0০011191715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯ এতিহাসিক ওয়াকিদী ও আবূ মাশার বলেছেন যে, এই হিজরী সনে হজ্জে নেতৃতৃ দিয়েছেন আযীয। ইরাকে শাসনকর্তা ছিলেন নাসর ইব্ন সাঈদ হারাশী । দাহ্হাক হারূরী তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল । এক পর্যায়ে আবদুল্লাহ্ ইবৃন উমর ইব্ন আবদুল আযীয ইরাকের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন । খুরাসানের শাসনকর্তা ছিলেন নাসর ইব্ন সাইয়ার ৷ কিরমানী এবং হারিছ ইব্ন ১২৭ হিজরী সনে যাদের ওফাত হয় ১২৭ হিজরী সনে যে সকল খ্যাতিমান ব্যক্তি ইনতিকাল করেন তাদের মধ্যে আছেন বকর ইবৃন আশাজ্জ, সাদ ইব্ন ইব্রাহীম, আবদুল্লাহ্ ইব্ন দীনার, আবদুল মালিক ইব্ন মালিক জাযারী, উমর ইব্ন হানী, মালিক ইবৃন দীনার, ওয়াহ্ব ইব্ন কায়সান এবং আবু ইসহাক মুবায়ঈ প্রমুখ । ১২৮ হিজরী সন এই হিজরী সনে হারিছ ইব্ন সুরায়জ নিহত হয় । এই হত্যাকাণ্ডের পটভূমি হল খলীফা ইয়াধীদ ইব্ন ওয়ালীদ হারিছের জন্যে নিরাপত্তার আদেশ প্রদান করেছিলেন । এই আদেশের প্রেক্ষিতে সে তুকাঁ নগরী হতে বেরিয়ে মুসলমানদের সাথে এসে যোগ দেয় । মুশরিকদের সাথে সম্পর্ক ও বন্ধৃত্ ছিন্ন করে ইসলাম ও মুসলমানদের সাহায্যে নিয়োজিত হয়। খুরাসানের শাসনকর্তা নাসর ইব্ন সাইয়ারের সাথে তার বহুবার হৃদ্যতা, বন্ধুত্ব এবং মনোমালিন্য ঘটে । এর মাধ্যমে উভয়ের মধ্যে বারবার সম্পর্কের উন্নতি ও চরম অবনতি ঘটে । মারওয়ান ইব্ন মুহাম্মদ খলীফা নিযুক্ত হবার পর হারিছ ইব্ন সুরায়জ শংকিত হয়ে পড়ে। ইতিমধ্যে ইবৃন হুবায়রাকে ইরাকের শাসনকর্তা নিয়োগ করা হয় । চারিদিকে মারওয়ানের পক্ষে বায়আত গ্রহণ করা হতে থাকে । কিন্তু মারওয়ানকে খলীফা মেনে নিতে অস্বীকার জানিয়ে বসে হারিছ ইব্ন সুরায়জ, সে মারওয়ানের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালানো ও তার দুর্নাম করতে থাকে । তৎকালীন পুলিশ প্রধান মুসলিমা ইবন আহ্ওয়ায এবং নেতৃস্থানীয় কতক আমীর-উমারা তার নিকট এসে কথাবার্তায় সংযত হবার নির্দেশ দেয়৷ অন্যকে দৈহিক ও মৌখিকভাবে আক্রমণ না করার জন্যে তারা তাকে অনুরোধ জানায় । তারা তাকে এ কথাও বলে যে, সে যেন মুসলমানদের এঁক্যে ফাটল না ধরায়, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি না করে। সে তাদের পরামর্শ গ্রহণ করেনি । অনুরোধ রক্ষা করেনি । সে মূল জনগোষ্ঠির সংসর্ণ ত্যাগ করে এক প্রান্তে চলে যায়। সে নিজ গতিতে জনসাধারণকে কিতাব ও সুন্নাহ-এর আমলের প্রতি দাওয়াত দিতে যাবে । খুরাসানের গভর্নর নাস্র ইব্ন সাইয়ারকে সে তার সাথে যোগ দেওয়ার এবং সহযোগিতা করার অনুরোধ করে । সে তাতে রাযী হয়নি । এদিকে হারিছ ক্রমাবয়ে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতে থাকে । সে জাহ্ম ইব্ন সাফওয়ানকে জনসাধারণের নিকট একটি কিতাব পাঠ করে শুনাতে বলে সে কিতাবে হারিছের জীবন-চরিত ছিল। জাহ্ম ইব্ন সাফওয়ান হল বনূ রাসিব গোত্রের ক্রীতদাস । তার উপনাম আবু মিহরায । জাহ্মিয়া উপদল তারই অনুসারী দল । হারিছ দাবী করতে থাকে যে, সে “কাল পতাকার” অধিকারী | নাসর তাকে বলে পাঠায় যে, তুমি যদি সত্যিই তাই হও তাহলে তোমরা তো দামেক্কের নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে চুরমার করবে ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।