Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ 598
📝 Text 📖 PDF

0০011161715 ৬২ | আল-বিদায়া ওয়ান নিহায়া ৮০০ | লে পারি পা %, ৫ ১5 9 পারা লা রা হু 5 চপ € রা লা রঃ টি টে ৫ ু ৮0313 41১11 0৫41 ০৮৮৪1 ০43 ০০৮০০ | )---০ ০)3 “মুদার গোত্র যদি এই পরিস্থিতিতে নীরব, শান্ত, সন্তুষ্ট ও অনুগত থাকে তাহলে তাদেব এই কষ্ট, লাঞ্কনা, অপমান ও দুর্ভোগ দীর্ঘ ও প্রলধিত হতে থাকবে ।” ০001 ১৩০০০ ০1০05 5 95 (5৪ জনা ০৯9, “আর ওই গোত্র যদি বিদ্রোহ করে, এই অবস্থাকে গ্রানিকর মনে করে তাহলে তাদের জন্যে মুক্তি আসবে । নতুবা তাদের সেনাবাহিনীর উপর অস্ত্রহীনতা ও নিরক্ত্রিকরণের খড়গ নেমে আসবে ।” প্রেরণ করেছিলেন আবু মুসলিম খুরাসানীকে ৷ তার সাথে একটি চিঠি পাঠিয়েছিলেন খুরাসানের শীআপন্থী লোকদের নিকট | তাতে লিখা ছিল এই যে, আবু মুসলিম, তোমরা তার কথা মানবে, তার প্রতি অনুগত থাকবে । খুরাসানের যতটুকু স্থানে সে কর্তৃত্‌ প্রতিষ্ঠা করেছে ওইটুকু স্থানের জন্যে আমি তাকে শাসনকর্তা নিযুক্ত করলাম । আবূ মুসলিম খুরাসানী খুরাসান আগমন করে এবং শীআদের নিকট ওই চিঠি পাঠ করে। তারা তার প্রতি ফিরেও তাকায়নি। ওই চিঠির কোন গুরুত্-ই দেয়নি। সকলে তার থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তাকে বর্জন করে। হজ্জের মওসুমে আবু মুসলিম ফিরে আসে ইমাম ইবরাহীম ইব্ন মুহাম্মদের নিকট । জনগণের প্রত্যাখ্যান ও তাকে অবজ্ঞা করার কথা সে তাকে অবহিত করে । ইব্রাহীম ইব্‌ন মুহাম্মদ তাকে বললেন, হে আবদুর রহমান ! তুমি তো আমাদের বংশ তালিকাভুক্ত একজন মানুষ । তুমি ওদের নিকট ফিরে যাও। ইয়ামানের ওই সম্প্রদায়ের সহযোগিতা চাইবে তুমি । ওদেরকে সম্মান করবে এবং ওদের নিকট অবস্থান করবে । কারণ ওদেরকে বাদ দিয়ে এই লক্ষ্যে পূর্ণতা ও সফলতা পাওয়া যাবে না। এরপর তিনি তাকে অন্যান্য সম্প্রদায় সম্পর্কে সতর্ক করে দিলেন এবং বললেন ওই সকল শহর নগরে তোমরা যদি আরবী ভাষাকে বিতাড়িত ও প্রত্যাহার করে নিতে পার তবে তাই কর। ওদের ছেলে সন্তানদের মধ্যে যাদের দৈর্ঘ্য পাচ বিঘত পরিমাণ হয়েছে তাদের কাউকে যদি তুমি সন্দেহ করে থাক তবে তাকে মেরে ফেলবে । আর ওই যে শায়খ অর্থাৎ সুলায়মান ইবৃন কাছীর তুমি তার থেকে কিসাস নিবে না। আবু মুসলিম খুরাসানী সম্পর্কে আরো আলোচনা পরে আসবে ইনশাআল্লাহ্‌। এই হিজরী সনে দাহ্হাক ইব্‌ন কায়স খারিজী নিহত হয়। এটি আবু মাখনাফের অভিমত । দাহ্হাকের হত্যাকান্ডের পটভূমি এই ছিল যে, সে ওয়াসিত অঞ্চলে আবদুল্লাহ্‌ ইবৃন উমর ইব্‌ন আবদুল আযীযকে অবরোধ করে রেখেছিল । এই অবরোধে মানসুর ইব্‌ন জামহুর তার সহযোগী ছিল। অবরুদ্ধ আবদুল্লাহ্‌ দাহহাককে লিখলেন যে, আমাকে অবরোধ করে রেখে তো কোন লাভ নেই। বরং তুমি ক্ষমতাসীন খলীফা মারওয়ান ইবৃন মুহাম্মদের বিরদ্ধে অভিযান পরিচালনা করো । , « .এতুমি তাকে হত্যা করতে পারলে আমি স্বেচ্ছায় তোমার অনুসরণ করব । তারা দু'জনে একমত হয় মারওয়ানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্যে । দাহ্হাক ড/ড/৬/.9110001109.001)

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.