Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭ নার িসিজার রান রদ রান বারন সারাদিন যার আশ্রয় নেয়। এক পর্যায়ে সুলায়মান ও তার অনুগত একদল সৈন্য তিদমুর গমন করে । মারওয়ানের সৈন্যরা তাদের গতিরোধ করে। তারা তাকে হত্যা এবং তার কাফেলা লুট করার চেষ্টা করে। কিন্তু তাতে সক্ষম হয়নি। মারওয়ান ওদের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নেন এবং জোর আক্রমণ চালান। কিন্তু ৯০০ সদস্যের সুলায়মান বাহিনী প্রচণ্ড আক্রমণ চালিয়ে সরকারী বাহিনীর প্রায় ছয় হাজার সৈন্য হত্যা করে। তারপর তারা তিদমুর অভিমুখে যেতে থাকে । খলীফা মারওয়ান হিম্স অবরোধ অব্যাহত রাখেন । পূর্ণ দশ মাস এই অবরোধ চলে । ইতিমধ্যে হিমসের অধিবাসিগণ চরম দুঃখ-কষ্টে অতিষ্ঠ হয়ে পড়ে । তারা খলীফার নিকট আত্মসমর্পণের বিনিময়ে নিরাপত্তা কামনা করে। খলীফা এই শর্তে নিরাপত্তা প্রদানে রাষী হন যে, তারা তীর নির্দেশ পালন করবে । এরপর তারা এই শর্তে নিরাপত্তা কামনা করে যে, তারা সাঈদ ইব্‌ন হিশামকে তার দুই ছেলে মারওয়ান ও উছমানকে বন্দী সাকসাকী লোকটিকে এবং মারওয়ান সম্পর্কে মিথ্যা আরোপ্কারী ও তাকে গাল-মন্দকারী হাবশী লোকটিকে তার হাতে তুলে দিবে । খলীফা তাদের এই প্রস্তাব গ্রহণ করেন এবং তাদেরকে নিরাপত্তা প্রদান করেন। তিনি উপরোল্লোখিত লোকগুলোকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। | খলীফা এবার দাহ্হাকের বিদ্রোহ দমনের উদ্দেশ্যে যাত্রা করলেন । ক্ষমতাসীন ইরাকী প্রশাসক আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্ন আবদুল আযীয ইতিমধ্যে দাহ্হাক খারিজীর সাথে একটি আপোষ মীমাংসা চুক্তি সম্পাদন করেছিলেন । চুক্তি হয়েছিল এই শর্তে যে, দাহ্হাক খারিজী কৃফা ও তৎসংলগ্ন যতটুকু অঞ্চলে কর্তৃত্‌ প্রতিষ্ঠা করেছে ততটুকুতে সে শাসন পরিচালনা করবে । অতিরিক্ত স্থান দখলের চেষ্টা করবে না। ইতিমধ্যে মারওয়ানের অশ্বারোহী যোদ্ধাগণ কুফা নগরীর কাছাকাছি এসে গৌছে। দাহ্হাকের নিযুক্ত কৃফার প্রশাসক মালহান শায়বানী তাদের গতিরোধ করে । প্রচণ্ড যুদ্ধ হয় সেখানে ৷ মালহান নিহত হয়। দাহ্হাক তখন মুছান্না ইবন ইমরানকে কৃফার শাসনকর্তা নিয়োগ করে । যুলকাদা মাসে দাহ্হাক নিজে মুসেলের উদ্দেশ্যে যাত্রা করে। ইবুন হুবায়রা কৃফা এসে সেটিকে খারিজীদের দখল হতে মুক্ত করে । দাহ্হাক নতুন একদল সৈন্য প্রেরণ করে কৃফাতে । কিন্তু সেখানে তারা কিছুই করতে পারেনি । করে। তার বিদ্রোহের পটভূমি এই ছিল যে, সাঈদ ইব্‌ন বাহদাল নামে এক খারিজী লোক জন- সাধারণের অসচেতনতাকে মোক্ষম সময়রূপে গ্রহণ করে। খলীফা ওয়ালীদ ইব্‌ন ইয়ামীদের হত্যাকাণ্ডের পর জনগণ যখন আত্মকলহে লিপ্ত এবং ধর্ম বিশ্বাসের ব্যাপারে অসতর্ক তখন সাঈদ খারিজী তার অপতৎপরতা শুরু করে । তার অনুসারী একটি দল নিয়ে সে ইরাকে আন্দোলন শুরু করে। প্রায় চার হাজার লোক তার সমর্থনে সমবেত হয় । ইতিপূর্বে কোন খারিজী নেতার সমর্থনে এত লোক আসেনি । সরকারী সৈন্যবহর খারিজীদের বিরুদ্ধে অগ্রসর হয় । মুখোমুখি হয় উভয় পক্ষ । প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে দুই পক্ষের মধ্যে । কখনো এরা চাপ সৃষ্টি করছে কখনো ওরা । কখনো এই পক্ষ প্রাধান্য বিস্তার করছে, কখনো ওই পক্ষ । এই মধ্যে প্রেগ রোগে আক্রান্ত হয়ে আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_৮ ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।