Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭ .. আনুগত্য গ্রহণ করে এবং সেখানে সরকারী কর্মচারী ও জনসাধারণের মধ্যে রাষ্ট্রীয় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে । এরপর রামাদান মাসের শেষের দিকে সে দামেস্কে ফিরে আসে । আর এই কর্ম তৎপরতার ফলশ্রুতিতে খলীফা ইয়াধীদ তাকে ইরাকের গভর্নর পদে নিয়োগ দেন। মহান আল্লাহ্‌ ভাল জানেন। এদিকে ইরাকের ক্ষমতাচ্যুত শাসক ইউসুফ ইব্‌ন উমর ইরাক হতে পালিয়ে বাল্কা অঞ্চলে চলে যায়। খলীফা ইয়াধীদ ইবৃন ওয়ালীদ লোক পাঠিয়ে তাকে খলীফার দরবারে উপস্থিত করেন। খলীফার সম্মুখে উপস্থিত হবার পর খলীফা তার দীড়ি চেপে ধরেন। ইউসুফের দীড়ি ছিল অনেক লম্বা। কোন কোন সময় এই দাড়ি তার নাভির নীচ পর্যন্ত গ্রলন্বিত হত। দৈহিক আকারে সে ছিল বেটে ও খাটো । খলীফা তাকে ভীষণ ধমক দেন, তিরস্কার করেন এবং কারাগারে নিক্ষেপ করেন এবং তার নিকট রাষ্ট্র ও জনগণের পাওনা উসুল করার নির্দেশ দেন। নবনিযুক্ত শাসনকর্তা মানসূর ইরাক পৌছে সেখানকার জনগণকে ক্ষমতাচ্যুত খলীফা ওয়ালীদের হত্যাকপ্ডের বিবরণ সম্বলিত ক্ষমতাসীন খলীফার চিঠি পাঠ করে শুনান এবং এও উল্লেখ করেন যে, মহান আল্লাহ্র নাফরমানীর কারণে আল্লাহ্‌ তাকে প্রচণ্ড শাস্তি দিয়েছেন । পত্রে এও উল্লেখ ছিল যে, মানসূরের বীরত্ব ও যুদ্ধ বিদ্যায় পারদর্শিতার প্রেক্ষিতে খলীফা তাকে ইরাকের শাসনকর্তা নিয়োগ করেছেন । ফলে ইরাক, টায় গিনিতে গাদা রা 8৮%১৪০৬০এ৪া চারার না করেছিল । এভাবেই সে শাসনকর্তা পদে বহাল থাকে । এই হিজরী সনে মারওয়ান আল-হিমার ক্ষমতাচ্যুত খলীফা ওয়ালীদের ভাই ইয়াহীদের নিকট একটি পত্র লিখে পাঠিয়ে দেয়। তাতে সে তার ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণে উষ্কানি দেয় । তখন মারওয়ান ছিল আযারবায়জান ও আর্মেনিয়ার শাসনকর্তা । অপসারণ করেন। ওই পদে নিয়োগ দেন আবদুল্লাহ ইব্ন উমর ইব্‌ন আবদুল আযীযকে । খলীফা তাকে বলেন যে, ইরাকের জনগণ তোমার বাবাকে খুবই ভালবাসত তাই তোমাকে সেখানকার শাসনকর্তা নিয়োগ করলাম । এই ঘটনা ঘটেছিল শাওয়াল মাসে। ইরাকে অবস্থিত সিরীয় সেনাপতিদের নিকট তিনি এই নিয়োগের বিষয়টি জানিয়ে দেন এবং তাকে সহযোগিতার পরামর্শ দেন। মানসুর ইব্‌ন জামহুর ক্ষমতা না ছাড়ার সম্ভাবনা বিদ্যমান থাকার কারণে তিনি এই নির্দেশ দেন। কিন্তু মানসুর ইব্‌ন জামহুর খলীফার নির্দেশ মেনে নেয় এবং নবনিযুক্ত শাসনকর্তা আবদুল্লাহ্‌ নাসর ইব্‌ন সাইয়ারকে স্বাধীনভাবে শাসনকার্য চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন । এদিকে কিরমানী নামের একলোক নাসরের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠে । সে আবূ আলী জাদী ইব্‌ন আলী ইব্‌ন শাবীব মুগনী । কিরমান প্রদেশে জন্ম হওয়ায় সে কিরমানী নামে পরিচিত । অনেক লোক তার সমর্থনকারী ছিল । প্রায় ১৫০০ অনুসারী নিয়ে সে জুমুআতে হাযির হত | শাসনকর্তা নাসর ইব্‌ন সাইয়ারকে সালাম দিত । কিন্তু তার নিকট বসত না। তার আচরণে শাসনকর্তা নাসর ও তার ড/ড/৬/.911000109.001)

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।