Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৫৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া ওরা ফিরে আসার পর খলীফা মারওয়ান তার সাথে থাকা সৈন্য সামন্ত নিয়ে স্থলপথে রূসাফা অভিমুখে যাত্রা করলেন । নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে সদ্য ক্ষমতাচ্যুত খলীফা ইবরাহীম ইব্‌ন ওয়ালীদ, সুলায়মান ইবুন হিশাম এবং ওয়ালীদ-ইয়াধীদ ও সুলায়মান বংশধরদের একটি দল তার সাথে ছিল। তিনি রূসাফা পৌছেন এবং সেখানে কয়েকদিন অবস্থান করেন। এরপর সমতল ভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন । সুলায়মান ইব্‌ন হিশাম কিছুদিন এখানে অবস্থান করে বিশ্রাম গ্রহণের জন্যে খলীফার অনুমতি প্রার্থনা করে। খলীফা তাকে অনুমতি দেন। মারওয়ান অগ্রসর হলেন সমতল অঞ্চলের দিকে । তিনি ফোরাত নদীর তীরে আল- ওয়াসিত শহরে গিয়ে অবস্থান নেন। সেখানে তিনদিন থাকার পর তিনি যাত্রা শুরু করেন “কিরকিসিয়্যাহ'-এর উদ্দেশ্যে । কিরকিসে প্রশাসকরূপে দায়িত্ব পালন করছিল তখন ইব্‌ন হুবায়রা | ইব্‌ন হুবায়রাকে খারিজী বিদ্বোহী দাহ্হাক ইব্‌ন কায়সের বিরুদ্ধে অভিযানে প্রেরণের জন্যে খলীফা সেখানে গমন করলেন। খারিজী বিদ্রোহী দাহ্হাক ইব্‌ন কায়স শায়বানী হারূরীর বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন খলীফা মারওয়ান। ইতিমধ্যে বিভিন্ন অভিযানে প্রেরিত প্রায় ১০,০০০ (দশ হাজার) অশ্বারোহী সৈন্য অভিযান শেষে খলীফার সাথে যোগ্‌ দেওয়ার জন্যে পিন রি রিন জাগা রানি রিনা রর হারান রান না নিচ্ছিল। প্রত্যাবর্তনকারী অশ্বারোহী সেনাদল সুলায়মানকে খিলাফতের দায়িত্‌ গ্রহণের অনুরোধ জানায় । তারা মারওয়ানকে অপসারণের প্রস্তাব দেয়। শয়তান সুলায়মানের পদম্থলন ঘটায় । সুলায়মান বিভ্রান্ত হয়। সে ওদের প্রস্তাব গ্রহণ করে । সে মারওয়ানকে খলীফার পদ হতে বরখাস্তের ঘোষণা দেয়। ওই. সেনাদলকে নিয়ে সে কিন্নিসরীনের দিকে অগ্রসর হয়। সিরিয়াবাসীদের সাথে সে চুক্তিবদ্ধ হয়। তারা তার সাথে যোগ দেয়। দাহ্হাক ইব্‌ন কায়স খারিজীকে দমন করার জন্যে খলীফা মারওয়ান কিরকিসিয়্যাহ এর প্রশাসক ইব্‌ন হুবায়রাকে পাঠিয়েছিল । বিদ্রোহী খলীফা সুলায়মান ওই ইবৃন হুবায়রাকে তার নিকট চলে আসার নির্দেশ দিয়ে পত্র পাঠায় । ইতিমধ্যে প্রায় ৭০ (সত্তর) হাজার সৈনিক সুলায়মানের সমর্থনে সমবেত হয়। সংবাদ পেয়ে খলীফা মারওয়ান-াদেরকে দমন করার জন্যে ঈসা ইব্‌ন মুসলিমের নেতৃতে প্রায় ৭০ হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। কিন্নিসরীনে এসে উভয় পক্ষ মুখোমুখি হয় । প্রচণ্ড যুদ্ধ হয় উভয় দলের মধ্যে. । ইতিমধ্যে মারওয়ান এবং তার সমর্থক সাধারণ জনগণ এসে যুদ্ধে যোগ দেয় । প্রচণ্ড আক্রমণ চালায় সরকারী বাহিনী । তারা বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে । যুদ্ধে সুলায়মান ইব্‌ন হিশামের বন্ঠ ছেলে ইবরাহীম ইবৃন সুলায়মান নিহত হয় এবং তাদের আরো ত্রিশ হাজারের অধিক সৈন্য নিহত হয় । সুলায়মান পরাজিত হয়ে পালিয়ে যায়। সে এসে উঠে হিমসের নগরীতে । পালিয়ে যাওয়া সৈনিকগণ সেখানে এসে তার সাথে যোগ দেয় | একটি নতুন সেনাদল গঠন করে সে ওদেরকে নিয়ে । মারওয়ান ইতিপূর্বে হিমসের যে নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে ফেলেছিল সে তা পুনঃনির্মাণ করে| ওদের বিরুদ্ধে সেনা অভিযান ররর না রব াাররদরালর করে রাখেন । ৮০টিরও অধিক কামান স্থাপন করে নিরাপত্তা প্রাচীরের বাহিরে ৷ এভাবে আটমাস অতিবাহিত তম । সরকারী বাহিনী রাতে দিনে সমানে কামানের গোলা নিক্ষেপ করতে থাকে । ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।