001116115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭ ংটির বদলে অন্য একটি আংটি কেনার জন্যে পাচ হাজার দীনার (ক্বর্ণমুদ্রা) নিয়ে যাও । রাবিআ নামের এই দাসীর নিকট ছিল মহামূল্যবান গহনা ও অলংকারের সঞ্চয় । তন্ধ্যে ছিল ইয়াকৃত ও হীরক খগ্ড। যার প্রত্যেকটির মূল ৭৩ হাজার দীনার বা স্বর্ণমুদ্রা। ইমাম বুখারী (র) তার “মানুষের কর্ম” গ্রন্থে এবং ইব্ন আবু হাতিম “আল-সুন্নাহ্” কিতাবে এবং সুন্নাত সম্পর্কে গ্রন্থ সংকলনকারী অন্যান্যগণ উদ্ধীত করেছেন যে, খালিদ ইব্ন আবদুল্লাহ্ কাসরী এক ঈদুল আযহায় জনগণের উদ্দেশ্যে একটি খুতবা প্রদান করেছিলেন । তিনি বলেছিলেন, হে লোক সকল! আপনারা কুরবানী করুন মহান আল্লাহ্ আপনাদের কুরবানী কবুল করবেন। তবে আমি এইবার জা'দ ইব্ন দিরহামকে কুরবানী দিব-হত্যা করব । কারণ, ও হতভাগা দাবী করে যে, আল্লাহ্ তাআলা হযরত ইবরাহীম (আ)-কে বন্ধুরূপে গ্রহণ করেননি এবং তিনি হযরত মুসা (আ)-এর সাথে কথা বলেননি । হতভাগা জাদ যা বলে মহান আল্লাহ্ তা হতে বহু উর্ধে । এরপর খালিদ মিশ্বর থেকে নেমে মিন্বরের সম্মুখেই জা'দকে যবাহ করে ফেললেন । অবশ্য অন্যরা বলেছেন যে, জা“দ ইব্ন দিরহাম ছিল সিরিয়ার অধিবাসী | সে মারওয়ান “আল-হিমার”-এর শিক্ষক ছিল। এজন্যে মারওয়ানকে মারওয়ান আল-জা“দী বলা হয় । ওই জাদ ছিল জাহ্মিয়া সম্প্রদায়ের নেতা জরহম ইব্ন সাফওয়ানের গুরু ও শায়খ । ওই সম্প্দায়ের লোকেরা বিশ্বাস করে যে, মহান আল্লাহ্ স্বত্বাগতভাবে সর্বস্থানে উপস্থিত । বস্তুত তারা যা বলে মহান আল্লাহ্ তা হতে বহু উর্ধে । জাদ ইব্ন দিরহাম এই মাযহাব ও মতবাদ পেয়েছিল আবান ইব্ন সামআন নামের এক লোক হতে । আবান এই মাযহাব পেয়েছিল লাবীদ ইবন আ“সমের ৷ ভাগ্নে তালুত হতে । তালুত পেয়েছিল তার মামা লাবীদ ইব্ন আসাম ইয়াহুদী হতে । এই লাবীদ-ই চিরুনী, চুল ও খেজুরের খোসার মধ্যে রাসূলুল্লাহ্ (সা)-কে যাদু করেছিল এবং যু-আরওয়ান নামক কূপের মধ্যে ওই পাথর চাপা দিয়ে রেখেছিল । যাদুর প্রতিক্রিয়ায় ওই কূপের পানি মেহেদীর রং বিশিষ্ট হয়ে গিয়েছিল । এই বিষয়ে সহীহ্ বুখারী, সহীহ্ মুসলিম ও অন্যান্য হাদীসগ্রন্থে হাদীস বর্ণিত রয়েছে। কোন কোন হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ্ (সা)-কে যাদু করার প্রেক্ষিতে মহান আন্মাহ্ সুরা ফালাক ও সূরা নাস নাধিল করেছেন। আবু বকর ইব্ন আবু খায়ছামা বলেছেন যে, মুহাম্মদ ইব্ন ইয়াধীদ রিফাঈ বলেছেন আমি আবু বকর ইব্ন আইয়াশকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, মুগীরা ও তার সাথীদেরকে যখন বন্দী একটি চৌকি সাজানো হয়েছিল । তিনি সেখানে বসেছিলেন । এরপর এক ব্যক্তিকে হত্যার নির্দেশ দিলেন । তাকে হত্যা করা হল। এরপর মুগীরাকে বললেন, এবার তুমি ওকে জীবিত কর । মুগীরা দাবী করত যে, সে মৃতকে জীবিত করতে পারে । মুগীরা বলল, আল্লাহ আপনার ভাল করুন আমি তো মৃতকে জীবিত করতে পারি না। খালিদ বললেন, তৃমি হয়ত ওকে জীবিত করবে নতুবা আমি তোমাকে মেরে ফেলব । সে বলল, আল্লাহ্র কসম ! আমি মৃতকে জীবিত করতে সক্ষম নই। এরপর তিনি একটি বাঁশে আগুন জ্বালাতে বললেন । তাতে আগুন জ্বালানো হল । এরপর তিনি মুগীরাকে বললেন, এবার যাও ওই বাশটি গলায় জড়িয়ে ধর। সে তাতে অস্বীকৃতি জানায় ইতিমধ্যে তারই এক অনুসারী এগিয়ে যায় এবং বাঁশটি গলায় জড়িয়ে ধরে । আবু বকর (র) বলেন যে, আমি স্পষ্ট দেখেছি যে, লোকটিকে আগুন খেয়ে ফেলছে । সে তখন তর্জনী অঙ্গুলি ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।