Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ 598
📝 Text 📖 PDF

0০011161715 প্রকাশকের কথা প্রথম মানব-মানবী হযরত আদম ও হাওয়া (আ) থেকে মানব সভ্যতার শুভ সূচনা হয়েছে । হযরত আদম (আ) ছিলেন মানব জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী । আল্লাহ তা'আলা মানুষ সৃষ্টির পর তার বিধি-বিধান আম্বিয়া-ই-কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে পৌছিয়েছেন। নবী-রাসূলগণ সহীফা অথবা কিতাব নিয়ে এসেছেন। মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা, আম্বিয়া-ই-কিরামের আগমন ও তাদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তাই ইসলামের নির্ভুল ইতিহাস জানার জন্য কুরআন- হাদীসই হলো মৌলিক উপাদান । আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন-হাদীসের তত্ত ও তথ্য প্রশ্নাতীতভাবে প্রমাণিত। | আল্লামা হাফিজ ইবন কাসীর রে) কর্তৃক আরবী ভাষায় রচিত “আল-বিদায়া ওয়ান নিহায়া, গ্রন্থে আল্লাহ তা'আলার বিশাল সৃষ্টি জগতসমূহের সৃষ্টিতত্ব ও রহস্য, মানব সৃষ্টিতত্ব এবং আম্বিয়া-ই-কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে । ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ। ইসলামের ইতিহাস চর্চাকারদের জন্যে গরন্থটি দিক-নির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে। গ্রন্থটির গুরত্র প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন সবগুলো খণ্ড অনুবাদের উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে দশম খণ্ডের অনুবাদ প্রকাশ করা হলো । বাংলা ভাষাভাষী পাঠকদের সুবিধার্থে “আল-বিদায়া ওয়ান নিহায়া'র বাংলা নামকরণ করা হয়েছে “ইসলামের ইতিহাস ঃ আদি-অন্ত ।' গ্রন্থটি অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন, মাওলানা মুহাম্মদ আবু তাহের, হাফেজ মাওলানা ইসমাঈল, মাওলানা হাবীবুর রহমান নদভী ও মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন । আর সম্পাদনা করেছেন অধ্যাপক আবদুল মান্নান ও অধ্যাপক আবদুল মালেক । গ্রথটি অনুবাদ ও সম্পাদনার সাথে সম্পৃক্ত সবার প্রতি রইলো আমাদের আন্তরিক মোবারকবাদ। অনুদিত গ্রন্থটির দশম খণ্ড প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তাআলার শুকরিয়া আদায় করছি। অপরাপর খণ্গুলোও প্রকাশের কার্যক্রম অব্যাহত রয়েছে । আমরা গ্রন্থটি নির্ভুল মুদ্রণের চেষ্টা করেছি। তবুও গ্রন্থটি প্রকাশ করতে গিয়ে হয়তো কোথাও ভুল-ক্রটি থাকতে পারে। সচেতন পাঠকবৃন্দের নিকট কোন ভুল-ত্রুটি ধরা পড়লে তা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ রইল । আমরা আশা করি বইটি পাঠক মহলে সমাদৃত হবে। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন! আমীন নুরুল ইসলাম মানিক পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ড/ড/৬/.9110001109.00])

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.