0০011161715 ৪৮ _. আল-বিদায়া ওয়ান নিহায়া দ্বারা ইশারা করছিল। তখন মুগীরাকে খালিদ বললেন, আল্লাহ্র কসম ! নেতৃত্বের জন্যে ওই লোক তোমার চেয়ে অধিক যোগ্য । এরপর তিন মুগীরাকে এবং তার সাথীদেরকে হত্যা করলেন। মাদাইনী বলেছেন, কৃফাতে নুবুওয়াত দাবী করেছিল এমন এক লোককে খালিদের নিকট নিয়ে আসা হল । ওই লোককে বলা হল তোমার নুবুওয়াতের চিহ্ কি? সে বলল, আমার প্রতি কুরআন অবতীর্ণ করা হয়েছে এবং তা হল £ (১৯৪৬ ১১৫ ৫ ৮০ ১৩ ১১৮১ ৩ 4৯০ ০০০৪ ০৯০৫৭। ১০৮৪। 00) এরপর খালিদ তাকে শুলিতে চড়ানোর নির্দেশ দিলেন । শূলিতে থাকা অবস্থায় সে বলছিল £ ১৩ 31 4 ০০৮০ 0০ - 5৬০ 1০ 4১০ ০৮৪৪7 ০৬১11১৪৮৮৪1 01 মাবরাদ বলেছেন, এক যুবককে পাওয়া গেল ভিন্ন এক গোত্রের অন্দর মহলে । তার বিরুদ্ধে চুরির অভিযোগ দিয়ে তাকে খালিদের নিকট উপস্থিত করা হল । খালিদ তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলেন ; সে অপরাধ স্বীকার করল । (মূলত সে চোর ছিল না, প্রেমিকার সাথে সাক্ষাত করতে গিয়েছিল)। তারপর তার হাত কর্তনের নির্দেশ দেওয়া হল। ওই মুহুর্তে জনৈক সুন্দরী মহিলা বেরিয়ে এসে নিম্নের পংক্তিমালা আবৃত্তি করল £ 3১৫০১059০৫1 0]। ত৩+ 5০ ৭05 5 2৪ 1401 “ওহে খালিদ ! আপনি আল্লাহ্র কসম, পায়ে হোঁচট খেলেন, একটি ভুল সিদ্ধান্ত নিলেন। মূলত পিরীতির পাগল প্রেমিককে আমরা চোর হিসেবে গণ্য করি না।” ৬১০২১৮৯১৫০০ ত1এ5 + এল জেগে “সে তো এমন এক অপরাধের কথা স্বীকার করেছে যে অপরাধ সে. করেনি । তবে প্রেমিকাকে অপমানিত করার চেয়ে সে নিজের হাত কর্তনকে ভালো মনে করেছে।” মহিলার কবিতা শুনে খালিদ মহিলার পিতাকে ডেকে পাঠালেন । ওই যুবকের সাথে মেয়েটির বিয়ে দিয়ে দিলেন এবং যুবকের পক্ষ হতে দেন মোহরম্বরূপ তিনি নিজে দশ হাজার দিরহাম আদায় করে দিলেন । ' | আছমাঈ বলেছেন, জনৈক আরব বেদুঈন খালিদের নিকট উপস্থিত হয়েছিল। সে বলল, দুইটা পংক্তিতে আমি আপনার প্রশংসা ব্যক্ত করেছি । আমাকে দশ হাজার দিরহাম আর একটি খাদিম না দিলে আমি ওই পংক্তি আবৃত্তি করব না । খালিদ বললেন, হ্যা, তা তুমি পাবে । তখন সে আবৃত্তি করল £ “আপনি “হ্যা” বলাকে অনিবার্য করে নিয়েছেন । আপনি হ্যা বলতে বলতে এখন হয়ে গিয়েছেন যে, আপনি কোন বিষয়ে যেন কোনদিন “হ্যা” ব্যতীত অন্য কিছু বলেননি ।” পা ্িতর্প 9 ৫ শা রা 6 ও শা 9 57৩ পা প6৫৮ চিত 2৮ পরল 20319 ১৯০]। 48104 ৬৪ (০৮০৪ ১৪০1 এ১৫ ৮১১২ ৩০৪ও ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।