Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

001116115 ৫০ | আল-বিদায়া ওয়ান নিহায়া কোন সময়েই তোমাকে আমার দরজায় দেখা যাবে না।” বর্ণনাকারী বলেন, কবিতা শুনে খালিদ কাসবী তাকে প্রতি লাইনের জন্যে ৫০ হাজার দিরহাম প্রদান করেন। | খালিদ কাসরী সম্পর্ক ইব্‌ন মঈন বলেছেন যে, সে ছিল একজন মন্দ লোক । হযরত আলী (র)-এর দুর্নাম গেয়ে বেড়াত। সে আছমাঈ তার পিতা হতে বর্ণনা করেছেন যে খালিদ পবিত্র মক্কায় একটি কূপ খনন করেছিল এবং সেটি যথাযথ কৃপের চেয়ে অধিক সম্মানযোগ্য বলে দাবী করেছিল। তার সম্পর্কে এমন কথাও প্রচলিত রয়েছে যে, সে খলীফাকে রাসূলের উপর মর্যাদা প্রদান করত । এটিতো স্পষ্ট কুফরী । অবশ্য উপরোক্ত মন্তব্য দ্বারা সে যদি বাহ্যিক অর্থ না নিয়ে অন্য কোন অর্থ বুঝিয়ে থাকে তা স্বতন্ত্র । মহান আল্লাহ্‌ ভাল জানেন । অবশ্য স্পষ্টত যা জানা যায় তা এই যে, খালিদ এমন মন্তব্য করেছেন তা বলে যা প্রচলিত তা ঠিক নয়। তিনি এমন কথা বলতে পারেন না। কারণ, তিনি সর্বদা বিদআত ও গোমরাহী দূরীকরণে তৎপর ছিলেন। এই সূত্রে তিনি জাদ ইব্‌ন দিরহাম ও অন্যান্য পাপাচারী লোকদেরকে হত্যা করেছেন। “আল-আক্দ” কিতাবের রচয়িতা খালিদ সম্পর্কে কিছু অসত্য মন্তব্য করেছেন। কারণ, “আক্দ কিতাবের রচয়িতার নিজের মধ্যে নবী পরিবার সম্পর্ক কতক সীমালজ্বনমূলক ধারণা ও বিশ্বাস ছিল। সে কখনো কখনো এমন সব কথা বলত যার অর্থ কেউ বুঝত না। আমাদের শায়খ আল্লামা যাহাবী ওই ব্যক্তি স্পষ্ট প্রতারিত হয়েছেন। তাই তিনি তার স্মরণ শক্তি ও অন্যান্য কর্মের প্রশংসা করেছেন। ইব্‌ন জারীর ইবৃন আসাকির ও অন্যান্যরা উল্লেখ করেছেন যে, ওয়ালীদ ইবৃন ইয়াধীদ তার শাসনামলে সিদ্ধান্ত নিয়ে ছিল যে, সে হজ্জে যাবে এবং সেখানে কা'বা গৃহের ছাদে উঠে মদপান করবে । একদল নেতৃস্থানীয় ও শাসক পর্যায়ের লোক তা জানতে পারে । তার এই ধৃষ্টতা ও ধর্মদ্রোহিতার প্রেক্ষিতে তারা তাকে খুন করে অন্য কাউকে খলীফার পদে বসানোর ব্যাপারে একমত হয় । খালিদ এই গোপন সংবাদ জানতে পেরে ওয়ালীদকে সে বিষয়ে সতর্ক করে দেয় । ওয়ালীদ ওই নেতাদের নাম জানতে চায় খালিদের নিকট । খালিদ নাম প্রকাশে অস্বীকৃতি জানায় । ওয়ালীদ এজন্যে তাকে কঠিন শাস্তি প্রদান করে। এরপর তাকে ইউসুফ ইব্‌ন উমরের নিকট পাঠিয়ে দেয়। ইউসুফ তার উপর অকথ্য নির্যাতন চালায় । অবশেষে করুণ ও দুঃখজনকভাবে তার মৃত্যু হয়। এই বছরের অর্থাৎ ১২৬ হিজরী সনের মুহার্রাম মাসে তার মৃত্যুর ঘটনা ঘটে, আল-ওয়াকিয়্যাত গ্রন্থে ইব্‌ন খাল্লিকান তার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে, খালিদের ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে সন্দেহ ছিল । নির্ভেজাল ঈমান তার মধ্যে ছিল না বলে অভিযোগ রয়েছে। সে তার নিজের ঘরের মধ্যে তার মায়ের জন্যে একটি গির্জা বানিয়েছিল । এ নিয়ে কোন কোন কবি নিন্দাসূচক কবিতা লিখেছে । “আল-আইয়ান” গ্রন্থের লেখক বলেছেন যে, খালিদের : পূর্বপুরুষ ইয়াহুদী ছিল। শাক ও সাতীহের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। কাষী ইব্‌ন খাল্লিকান বলেছেন যে, শাক ও সাতীহ্‌, তারা দুইজন ছিল পরস্পর খালাত ভাই । তাদের প্রত্যেকেই ছয়শত বছর করে আয়ু পেয়েছিল । দুইজনের জন্ম হয়েছিল একই দিনে । যেদিন জ্যোতিষী তারীকা বিন্ত হুর-এর মৃত্যু হয় সেদিন এদের দুইজনের জন্ম হয়। ওদের দুইজনের মুখে নিজের থু থু ছিটিয়ে দিয়ে সে বলেছিল এরা জ্যোতিষ শান্ত্রে আমার প্রতিনিধিত করবে! এরপর সেদিনই তারীকা মৃত্যুবরণ করে। | | ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।