0০011161715 ৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ইবৃন মারওয়ান। ফিলিস্তিনে ছাবিত ইব্ন নাঈম জুযামী। সিরিয়া পরিপূর্ণভাবে মারওয়ানের অনুগত হবার পর তিনি হাররানের উদ্দেশ্যে যাত্রা করেন। এই পর্যায়ে ক্ষমতাচ্যুত খলীফা ইবরাহীম ইব্ন ওয়ালীদ এবং তার চাচাত ভাই ও প্রধান সেনাপতি সুলায়মান ইবৃন হিশাম খলীফা মারওয়ানের নিকট আত্মসমর্পণ করে নিরাপত্তার আবেদন জানায় । খলীফা তাদের আবেদন মঞ্জুর করে নিরাপত্তার ব্যবস্থা করেন। সুলায়মান ইব্ন হিশাম তিদমুরের জনগণকে খলীফার নিকট নিয়ে আসে । তারা মারওয়ানের প্রতি আনুগত্য প্রকাশ করে। হাররানের স্থিতিশীলতা অর্জনের পর মারওয়ান তিনমাস সেখানে অবস্থান করেন । ইতিমধ্যে সিরিয়ায় তার প্রতি আনুগত্য ভেঙ্গে যায়। তারা তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠে। হিমূস এবং অন্যান্য অঞ্চলের জনসাধারণ বায়আত ও অঙ্গীকার ভঙ্গ করে। খলীফা ওদেরকে শায়েস্তা করার জন্যে একদল সৈন্য প্রেরণ করেন। ঈদুল ফিতরের রাতে সরকারী সৈন্য হিম্স গিয়ে পৌছে। খলীফা মারওয়ান সেখানে পৌছেন ঈদের দু'দিন পর । তার সাথে ছিল সৈন্যদের একটি বিরাট দল। ক্ষমতাচ্যুত খলীফা ইবরাহীম ইবৃন ওয়ালীদ এবং সেনাপতি সুলায়মান ইব্ন হিশাম খলীফার সাথে ছিল। তারা দুইজন এ সময়ে মারওয়ানের খুব ঘনিষ্ঠতা অর্জন করে । তাদের ছাড়া খলীফা দুইবেলা খাবারে বসতেন না। সরকারী বাহিনী হিমসের জনগণকে চারিদিক থেকে ঘিরে ফেলে । তারা ডাক দিয়ে বলে যে, আমরা এখন খলীফার প্রতি আনুগত্য প্রদর্শনে রামী আছি। খলীফা বললেন, তাহলে শহরের ফটক খুলে দাও । তারা ফটক খুলে দিল। এরপর কিছুটা সংঘর্ষ হয়। তাতে হিম্স বাহিনীর প্রায় পাচ-ছয়শত লোক মারা যায় । খলীফার নির্দেশে ওদেরকে শহরের চারিদিকে শুলিতে চড়িয়ে রাখা হয় । খলীফা নির্দেশ দেন শহরের কতক নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে ফেলতে । ফলে কতক প্রাচীর ভেঙ্গে ফেলা হয়। ওদিকে দামেক্কের গাওতাহ্ জনপদের অধিবাসিগণ সরকারী প্রশাসক যামিল ইবৃন আমরকে অবরুদ্ধ করে ইয়ামীদ ইব্ন খালিদ কাসরীকে তাদের প্রশাসক মনোনীত করে । ইয়াধীদ সেখানে প্রশাসকরূপে কাজ শুরু করে । ওই বিদ্রোহ দমনের জন্যে খলীফা মারওয়ান হিমস হতে দশহাজার সৈন্য প্রেরণ করে । ওরা দামেস্ক নগরীর কাছাকাছি এসে পৌছলে ইয়াধীদ ইব্ন খালিদের নেতৃতে গাওতাহবাসী ওদের গতিরোধ করে। উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয়। সরকারী বাহিনী বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে এবং মায্যাহ্ ও অন্যান্য গ্রামে আগুন ধরিয়ে দেয় ইয়াধীদ ইবৃন খালিদ কাসরী এবং আবু ইলাকা কালবী মায্যাহ এর লাখব গোত্রের জনৈক ব্যক্তির নিকট আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু ওই লোক যামিল ইবৃন আমরকে ওদের অবস্থানের কথা জানিয়ে দেয়। যামিল এসে তাদের দুইজনকে হত্যা করে বররন বারা রাও গান খলীফা মারওয়ানের নিকট । ফিলিস্তিনীদেরকে সাথে নিয়ে ছাবিত ইব্ন নাঈম খলীফার বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা তাবারিয়্যা নগরীতে এসে সেটি অবরোধ করে । তাদের বিদ্রোহ দমনের জন্যে খলীফা মারওয়ান একদল সৈন্য পাঠান। তারা বিদ্রোহী বাহিনীকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং শক্রসৈন্যের হত্যা করা বৈধ করে দেয় । বিদ্রোহী নেতা ছাবিত ইব্ন নাঈম পালিয়ে ফিলিস্তিন চলে যায় । আমর আবু ওয়ারাদ তাকে ধাওয়া করে । তার বাহিনী পুনরায় পরাজিত এবং পরম্পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছাবিতের তিনপুত্র সরকারী বাহিনীর হাতে বন্দী হয়। আমীর আবূ ওয়ারাদ ওদেরকে খলীফা ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।