0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫ ইব্ন ইয়ামীদ নিহত হবার পর ওই অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তি সাঈদ ইবৃন রাওহ্ ইব্ন যামবাগ স্থানীয় জনগণকে খলীফারপে ইয়াধীদ ইব্ন সুলায়মান ইবৃন আবদুল মালিকের হাতে বায়আত গ্রহণের আহ্বান জানায় । তারা তার ডাকে সারা দেয় এবং সুলায়মানকে খলীফারপে গ্রহণ করে। জর্দানের জনগণ এই বিষয়টি অবগত হয়। তারা তখন মুহাম্মদ ইবৃন আবদুল মালিক ইব্ন মারওয়ানের হাতে বায়আত করে তাকে খলীফা মনোনীত করে । এসব সংবাদ কেন্দ্রে খলীফা ইয়াধীদের নিকট পৌছে। তিনি দামেক্কের লোকজন এবং সেখানে উপস্থিত হিম্সের অধিবাসীদের সমন্য়ে গঠিত একটি বাহিনী সুলায়মান ইব্ন হিশামের নেতৃত্ব জর্দান ও ফিলিস্তিনের উদ্দেশ্যে প্রেরণ করেন। ওই বাহিনী জর্দান এসে পৌছলে তারা কেন্দ্রীয় বাহিনীর নিকট আত্মসমর্পণ করে চিনিরিডি জাগা বিরাগ নার উদ্যানে নিগার ররর সাজার রা আনুগত্য প্রকাশ করে। খলীফা ইয়াধীদ তার ভাই ইবরাহীম ইব্ন ওয়ালীদকে রামাল্লাহ্ এবং তা-সংলগ্ন অঞ্চলের প্রশাসক নিয়োগ করেন। তারপর সে সব অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে । আমীরুল মু'মিনীন খলীফা ইয়াধীদ ইব্ন ওয়ালীদ দামেক্কে জনসাধারণের উদ্দেশ্যে একটি গুরুতৃপূর্ণ ভাষণ দেন। তিনি মহান আল্লাহ্র প্রশংসা করার পর বললেন £ হে লোক সকল ! আমি গৌরব প্রদর্শনের জন্যে, অহংকার করা জন্যে এবং পার্থিব লোভ-লালসার বশবর্তা হয়ে খলীফার পদে বসেনি । কিংবা রাজত্ব করার খায়েশ নিয়েও তা করিনি । আমি নিজেকে খুব উপযুক্তও মনে করি না। আমি বরং নিজের প্রতি অন্যায়ই করেছি। আমার প্রতিপালক যদি আমাকে দয়া না করেন তাহলে আমি ধ্বংস-ই হয়ে যাব ৷ তবে মহান আল্লাহ্, তার রাসূল এবং তার দীনের প্রতি অবমাননায় বিক্ষুব্ধ হয়ে আমি এ পথে নেমেছি । আমি মহান আল্লাহ্র প্রতি, তার কিতাবের প্রতি এবং নবী মুহাম্মদ (সা)-এর সুন্নতের প্রতি আহ্বানকারীরূপে এ পথে পা বাড়িয়েছি। আমি ঠিক সেই পরিস্থিতিতে এ কাজে নেমেছি যখন দীনের নিদর্শনগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, তাকওয়াবানদের জ্যোতি নির্বাসিত হয়ে যাচ্ছিল এবং প্রত্যেক নিষিদ্ধ কর্মকে সিদ্ধ জ্ঞানকারী স্বৈরাচারী ব্যক্তির আবির্ভাব ঘটেছিল । যখন সকল বিদ্“আত বাস্তবায়নকারী দোর্দণ্ প্রতাপে তার মনস্কামনা পূর্ণ করে যাচ্ছিল । যখন. ওই ক্বৈরাচারীর অন্তরে মহান আল্লাহ্র কিতাব কুরআন মজীদের প্রতি সত্যায়ন ছিল না এবং যে বিচার দিবসের প্রতি _ বিশ্বাসী ছিল না। বস্তৃত বংশীয় দৃষ্টিকোণ হতে সে আমার চাচাত ভাই ছিল । মান-মর্ধাদায় সে আমার সমকক্ষ ছিল । তার এই অবনতিশীল অবস্থা দেখে আমি তার ব্যাপারে মহান আল্লাহ্র নিকট ইসতিখারা করেছি, কল্যাণের পথ কামনা করেছি এবং মহান আল্লাহ্র নিকট দু'আ করেছি যে, তিনি যেন আমাকে আমার প্রতি ছেড়ে না দেন। আমার সুহদ যারা আমি এ কাজে সহযোগিতার জন্যে তাদেরকে আহ্বান জানিয়েছি । যারা সাড়া দেওয়ার তারা সাড়া দিয়েছে । আমি এ বিষয়ে যথাসাধ্য চেষ্টা করেছি। অবশেষে ওই পাপিষ্ঠের পাপচারিতা হতে মহান আল্লাহ্ তার বান্দাদেরকে এবং এই শহর ও জনপদকে রক্ষা করেছেন । এসব হয়েছে মহান আল্লাহ্র শক্তি ও ্গমতায় । আমার ক্ষমতায় নয়। হে লোক সকল ! চিত এরর হ্রাস নারে দুরন্ত ররর একটি পাথরের উপর একটি পাথর না রাখি । একটি ইটের উপর একটি ইট না রাখি । আমি কোন ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।