Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

001116115 ৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া এই হিজরী সনে অর্থাৎ ১২৮ হিজরী সনে মারওয়ান আল-হিমার ইয়াযীদ ইবুন উমর ইব্‌ন হবায়রাকে ইরাকে পাঠিয়েছিলেন প্রশাসকরূপে এবং সেখানে অবস্থানকারী খারিজিদেরকে হত্যা করার জন্যে । এই হিজরী সনে হজ্জ পালনে নেতৃত্‌ দেন পবিত্র মক্কা, মদীনা ও তায়েফের প্রশাসক আবদুল আযীয ইব্‌ন উমর ইব্ন আবদুল আযীয । এই হিজরী সনে ইরাকের প্রশাসক পদে ছিল ইয়াহীদ ইব্‌ন উমর ইবৃন হুবায়রা ৷ খুরাসানের প্রশাসক পদে ছিল নাসর ইব্‌ন সাইয়ার । এই হিজরী সনে যারা ইনতিকাল করেছেন তাদের মধ্যে আছেন বাকর ইবৃন সাওয়াদাহ্‌। জাবির আল-জুঁফী, জাহম ইব্‌ন সাফওয়ান, প্রভাবশালী কর্মকর্তা হারিছ ইব্‌ন ছুরাইজ, আসিম ইব্‌ন আবদালাহ্‌, আবু হুসাইন উছমান ইব্‌ন 'আসিম, ইয়াধীদ ইব্‌ন আবু হাবীব, আবু তাইয়াহ্‌ ইয়াধীদ ইব্‌ন হামীদ, আবু হামযা না'নাবাঈ, আবু যুবায়র মক্কী, আবু ইমরান জুনী, সইরিগিডলানিদ! আত্-তাকমীল গ্রন্থে আমরা তাদের জীবনী উল্লেখ করেছি। ১২৯ হিজরী সন খারিজী সংগঠক খায়বারী নিহত হবার পর এই হিজরী সনে শায়বান ইব্‌ন আবদুল আযীয ইবৃন হালীম ইয়াশকারীর নেতৃতে খারিজীরা এক্যবদ্ধ হয়। সুলায়মান ইব্‌ন হিশাম তাদেরকে মূসেলে গিয়ে আশ্রয় গ্রহণ ও বসবাসের পরামর্শ দেন। তারা সেখানে গমন করে এবং বসবাস করতে থাকে । খলীফা মারওয়ান তাদেরকে ধাওয়া করে এবং সেখানে তাদের উপর আক্রমণের প্রস্তুতি নেয়। তারা নগরীর চারিদিকে সশস্ত্র পাহারা বসায় এবং মারওয়ানের সৈন্যদের সম্মুখে পরিখা খনন করে । মারওয়ান নিজেও তার সৈন্যদের আত্মরক্ষায় পরিখা খনন করে। দীর্ঘ এক বছর ওই অবরোধ অব্যাহত রাখে । এই সময়ে সকাল-সন্ধ্যা আক্রমণ প্রতি আক্রমণ চলছিল । এক পর্যায়ে সুলায়মান ইব্ন হিশামের এক ভাতিজাকে আটক করতে সক্ষম হয় মারওয়ান। আটরুকৃত ব্যক্তির নাম ছিল উমাইয়া ইব্‌ন মুআবিয়া ইবৃন হিশাম । মারওয়ানের এক সৈন্য তাকে আটক করে । মারওয়ানের নির্দেশে তার হাত দু'টো কেটে ফেলা হয় এবং তাকে হত্যা করা হয়। তার চাচা সুলায়মান ও তার সৈন্যগণ এই হত্যাকণ্ড দেখছিল । মারওয়ান তার অধীনস্থ ইরাকী শাসনকর্তা ইয়াধীদ ইব্‌ন উমর ইব্‌ন হুবায়রাকে সেখানে অবস্থিত খারিজীদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেয় । ফলে সরকারী বাহিনী ও খারিজীদের মধ্যে দফায় দফায় যুদ্ধ ও সংঘর্ষ বাধে । এসব যুদ্ধে ইব্‌ন হুবায়রা জয়ী হয়। সে খারিজীদের সকল আস্তানা ধ্বংস করে দেয়। তাদের বাগ-বাগিচা, ক্ষেত-খামার বিনষ্ট করে দেয়। এই পর্যায়ে ইরাকে খারিজীদের কোন অস্তিতৃই রইল না। সে খারিজীদের দখল হতে কুফা নগরী মুক্ত করে । সেখানে শাসনকর্তা ছিল মুছান্না ইবৃন ইমরান আইযি । এই ঘটনা ঘটে এই বছরের রমাদান মাসে । খারিজী দমন অভিযান শেষ হবার পর খলীফা মারওয়ান শাসনকর্তা ইবৃন হুবায়রাকে নির্দেশ দেয়, আম্মার ইব্‌ন সাব্বারাকে যেন তার সাহায্যার্থে প্রেরণ করা হয় । ইব্‌ন হুবায়রা সাহসী যোদ্ধা ইবৃন সাব্বারাকে পাঠাল মারওয়ানের সাহায্যার্থে। তার সাথে ছিল সাত হতে আট হাজার সৈন্য । খারিজিগণ ইব্‌ন সাববারাকে বাধা দেবার জন্যে চার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করল। তারা ইব্‌ন সাব্বারা-এর গতিরোধ করে । সেখানে যুদ্ধ হয়। ইব্‌ন সাব্বারা তার প্রতিপক্ষকে পরাজিত করে । তাদের সেনাপ্রধান জুন ইব্‌ন কিলাব শায়বানী খারিজিকে সে হত্যা করে। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।