0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১ ১২৬ হিজরী সনে আরো যে সব বিশিষ্ট ব্যক্তির মৃত্যু হয়, তাদের মধ্যে জাবাল্লাহ্ ইব্ন সাহীম, দার্রাজ আবু সামাহ, সাঈদ ইব্ন মাসরূক, দামেক্কের কাষী সুলায়মান ইব্ন হাবীব মুহারিবী, মালিকের শায়খ আবদুর রহমান ইব্ন কাসিম, উবায়দুল্লাহ্ ইব্ন আবু ইয়াধীদ, আমর ইব্ন দীনার | “আত্-তাকমীল” গ্রন্থে আমরা এদের জীবনী উল্লেখ করেছি। | ১২৭ হিজরী সন এই হিজরী সনের সূচনায় খলীফা পদে আসীন ছিলেন ইবরাহীম ইব্ন ওয়ালীদ ইবৃন আবদুল মালিক । তার ভাই পূর্ববর্তী খলীফা ইয়াধীদ আল নাকিসের ওসিয়ত অনুযায়ী তিনি খলীফা পদে নিযুক্ত হন। সেনাপতি ও প্রশাসকগণ তার হাতে বায়আত করে । সিরিয়ার সকল নাগরিক খলীফা হিসেবে তার প্রতি আনুগত্যের ঘোষণা দেয়। কিন্তু হিমূসের নাগরিকগণ তার প্রতি আনুগত্য প্রকাশ করেনি । ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, আযারবায়যান ও আর্মেনিয়াতে প্রশাসক পদে নিয়োজিত ছিল মারওয়ান আল-হিমার । এর পূর্বে সেখানে প্রশাসক ছিল মারওয়ানের পিতা মুহাম্মদ । ওয়ালীদ ইব্ন ইয়ামীদের হত্যাকাণ্ডের বিচার দাবী করে সে ইয়াধীদ ইব্ন ওয়ালীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং ওয়ালীদ হত্যার প্রতি বিচারের দাবী নিয়ে সে রাজধানীর দিকে অগ্রসর হয়। হার্রান পর্যন্ত আসার পর তার মনোভাব পরিবর্তিত হয়ে যায় এবং ক্ষমতাসীন খলীফা ইয়াধীদের প্রতি আনুগত্য প্রকাশ করে । অবশ্য অবিলম্বে খলীফার মৃত্যু সংবাদ তার নিকট পৌছে এবং সে জাধীরার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্নিসরীন পৌছে সে ওখানকার অধিবাসীদেরকে অবরোধ করে । ওরা তার প্রতি আনুগত্য প্রকাশ করে ৷ এরপর সে হিমৃসের উদ্দেশ্যে অগ্রসর হয় সেখানে প্রশাসক খলীফা ইবরাহীম ইব্ন ওয়ালীদের পক্ষে আবদুল আযীয ইবৃন হাজ্জাজ । আবদুল ভাীয ইব্ন হাজ্জাজ এসে হিম্স অবরোধ করেন । শেষ পর্যন্ত তারা কেন্দ্রীয় খলীফা ইবরাহীম ইব্ন ওয়ালীদের প্রতি আনুগত্য প্রকাশ করে । অবশ্য তারা আনুগত্য না করার জন্যে অনড় ছিল। এদিকে মারওয়ানের আগমনের সংবাদ পেয়ে প্রশাসক আবদুল আযীয হিম্স ছেড়ে চলে যান। মারওয়ান এসে হিমৃসে প্রবেশ করে । হিমুসের জনসাধারণ খলীফার প্রতি আনুগত্য ত্যাগ করে মারওয়ানের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তার সাথে রাজধানী দামেস্ক অভিমুখে রওয়ানা করে । ওদের সাথে জাযীরা এবং কিম্নিসরীনের সৈন্যরা ছিল। প্রায় ৮০,০০০ সি পাডাঠ পিছ সঃ মারওয়ান দামেক্ক অভিমুখে অগ্রসর হয় । মারওয়ানের অগ্রযাত্রা রোধ করার জন্যে খলীফা ইবরাহীম ইবৃন ওয়ালীদ ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) সৈন্য প্রেরণ করেন । আইনুল-জারর নামক স্থানে উভয় পক্ষ মুখোমুখি হয়। মারওয়ান যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছিল এবং বলেছিল যে, ওয়ালীদের দুই ছেলে হাকাম আর উছমানের সমর্থনে বর্তমান খলীফা পদত্যাগ করে ওদের দুইজনকে যেন খলীফার পদে আসীন করে। ইতিপূর্বে তাদের পিতা ওয়ালীদ তাদের দুইজনের পক্ষে বায়আত নিয়েছিল । পূর্ববর্তী খলীফা ইয়াধীদ ওদের দুইজনকে দামেঙ্কে বন্দী করে রেখেছিল । সরকারী সৈন্যগণ মারওয়ানের প্রস্তাব প্রত্যাখ্যান করে । উভয়পক্ষ সেখানে প্রচণ্ড যুদ্ধ হয়। ' পূর্বাহ্ন হতে শুরু করে আছর পর্যন্ত যুদ্ধ চলে । ইতিমধ্যে মারওয়ান একটি সুক্ষ পরিকল্পনা করে। ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।