Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৬৬ [. আল-বিদায়া ওয়ান নিহায়া স্থানীয় ভক্তবৃন্দ আবূ মুসলিম খুরাসানীকে আব্বাসী শাসনের আহবায়ক মনোনীত করে । আবু মুসলিম তার অধীনস্থ আহবানকারীদেরকে খুরাসানের বিভিন্ন শহরে-উপশহরে প্রেরণ করেন। তখন খুরাসানের শাসনকর্তা ছিল নাসর ইব্ন সাইয়ার ৷ শাসনকর্তা নাসর এই সময়ে কিরমানী এবং শায়বান ইব্‌ন সালামা হারীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। খারিজিরা শায়বান ইব্‌ন সালমা হারূরীকে খলীফা বানাবে এমন সংবাদ প্রচারিত হয়েছিল । এই পরিস্থিতিতে আবু মুসলিম খুরাসানীর কর্মতৎপরতা শুরু হয়। চারিদিক হতে লোকজন তার নিকট সমবেত হতে থাকে । কথিত আছে যে, একদিনে ৬০ গ্রামের জনসাধারণ তার সাথে সাক্ষাত করে এবং সমর্থন জ্ঞাপন করে । তিনি সেখানে ৪২ দিন অবস্থান করেন । তার হাতে বহু জনপদ বিজিত হয়। | এই হিজরী সনের রমাদান মাসের পীচদিন অবশিষ্ট থাকতে এক বৃহস্পতিবার রাতে ইমামের প্রেরিত একটি পতাকা ১৪ গজ লম্বা একটি তীরের মাথায় বেঁধে আবু মুসলিম সেটির নাম দিলেন আল-ঘিল্লু বা ছায়া । ইমামের প্রেরিত অন্য একটি পতাকা ১৩ গজ লম্বা একটি তীরের মাথায় বেঁধে তিনি সেটির নাম দিলেন আল-সাহাব বা মেঘমালা । দুইটা পতাকাই ছিল কাল বর্ণের । পতাকা বাধার সময় আবূ মুসলিম খুরাসানী এই আয়াত তিলাওয়াত করছিলেন- “যুদ্ধের অনুমতি দেওয়া হল তাদেরকে যারা আক্রান্ত হয়েছে। কারণ, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ্‌ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সম্যক সক্ষম ।” (সূরা হাজ্জ £ ৩৯)। আবূ মুসলিম, সুলায়মান ইব্‌ন কাছীর এবং যারা এই আহ্বানে সাড়া দিয়েছে এই দলে অন্তর্ভুক্ত হয়েছে তারা সকলে কালো পোশাক পরিধান করল এবং কালো পোশাক তাদের দলীয় প্রতীকরূপে বিবেচিত হল । ওই রাতে তারা ব্যাপক ও বিরাট আয়োজনে আগ্তন প্রজুলিত করল । এর মাধ্যমে এ এলাকার লোকজনকে তারা নিজেদের প্রতি আহ্বান জানাল । আগুন জ্বালানো তাদের জনগণকে ডাকার একটি স্বীকৃত ও সর্বজ্ঞাত মাধ্যম । পতাকা দুইটার নামকরণের ক্ষেত্রে একটির মেঘমালা নাম দেওয়া হয়েছিল এজন্যে যে, মেঘ যেমন বিশ্ব জোড়া ওদের দাওয়াত এবং আহ্বানও তেমন বিশ্বব্যাপী প্রচারিত হবে । অন্য পতাকাটি ছায়া নামে আখ্যায়িত এজন্যে যে, পৃথিবী যেমন কখনো ছায়া শূন্য হয় না, আববাসী গোত্রের শাসনও কখনো নিশ্চিহ্ন হবে না । বরং যুগে যুগে কোন না কোন অঞ্চলে কেউ না কেউ আব্বাসী শাসনের অধিকারী হবেই । আব্বাসী শাসনের প্রতি আবূ মুসলিম খুরাসানীর ডাকে বহু লোক সাড়া দেয়। তারা দলে দলে তার নিকট সমবেত হয়, এতে তার সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় ব্যাপকভাবে । ঈদুল ফিতর দিবসে আবূ মুসলিম খুরাসানী ঈদের নামায পড়ানোর জন্যে বলেন, সুলায়মান ইব্‌ন কাছীরকে ৷ তিনি সুলায়মানের জন্যে একটি মিশ্বর তৈরি করে দেন। নামাযে সুন্নাতের অনুসরণ এবং উমাইয়াদের বিরোধিতা করার পরামর্শ দেন। তারপর “নামায অনুষ্ঠিত হবে” বলে জামাআতের ঘোষণা দেওয়া হল। আযানও দেওয়া হল না ইকামতও নয় । খুতবার পূর্বে নামায আদায় করা হল। তারপর খুতবা । প্রথম রাকআতে কিরাআতের পূর্বে ছয়বার তাকবীর দেওয়া হল । চারবার নয়। দ্বিতীয় রাকআতে তিনবারের পরিবর্তে পাঁচবার তাকবীর বলা হল। এই ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।