0০011161715 মহাপরিচালকের কথা 'আল-বিদায়া ওয়ান নিহায়া" প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেন্তা আল্লামা ইবনে কাসীর (বু) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ । এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমগ্ডল, ভূমগল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর-নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে ভলোচনা করা হয়েছে । এই বৃহৎগ্রন্থটি ১৪টি খণ্ডে সমাপ্ত হয়েছে। আল্লামা ইবনে কাসীর (র) তার এই গ্রন্থকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে আরশ, কুরসী, ভূমগ্ডল, নভোমণ্ডল এতদুভয়ের অন্তর্বতী ঘটনবলী তথা ফেরেশতা, জিন, শয়তান, জাদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসূলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যু*গর ঘটনাবলী এবং মুহাম্মদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ (সা)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘ কালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচিত হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিৎনা- লেখক তার এই গ্রন্থের প্রতিটি আলোচনা পবিত্র কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীর-উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন । ইবন হাজার আসকালানী (র), ইবনুল ইমাদ আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী (র) এবং ইবন হাজার আসকালানী (র) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন। বিজ্ঞজনের মতে, এ গ্রন্থের লেখক ইবনে কাসীর রে) ইমাম তাবারী, ইবনুল আসীর, মাসউদী ও ইবন খালদুনের ন্যায় উচ্চস্তরের ভাষাবিদ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা ছিলেন । বিখ্যাত এ গ্রন্থটির বাংলা অনুবাদের দশম খণ্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করছি। গ্রন্থখানির অনুবাদক ও সম্পাদকমণ্ডলীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি । অনুবাদ ও সংকলন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং গ্রন্থটির পরম করুণাময় আল্লাহ তা'আলা আমাদের এ শ্রম কবুল করুন। আমীন! ড/ড/৬/.9110001109.00])
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.