(0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫ মারওয়ানের নিকট পাঠিয়ে দেয়। তারা ছিল আহত । খলীফা ওদের সুচিকিৎসার নির্দেশ দেন। এরপর খলীফা ফিলিস্তিনী উপপ্রধান প্রশাসক রামাহিস ইবন আবদুল আযীযকে নির্দেশ দেন বিদ্রোহী নেতা ছাবিতকে খুঁজে বের করার জন্যে । ছাবিত বারবার পালিয়ে বেড়াতে থাকে । এক পর্যায়ে সে ধরা পড়ে যায়। সে ধরা পড়ে বিদ্বোহ ঘোষণার প্রায় দুইমাস পর । স্থানীয় প্রশাসক তাকে খলীফার নিকট পাঠিয়ে দেয় তার হাত-পা দুইটা কেটে ফেলে দিয়ে । তার সাথী কতক বিদ্রোহীকে ও গ্রেফতার করে হাত-পা কেটে খলীফার নিকট পাঠানো হয় । তাদেরকে দামেক্কের মসজিদের দরজায় রাখা হয় । কারণ দামেক্কে গুজব ছড়িয়ে পড়ে যে, বিদ্রোহী নেতা ছাবিত সরকারী সৈন্যদের চোখে ধুলা দিয়ে মিসর চলে যায় এবং সেখানে মারওয়ানের নিযুক্ত প্রশাসককে হত্যা করে নিজে রর রোরারারা বাল রাজা রারারারাচলারান পাঠানো হয় দামেস্ক অধিবাসীদের নিকট । খলীফা মারওয়ান বেশ কিছুদিন দিয়ারে আইয়ুব তথা হযরত আইয়ুব (আ)-এর ওই অঞ্চলে অবস্থান করেন। সেখানে তিনি তার পরবর্তী খলীফা হিসেবে স্বীয়পুত্র আবদুল্লাহ্ এবং তারপরে অন্যপুত্র আবদুল্লাহ্-এর পক্ষে বায়আত গ্রহণ করেন এবং সেখানে তিনি তার দুই পুত্রকে হিশামের দুইকন্যার সাথে বিয়ে দেন। কন্যা দুইটার নাম ছিল উন্মু হিশাম এবং আয়শা । বিয়ের অনুষ্ঠান ছিল জমজমাট ও প্রাণবন্ত এবং তাদের পক্ষে বায়আত গ্রহণও ছিল স্বতঃস্ফুর্ত ও সার্বজনীন । কিন্তু মূলত তা পরিপূর্ণ ছিল না। | ক এবার তাদেরকে শহরের ফটকসমূহে নিয়ে শূলিতে চড়াবার নির্দেশ দিলেন । একমাত্র আমর ইব্ন হারিছ কালবী ছাড়া কাউকে জীবিত রাখা হয়নি, তাকে বাচিয়ে রাখা হয়েছিল এজন্যে যে, ছাবিত ইব্ন নাঈম তার ধন-সম্পদ কার কার নিকট গচ্ছিত রেখেছিল তা আমর ইব্ন হারিছের জানা ছিল। ওই সব ধন-সম্পদ উদ্ধারের জন্যে তাকে বীচিয়ে রাখা হয়েছিল । এই সময়ে তিদমুর ছাড়া সিরিয়ার সমগ্র অঞ্চলে খলীফার ক্ষমতা পাকাপোক্ত হয় । তার সমর্থনে স্থিতিশীলতা ফিরে আসে । এবার তিনি দামেস্ক ছেড়ে হিমসের কাশতাল অঞ্চলের দিকে যাত্রা করেন । ইতিমধ্যে তিনি ংবাদ পান যে, তিদমুরের অধিবাসিগণ একটি প্রবাহমান জলাধারের পানি বন্ধ করে সব পানি নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে । তাতে তিনি আরো ক্ষেপে উঠেন ওদের প্রতি । তার সাথে তখন সেনাবাহিনীর একটি বিশাল বহর ছিল । তিদমুরের অধিবাসিগণ ছিল আবরাশের স্বজাতি । সে প্রথমেই সেনা অভিযান না চালিয়ে একজন মধ্যস্থৃতাকারী প্রেরণের জন্যে খলীফার প্রতি অনুরোধ জানায় । খলীফা আবরাশের ভাই আমর ইব্ন ওয়ালীদকে আপোষ করার জন্যে ওদের নিকট পাঠান। আমর ওদের নিকট আসে । ওরা তার কোন কথা শোনেনি । কোন প্রস্তাব মানেনি। আমর ব্যর্থ হয়ে ফিরে আসে । খলীফা তাদের উপর সেনা-আক্রমণ পরিচালনার প্রস্তুতি নিতে থাকেন। আবরাশ বলল, তবে এবার আমি নিজে গিয়ে দেখি । খলীফা তাকে পাঠালেন । আবরাশ সেখানে গেল। ওদের সাথে কথাবার্তা বলল । ওদেরকে খলীফার অনুগত করার জন্যে বুঝাল। তাদের অধিকাংশ লোক তার প্রস্তাবে রামী হল। কতক লোক তা মানল না। পরিস্থিতি লিখে জানাল খলীফাকে । খলীফা তাকে নির্দেশ দিলেন ওখানকার কতক নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে ফেলতে এবং খলীফার প্রতি আনুগত্য প্রর্দশনকারী লোকদের সাথে নিয়ে ফিরে আসতে । আবরাশ তাই করল । ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।