0০011161715 ৩৬. আল-বিদায়া ওয়ান নিহায়া নদ-নদী ইজারা না দিই। ব্যক্তিগত ধন-সম্পদ বৃদ্ধি না করি এবং রাষ্ট্রীয় সম্পদ স্বীয় স্ত্রী-সন্তানকে না দিই। সংশ্লিষ্ট জন্পদের অধিবাসীদের প্রয়োজন পুরণ এবং ওই জনপদের অভাবমোচন ব্যতীত অন্য শহরে যেন সম্পদ স্থানান্তর না করি। ওই জনপদের প্রয়োজন পূর্ণ হবার পর কিছু উদ্ৃত্ত থাকলে সেটি নিকটবর্তী অভাবধ্স্ত জনপদে স্থানান্তরিত করব বটে । আমি আপনাদের মনোবেদনা সৃষ্টি করব না যে, আপনারা এবং আপনাদের পরিবার-পরিজন কষ্ট পাবে । আপনাদের জন্যে আমি আমার দরজা বন্ধ করে দিব না যে, সবল লোকেরা দুর্বল লোকদেরকে খেয়ে ফেলবে । আপনাদের করদাতাদের উপর আমি এমন কর ধার্য করব না যাতে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয় এবং যাযাবর জীবন যাপন করতে হয় । আমি প্রতি বছর আপনাদেরকে রাষ্ট্রীয় ভাতা প্রদান করব এবং প্রতি মাসের খাদ্য প্রদান করব। ফলে মুসলমান জনগোষ্ঠির জীবন হবে স্বচ্ছল ও স্বাচ্ছন্দ্যময় । তখন তাদের উচু-নীচু সবার জীবন মান সমান হয়ে যাবে। আমি যা বলেছি আমি যদি তা পূরণ করি তাহলে আপনারা আমার কথা মানবেন । নির্দেশ পালন করবেন এবং আমার সহযোগিতা করবেন । আর যদি আমি তা না করি তাহলে আপনারা আমাকে ক্ষমতাচ্যুত করতে পারবেন কিংবা আমাকে সংশোধন করতে পারবেন । আমি যদি সংশোধিত হই, তাওবা করি আপনারা আমার তাওবা গ্রহণ করবেন । আর আপনারা যদি এমন কোন সৎ ও দীনদার মানুষ খুঁজে পান, যে আপনাদেরকে আমার ন্যায় সেবা প্রদান করবে আর আপনারা যদি তার হাতে বায়আত করতে চান তবে তাও পারেন সেক্ষেত্রে আমি সর্বপ্রথম ওই ব্যক্তির হাতে বায়আত করব এবং তার আনুগত্যে প্রবেশ করব। হে লোক সকল মহান আল্লাহ্র নাফরমানী ও অবাধ্য হয়ে কোন মানুষের আনুগত্য করা যাবে না। মূলত একমাত্র আল্লাহরই আনুগত্য করতে হবে । কেউ মহান আল্লাহ্র আনুগত্য করলে আপনারা ততক্ষণ তার আনুগত্য করবেন । সে যদি মহান আল্লাহ্র নাফরমানী করে কিংবা অন্যকে মহান আল্লাহ্র নাফরমানীর দিকে আহ্বান করে তাহলে সে ব্যক্তির আনুগত্য করা যাবে না। তার নির্দেশ মানা যাবে না। বরং তাকে হত্যা ও অপমানিত করা হবে । আমি এই বক্তব্য প্রদান করছি এবং আমার ও আপনাদের জন্যে মহান আল্লাহ্র দরবারে ক্ষমা প্রার্থনা করছি। এই হিজরী সনে খলীফা ইয়ামীদ ইব্ন ওয়ালীদ ইরাকের শাসনকর্তার পদ থেকে ইউসুফ _ইবৃন উমরকে বরখাস্ত করেন। কারণ, ইয়ামানী জনগণের প্রতি তার অত্যাচার ও বিদ্বেষ প্রকাশ পেয়েছিল। মুলত ইয়ামানী জনগণ ছিল খালিদ ইব্ন আবদুল্লাহর সম্প্রদায় । ওয়ালীদ ইব্ন ইয়াহীদ নিহত হওয়া পর্যন্ত ওরা খালিদ ইব্ন আবদুল্লাহর অনুগামী ছিল । ইউসুফ ইব্ন উমর অধিকাংশ ইয়ামানী লোকজনকে বন্দী করে রেখেছিল এবং কেন্দ্রীয় সেনাবাহিনী যাতে ইরাক প্রবেশ করতে না পারে সেজন্য পার্বত্য পথে সশস্ত্র প্রহরার ব্যবস্থা করেছিল । ফলে আমীরুল মু'মিনীন খলীফা ইয়াধীদ তাকে বরখাস্ত করেন এবং তদস্থলে মানসূর ইব্ন জামহুরকে সিন্ধু সিজিস্তান ও খুরাসানসহ ইরাকের শাসনকর্তা নিয়োগ করেন। মানসূর ছিল একজন রুক্ষ মেজাজের গ্রাম্য লোক । গায়লানী কাদরিয়্যা মতবাদের অনুসারী ছিল সে । তবে পাপাচারী খলীফা ওয়ালীদ ইব্ন ইয়াধীদের হত্যাকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল। এজন্যে ক্ষমতাসীন খলীফা ইয়াীদের নিকট তার একটি গুরুতৃপূর্ণ অবস্থান ছিল | কথিত আছে যে, ওয়ালীদের হত্যাকাণ্ডের ঝামেলা শেষ হবার পর মানসূর দ্রুত ইরাক গমন করে এবং নবনিযুক্ত খলীফা ইয়ামীদের পক্ষে সেখানে আম-জনতার ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।