলম্বন করাতে ইব্ন দাব্বারা আবদুল্লাহ্ ইবৃন আলীকে কটু কথা বলেন। তিনি বলেন.যে, কেন আপনি ইব্ন মুআবিয়ার সাথে এলেন অথচ আপনি জানেন যে, এই ইবৃন মুআবিয়া কেন্দ্রীয় খলীফা মারওয়ানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ? জবাবে আবদুল্লাহ্ ইব্ন আলী বললেন যে, আমি তার নিকট সন্ধিবদ্ধ । ওই দায়ের বাধ্য-বাধকতায় আমাকে তার সাথে আসতে হয়েছে । ইতিমধ্যে হারব ইব্ন কুতন দাঁড়িয়ে বলল, ইব্ন আলীকে আমাদের হাতে দিয়ে দিন, তিনি আমাদের ভাগ্নে সম্পর্কিত আত্মীয় । ফলে ইব্ন আলীকে তাদের হাতে সমর্পণ করা হল । ইব্ন দাব্বারা বলল, আমি কোন কুরায়শী লোকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারব না। এরপর ইব্ন দাব্বারা ইবৃন আলীর নিকট ইবৃন মুআবিয়া সম্পর্ক জানতে চাইল । ইবন আলী জানালেন যে, ইব্ন মুআবিয়া একজন মন্দ লোক এবং সে নিজে এবং তার অনুসারীরা সমকামিতার দোষে দুষ্ট । শত্রু পক্ষের বন্দী একশত যুবককে উপস্থিত করা হল । ওদের পরনে ছিল রঙিন ও চাক্যচিক্যময় পোশাক । ওদেরকে সমকামিতায় ব্যবহার করা হত। ইবুন দাব্বারা ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।