0০011161715 29 আল-বিদায়া ওয়ান নিহায়া এবং উমাইয়াদের নেতৃত্ কর্তৃতি বিনষ্ট করবে । কাজেই, তুমি আমার পক্ষ হতে পাঁচশ ক্রীতদাস এবং একশত উট নিয়ে চলে যাও । আর তুমি যদি প্রকৃত-ই তা না হও তাহলে এই কাজ দ্বারা তুমি তোমার গোত্র ও অনুসারীদের ধ্বংস ডেকে আনবে । উত্তরে হারিছ বলেছিল, আমার জীবনের কসম, আমার দ্বারা দামেক্কের প্রাচীর বিনষ্ট হবে এবং উমাইয়াদের কর্তৃত বিলীন হবে । নাসর বলল, তাহলে তুমি প্রথমে কিরমানী এর বিরুদ্ধে তোমার অভিযান শুরু কর। তারপর “রায়” অঞ্চলে যাবে । ওখানে গিয়ে পৌছতে পারলে আমি তোমার সহযোগিতা করব । তোমার অনুগত হব। এরপর আন্দোলনের নেতৃত্ব নিয়ে নাসর আর হারিছের ছন্দ দেখা দেয়। মুকাতিল ইব্ন হাইয়ান এবং জাহ্ম ইব্ন সাফওয়ানকে তারা মীমাংসাকারী ও বিচারক মেনে নেয় । তারা দুইজনে রায় দিল যে, নাসর নেতৃত্ব হতে অপসারিত হবে এবং কাজ-কর্ম চলবে পরামর্শ সভার তত্বাবধানে । নাসর এই রায় প্রত্যাখ্যান করে এবং হারিছ জাহ্ম ইব্ন সাফওয়ানের মতাদর্শ অনুসরণ করতে থাকে । সে পথে প্রান্তরে পঠিত হারিছের জীবন-চরিত বিকৃত করে দেয় । তার সমর্থনে বু লোক এগিয়ে আসে । নাসরের নির্দেশে বহু লোকের একটি বাহিনী হারিছের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয়। তারা হারিছের উদ্দেশ্যে এগিয়ে আসে । হারিছের সমর্থকগণ ওদের গতিরোধ করে । জাহ্ম ইবুন সাফওয়ানসহ বহু লোক ওই যুদ্ধে নিহত হয় । এক লোক জাহ্মের মুখে বর্শার আঘাত করে । তাতে তার মৃত্যু ঘটে । কেউ বলেছেন যে, জাহ্মকে বন্দী করা হয়েছিল । এরপর সালম ইব্ন আহ্ওয়াষের নির্দেশে তাকে হত্যা করা হয়েছিল৷ মৃত্যুর পূর্বে জাহ্ম আত্মপক্ষ সমর্থন করে বলেছিল যে, তোমার পিতা আমাকে নিরাপত্তা দিয়েছিল । জবাবে সালম বলেছিল যে, আমার পিতা তোমার মত লোককে নিরাপত্তা দিতে পারেন না। আর যদি তিনি তোমাকে নিরাপত্তা দিয়েও থাকেন আমি তোমাকে তা দিচ্ছি না। এই জগতে সকল নক্ষত্র নেমে এলেও এবং ঈসা আ) আবির্ভীত হলেও তুমি আজ মুক্তি পাবে না। আল্লাহ্র কসম! তুমি যদি আমার পেটের মধ্যেও থাকতে আমি পেট চিরে তোমাকে বের করে হত্যা করতাম । সালম ইব্ন আহ্ওয়াষের নির্দেশে ইব্ন কায়সারকেও হত্যা করা হয়। এরপর হারিছ ইব্ন সুরায়জ এবং কিরমানী দুইজনে নাসরের বিরুদ্ধে চি রিন্রনূদ্র বিরোধিতা করার জন্যে তারা ধকমত্যে পৌছে । তারা কিতাব ও সুন্নাহ্র অনুসরণ, জনগণকে এদিকে আহ্বান করা, সত্যপন্থী ইমামদের অনুসরণ এবং নিষিদ্ধ ও মন্দ কর্মগুলো বর্জনে একমত হয়। এই এঁকমত্য বেশীদিন স্থায়ী হয়নি । অবিলম্বে তারা দুইজনে দ্বন্দ সংঘাতে লিপ্ত হয় । উভয়ের মধ্যে যুদ্ধ বেধে যায়। যুদ্ধে কিরমানী জয়ী হয় । হারিছের অনুসারিগণ হয় পরাজিত । হারিছ তখন _ একটি খচ্চরের পিঠে ছিল । সেখান হতে অশ্বারোহী বাহিনীর নিকট সরে যেয়ে যে বাহনের পিঠে তিনি চড়লেন সেটি ঠায় দীড়িয়ে থাকল । একটুও অগ্রসর হল না। অবস্থা বেগতিক দেখে তার অনুসারিগণ পালিয়ে গেল। মাত্র একশত অনুসারী তার সাথে অবশিষ্ট ছিল৷ কিরমানীর অনুসারীরা তাকে ধরে ফেলল এবং একটি যায়তুন বৃক্ষের নীচে তাকে হত্যা করল। কেউ বলেছেন আবীর বৃক্ষের নীচে। হারিছের হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এই হিজরী সনের ২৪শে রজব রবিবার । হারিছের ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।