0০011161715 8৪ _. আল-বিদায়া ওয়ান নিহায়া দামেক্কে অবস্থান করেছিলেন। এরপর খলীফা ওয়ালীদ তীকে ইউসুফ ইব্ন উমরের নিকট প্রেরণ করে । সে তার নিকট হতে পাচ কোটি দিরহাম ছিনিয়ে নেয় । শাসনকর্তা ইউসুফ ইব্ন উমরের অমানুষিক নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইউসুফ ইব্ন উমর প্রথমে তার পায়ের নালা দুইটা ভেঙ্গে ফেলে । তারপর উরু দুইটা ভেঙ্গে দেয়। তীর বুকের হাড় গুঁড়িয়ে দেয় । এক পর্যায়ে তিনি মারা যান। এত অত্যাচার সত্বেও তিনি কোন কথা বলেননি এবং কোন আহ্-উহ্ শব্দ করেননি । মহান আল্লাহ্ তার প্রতি দয়া করুন৷ লায়ছী তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, একদিন খালিদ কাস্রী ভাষণ দিচ্ছিলেন । ভাষণের মাঝে তার মুখে জড়তা এসে গিয়েছিল। তিনি বললেন, হে লোক সকল! এই বক্তৃতা কখনো অনায়াসে চলে আসে আবার কখনো বাধাপ্রাপ্ত হয় । অনায়াসে যখন বক্তৃতা বের হয় তখন বাকযন্ত্রের সকল অংশ নিয়ম মাফিক সক্রিয় থাকে । আর যখন তাতে জড়তা আসে তখন মনের ভাব প্রকাশে বাধা সৃষ্টি হয়। আপনারা যা পসন্দ করেন অবিলম্বে সে অবস্থা আমাদের নিকট ফিরে আসবে । আর আপনারা যা কামনা করেন আমরা সে পর্যায়ে ফিরে যাব। আসমাঈ ও আরোও অনেকে বলেছেন, খালিদ কাস্রী একদিন “ওয়াসিত” নামক স্থানে ভাষণ দিলেন। ভাষণে তিনি বললেন, “হে লোক সকল! সম্মানজনক কাজের প্রতি তোমরা আগ্রহী হও । যুদ্ধলব্ধ মালামাল অর্জনে দ্রুত এগিয়ে যাও, দান-খয়রাতের বিনিময়ে সুনাম ক্রয় করে নাও। কাউকে অযথা অবকাশ দিয়ে দুর্নাম অর্জন করো না। যে সৎকর্ম এখনও সম্পন্ন করনি সেটিকে নিজের সঞ্চয় হিসেবে গণ্য করো না। তোমাদের কারো প্রতি যদি অন্য কারো অনুগ্থহ ও অবদান থাকে আর প্রথম পক্ষ ওই অনুগহের কৃতজ্ঞতা প্রকাশ না করে তবে মহান আল্লাহ্ অনুথহকারীকে উত্তম প্রতিদান ও বিনিময় দান করবেন । জেনে রাখ যে, তোমার প্রতি মানুষের প্রয়োজনীয়তা ও মুখাপেক্ষিতা নিআমতস্বরূপ। কাজেই, তাতে বিরক্ত হয়ো না। সেটি তাহলে সমালোচনায় পরিণত হবে । কারণ, উত্তম সেটি যেটি পুরঙ্কার ও সুনাম আনয়ন করে । দানশীলতাকে যদি তোমরা চোখে দেখতে তাহলে সেটিকে দেখতে একজন সুন্দর ও রূপবান পুরুয়রূপে যে তাকে দেখলেই মানুষ আনন্দিত হয় । আর কার্পণ্যকে তোমরা যদি চোখে দেখতে তাহলে তাকে দেখতে একজন কদাকার বিশ্রী মানুষরূপে । যাকে দেখে দৃষ্টি নীচে নেমে আসে আর অন্তরে ঘৃণা জন্মে। যে দান করে সে নেতা হবে। যে কার্পণ্য করবে সে অপমানিত ও লাঞ্কিত হবে। শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি সেই দানের সময় যে প্রতিদান আশা করে না এবং প্রতিশোধের শক্তি থাকা সত্তেও যে ক্ষমা করে দেয়। উত্তম ব্যক্তি সে দ্বিতীয় পক্ষ থেকে আত্মীয়তা ছিন্ন করলেও সে স্বতরঃপ্রবৃত্ত হয়ে ওই আত্মীয়তা বজায় রাখে । যার ক্ষেত ভাল নয় তার ফসল ভাল হবে না। বৃক্ষের মূলের অনুপাতে ডাল-পালা বড় হয় এবং কাণ্ড অনুপাতে সেটি উচু হয়। _ উমর ইব্ন হায়ছাম হতে আছমাঈ উদ্ধৃত করেছেন যে, এক আরব বেদুঈন এসে উপস্থিত হয় খালিদ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন ইয়াধীদের নিকট । খালিদের প্রশংসায় সে নিম্নের কবিতা আবৃত্তি করে ৪. | 0555 ১০০ 1০৮০ ৯৯০+ 050 সা ০] ১8 ০৪ এও “হে কুর্য আল-খায়রের সন্তান ! আমি বড় আশা নিয়ে আপনার নিকট এসেছি। যাতে ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।