Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া সে একটি গোপন দল পাঠায় যারা ইব্‌ন হিশামের বাহিনীর পেছন হতে অতর্কিতে তাদের উপর আক্রমণ করবে । তাহলে তাদের সফলতা আসবে । পরিকল্পনা মুতাবিক ওই দল সরকারী বাহিনীর পেছন হতে তাকবীর ধ্বনি দিতে দিতে এগিয়ে আসে আর অন্যরা সামনের দিক হতে আক্রমণ চালায়। ফলে সরকারী বাহিনীর অধিনায়ক সুলায়মান ও তার বাহিনীর পরাজয় ঘটে । তখন হিমসের সৈন্যরা বহুলৌককে হত্যা করে । সেদিন তারা ১৭ থেকে ১৮ হাজার দামেক্কবাসীকে হত্যা করে এবং সমান সংখ্যক বন্দী করে । মারওয়ান তাদের নিকট হতে ওয়ালীদের দুই ছেলের হাকাম ও উছমানের পক্ষে বায়আত গ্রহণ করে । এরপর সে দুইজন ছাড়া অন্য সবাইকে ছেড়ে দেয়। যে দুইজনকে ছাড়েনি তারা হল ইয়াধীদ ইব্‌ন ইকার কালবী এবং ওয়ালীদ ইবৃন যুসাদ কালবী। সে তাদেরকে তার সম্মুখে রেখে বেদম প্রহার করে এবং কারাগারে নিক্ষেপ করে। কারাগারেই তাদের দুইজনের মৃত্যু হয়। এই দুইজন সরাসরি সাবেক খলীফা ওয়ালীদকে হত্যা করার সাথে জড়িত ছিল । উররারী খেলাধাজসুলারগানরনি কারার নাসেরের জেলে পানিতে মা ররর হতে তারা দামেক্ক গিয়ে পৌছে এবং খলীফা ইবরাহীম ইবৃন ওয়ালীদকে ঘটনা জানায়। এই পরিস্থিতিতে কী করা যায় সেই সিদ্ধান্ত গ্রহণের জন্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ পরামর্শ সভায় মিলিত হয়। তাদের মধ্যে আবদুল আযীয ইব্‌ন হাজ্জাজ, ইয়াধীদ ইব্‌ন খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ কাস্রী, আবু ইলাকা সাকসাকী আসবাগ ইবৃন যুওয়ালাতুল-কালবী ও তাদের সমপর্যায়ের নেতৃবৃন্দ ছিল । তারা সকলে সিদ্ধান্ত নিল যে; খলীফা ওয়ালীদের কারাবন্দী দুই ছেলে হাকাম এবং উছুমানকে মেরে ফেলতে হবে । তা না হলে ওরা শাসন ক্ষমতা গ্রহণ করবে এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণকারী ও তাদের পিতার হত্যাকারী সকলকে তারা হত্যা করবে । তারা ইয়াধীদ ইব্‌ন খালিদ কাসরীকে পাঠায় ওদের দুইজনকে জেলখানায় হত্যা করার জন্যে । সে জেলখানায় গিয়ে পৌছে। সেখানে হাকাম ও উছমান দুইজনই বন্দী অবস্থায় ছিল । তখন তারা দুইজনেই সাবালক | কেউ বলেছেন যে, ওদের একজনের তখন একটি সন্তান জন্মগ্রহণ করেছিল। ইয়াষীদ ইব্‌ন খালিদ ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে ওদের দুইজনকে খুন করে মাথা ফাটিয়ে এবং সে বন্দী অবস্থায় ইউসুফ ইবৃন উমরকেও হত্যা করে । (উল্লেখ্য যে, ইউসুফ ইব্‌ন করেছিল ।) ওই কারাগারে আবু মুহাম্মদ সুফয়ানীও বন্দী ছিল । সুযোগ বুঝে সে মূল কক্ষ হতে পালিয়ে জেলখানার ভেতরে অন্য একটি কক্ষে ঢুকে যায় এবং দৃঢ়ভাবে দরজা বন্ধ করে দেয়। সরকারী লোকজন তাকে ঘিরে রাখে কিন্তু সে বের হয় না। অবশেষে তারা ওই দরজায় আগুন লাগিয়ে দেয়। ইতিমধ্যে পলায়নরত সৈনিকদের ধাওয়া করতে করতে মারওয়ান দামেক্কের নিকটবর্তী হয়ে যায়। জেলখানার লোকজন তারপর সেদিকে মনোযোগ দেয় এবং জেলখানা হতে বেরিয়ে যায় । | মারওয়ান আল-হিমারের দামেক্কে প্রবেশ ও খিলাফত লাভ মারওয়ান তার সাথী সৈন্যদেরকে নিয়ে আইনুল জারর হতে দামেক্কের দিকে অগ্রসর হয় । দামে অধিবাসিগণ গতদিন তার হাতে পরাজিত হয়েছিল । মারওয়ান দামেক্কের কাছাকাছি এসে ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।