0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৬€ এরপর ইব্ন সাব্বারা মুসেলের উদ্দেশ্যে যাত্রা করে। ছত্রভঙ্গ এবং অবশিষ্ট খারিজী লোকগুলোও মূসেলের দিকে রওয়ানা করে । কিন্তু সুলায়মান ইব্ন হিশাম তাদেরকে মুসেল ছেড়ে চলে যাবার পরামর্শ দেয় । কারণ, সেখানে থাকা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাদের সম্মুখে ছিল মারওয়ান নিজে । আর পেছনে ছিল ইবৃন সাব্বারা | ইতিমধ্যে তাদের রসদপত্র সরবরাহ বন্ধ হয়ে যায়। বাহিরের লোকদের নিকট হতে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। খাওয়ার মত কিছু তাদের নিকট ছিলনা । তারপর তারা হালওয়ানের পথে আহওয়াযের উদ্দেশ্যে মূসেল ত্যাগ করে । থেমে থাকেনি মারওয়ান। সংবাদ পেয়ে সে ওদেরকে তাড়া করার জন্যে তিন হাজার সৈন্যসহ ইব্ন সাববারাকে তাদের পেছনে পাঠায় । ইবৃন সাববারা ওদের পেছনে তাড়া করে । যাকে যেখানে পেয়েছে হত্যা করে। সে ওদের পেছনে লেগেই ছিল। আক্রমণে আক্রমণে সে তাদেরকে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয়। তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। ওদের সেনাপতি শায়বান ইব্ন আবদুল আযীয ইয়াশকারী পরবর্তী বছর আহওয়াযে নিহত হয় । খালিদ ইব্ন মাসউদ ইব্ন জা'ফর ইব্ন খালিদ আযদী তাকে হত্যা করে। সুলায়মান ইব্ন হিশাম তার পরিবার-পরিজন ও সঙ্গী-সাথীদেরকে নিয়ে নৌকায় আরোহণ করে এবং সিন্ধুর উদ্দেশ্যে যাত্রা করে । মারওয়ান ফিরে আসে মুসেল হতে এবং আপন বাসস্থান হাররানে অবস্থান করতে থাকে । খারিজীদেরকে বিতাড়িত করতে পেরে তিনি আনন্দিত ও তৃত্ত হয়েছিলেন বটে । কিন্তু ভাগ্য তাকে অধিকতর শক্তিশালী ও জনপ্রিয় এক প্রতিপক্ষের মুখোমুখি করে দেয়। সে খারিজিদের চেয়ে ভয়ংকর ও শক্তিশালী: সে হল আব্বাসী খিলাফতের প্রতি আহ্বানকারী আবু মুসলিম খুরাসানী । আবু মুসলিম খুরাসানীর আত্মপ্রকাশ এই হিজরী সনে অর্থাৎ ১২৯ হিজরী সনে আব্বাসী ইমাম ইব্রাহীম ইব্ন মুহাম্মদ চিঠির মাধ্যমে আবূ মুসলিম খুরাসানীকে খুরাসান হতে নিজের নিকট আসার আহ্বান জানালেন । সাক্ষাত করার জন্যে রওনা করলেন । যে পথেই তারা যাচ্ছিলেন সেখানকার লোকজন তাদেরকে তাদের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করছিল, জবাবে আবূ মুসলিম খুরাসানী হজ্জে যাবার কথা প্রকাশ করছিলেন । কেউ কেউ তাদের সাথী হবার আগ্রহ দেখিয়েছিল । আবু মুসলিম তাদেরকে সাথে নিয়েছিলেন। কিছুদূর অতিক্রম করার পর ইমামের পক্ষ হতে দ্বিতীয় চিঠি এসে পৌছল আবু মুসলিমের নিকট | তাতে লেখা ছিল “আমি সাহায্যের পতাকা পাঠালাম আপনার নিকট | সেটি নিয়ে খুরাসান ফিরে যাবেন এবং আব্বাসী খিলাফতের পক্ষে প্রকাশ্যে দাওয়াত প্রদান করবেন । আবু মুসলিম খুরাসানী পত্র পেয়ে কাহতাবা ইব্ন শাবীবকে সাথে থাকা হাদিয়া-তুহ্ফা ও মালপত্র সহকার ইমাম ইবরাহীমের নিকট পাঠিয়ে হজ্জের মওসুমে ইমামের সাথে সাক্ষাতের নির্দেশ দিলেন। খুরাসানী নিজে চিঠি নিয়ে খুরাসানের দিকে ফেরত যাত্রা করলেন । িউানদনিতিজপ্রাাদনারররাসািজাওসটিি রর সী সম্মুখে তুলে ধরলেন । তাতে লেখা ছিল, প্রকাশ্যে দাওয়াত দিন, অপেক্ষা করার প্রয়োজন নেই। . আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৯ | ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।