001116115 ৫৮ ৃ আল-বিদায়া ওয়ান নিহায়া খারিজীদের প্রধান নেতা সাঈদ ইবন বাহদান মারা যায়। এরপর দাহ্হাক ইব্ন কায়স নেতৃতে আসে । খারিজিগণ দাহ্হাকের পাশে সমবেত হয় । তারা প্রচণ্ড আক্রমণ চালায় সরকারী বাহিনীর উপর | এই যাত্রায় তারা জয়ী হয়। সরকারী বাহিনীর বহু লোককে খারিজীরা হত্যা করে। নিহতদের মধ্যে ইরাকের প্রশাসক আবদুল্লাহ্ ইব্ন উমর ইবৃন আবদুল আযীযের ভাই আসিম ইব্ন উমর ইব্ন আবদুল আযীযও ছিল । এ প্রসংগে কয়েক পংক্তির মাধ্যমে তার জন্যে শোক প্রকাশ করা হয়। এরপর খারিজী নেতা দাহ্হাক তার সাহীদেরকে নিয়ে সরাসরি খলীফা মারওয়ানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে অগ্রসর হয়। সে কৃফা গমন করে । কুফার জনগণ তাদেরকে প্রতিরোধ করে । কিন্তু দাহ্হাক বাহিনী ওই প্রতিরোধ ভেঙ্গে কৃফা নগরীতে প্রবেশ করে এবং সেখানে কর্তৃতৃ প্রতিষ্ঠা করে । সে হাস্সান নামে এক ব্যক্তিকে কুফায় তার পক্ষে প্রশাসক নিয়োগ করে । এরপর এই বছরই শাবান মাসে মালহাম শায়বানীকে সে ওই পদে নিয়োগ দেয় । সে নিজে ইরাকের প্রশাসক আবদুল্লাহ্ ইবন উমর ইবন আবদুল আযীযের খোজে অগ্রসর হয় । এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হয় । উভয় দলে যুদ্ধ হয়। সেটি উল্লেখ করতে গেলে বিবরণ অনেক বেশী হবে । এই হিজরী সনে অর্থাৎ ১২৭ হিজরী সনে কতক লোক আব্বাসী খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ও আহ্বানে একমত হয় । এই সূত্রে তারা আব্বাসী ইমাম ইবরাহীম ইব্ন মুহাম্মদের নিকট উপস্থিত হয় । আবু মুসলিম খুরাসানী তাদের সাথে ছিল । আন্দোলনের প্রস্তুতির জন্যে তারা ইমাম ইবরাহীম ইবৃন মুহাম্মদকে প্রচুর অর্থ-কড়ি প্রদান করে । নিজেদের ধন-সম্পদের ১/৫ অংশ তারা ইমামের হাতে তুলে দেয়। কিন্তু চারিদিকে একের পর এক ফিতনা-ফাসাদ ও বিশৃঙ্খলার কারণে এই বছর তারা সুশৃঙ্খল আন্দোলন গড়ে তুলতে পারেনি । এই হিজরী সনে কৃফাতে মুআবিয়া ইব্ন আবদুল্লাহ ইব্ন জাঁফর ইব্ন আবূ তালিব বিদ্রোহ যোষণা করেন। তিনি লোকজনকে তার নিজের প্রতি আনুগত্য প্রকাশ এবং ইরাকের শাসনকর্তী দুইজনের মধ্যে যুদ্ধ শুরু হয় । শেষ পর্যন্ত মুআবিয়া ইব্ন আবদুল্লাহ্ জয়ী হন। আবদুল্লাহ্ ইব্ন উমার ইব্ন আবদুল আযীয পরাজিত হয়ে পাহাড়ী অঞ্চলে নির্বাসিত হন । ওই অঞ্চলে মুআবিয়া ইব্ন আবদুল্লাহ্ ইবুন জা“ফর ইবৃন আবু তালিবের কর্তৃত্ প্রতিষ্ঠিত হয়। এই হিজরী সনে হারিছ ইবৃন সুরায়জ বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রীয় খলীফার বিরুদ্ধে । সে তুরক্কে পালিয়ে যায়। ওদের সাথে মিলিত হয় এবং মুসলমানদের বিরুদ্ধে তুকীঁদেরকে সাহায্য করে । শেষ পর্যন্ত মহান আল্লাহ্ তার প্রতি অনুগ্রহ করেন । সে হিদায়াতের পথে ফিরে আসে । সে সিরিয়ায় প্রত্যাবর্তন করে । এর মূলে ছিল তার প্রতি খলীফা ইয়াধীদের উদাত্ত আহ্বান । তিনি হারিছ ইবৃন সুরায়জকে ইসলামে ফিরে আসার এবং তার পরিবারের সাথে মিলিত হবার আহ্বান জানিয়েছিলেন। এরপর বস্তুত সে ইসলামে প্রত্যাবর্তন করে এবং সিরিয়াতে ফিরে আসে । এরপর সে খুরাসান গমন করে । খুরাসানের শাসনকর্তা নাস্র ইব্ন সাইয়ার তার সাথে সম্মানজনক আচরণ করে। এরপর হতে হারিছ ইবৃন সুরায়জ জনসাধারণকে কিতাব ও সুন্নাহর প্রতি এবং খলীফার আনুগত্যের প্রতি আহ্বান জানাতে থাকে । অবশ্য শাসনকর্তা নাসরের সাথে তার কিছুটা মনোমালিন্য ও বিরোধ ছিল বটে । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।