0০011161715 ৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া শুনে পত্রবাহক ইয়াকুব আমরের দীড়ি চেপে ধরে এবং বলে যে, ধিক তোমার জন্যে, তুমি যাকে খলীফা বানানোর প্রস্তাব করেছ সে এতই অযোগ্য যে, সে যদি তোমার তত্ত্বাবধানে থাকা ইয়াতীম হত তখন ওর সম্পদ ওকে হস্তান্তর করা তোমার জন্যে জাইয হত না, তাহলে তুমি সমগ্র জনসাধারণের দায়িত্ কী করে তার হাতে ন্যস্ত করবে? এ ঘটনার পর হিম্সের জনগণ সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে সরকারী প্রতিনিধি ও দূতদেরকে তাড়িয়ে দেয় এবং-হিমৃস রাজ্য হতে বের করে দেয়। ওদেরই একজন আবু মুহাম্মদ ছুফয়ানী বলল, আমি নিজে যদি দামেক্কে যাই, তবে ওদের দুইজন লোকও আমার বক্তব্যের বিরোধিতা করবে না। ফলে আবু মুহাম্মদ ছুফয়ানীর নেতৃতে একদল হিম্সবাসী দামেক্কের উদ্দেশ্যে যাত্রা করে। তাদের আমীর নিযুক্ত হয় আবু মুহাম্মদ সুফয়ানী । একটি বড় সেনাদল প্রেরণ করেন। অনুরূপ একটি দল প্রেরণ করেন আবদুল আযীয ইবৃন ওয়ালীদের নেতৃতে। এই দলে সৈন্য সংখ্যা ছিল ৩০০০ । এদেরকে ছানিয়্যাতুল ইকাবে অবস্থান নিতে বলা হয়। হিশাম ইব্ন মুসাদ মাযীর নেতৃত্বে ১৫০০ সৈন্যের অপর একটি দল পাঠানো হয় সুলামিয়্যা পার্বত্য পথে অবস্থান নেওয়ার জন্যে । হিমূসের জনগণ সুলায়মান ইব্ন হিশাম ও তার বাহিনীকে বামে রেখে এগিয়ে যায় । তাদের গতিবিধি জানতে পেরে সুলায়মান ওদের খোজে অগ্রসর হয় এবং সুলায়মানিয়্যা অঞ্চলে গিয়ে ওদের নাগাল পায়। তারা যায়তুন বাগানকে ডানে পার্বত্য অঞ্চলকে বামে এবং হাইয়াতকে পেছনে রেখে এগিয়ে গেল । ফলে শুধু একদিক দিয়েই ওদের উপর আক্রমণের সুযোগ ছিল । ওখানে উভয় পক্ষ তুমুল যুদ্ধ হয়। উভয় পক্ষে নিহত হয় বহু লোক । এক পর্যায়ে নিজের সেনাদলসহ আবদুল আযীয ইব্ন ওয়ালীদ এগিয়ে এসে যুগপৎ আক্রমণ চালান হিম্স বাহিনীর উপর আক্রমণ সামলাতে না পেরে হিমৃস বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। তারা পাহাড়ের চূড়ায় উঠে যায়। পরাজয় বরণ করে তারা বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যায়। সরকারী বাহিনী ওদেরকে তাড়া করে। ওদের কতককে হত্যা করে । কতককে বন্দী করে । এরপর ঘোষণা করে যে, খলীফা ইয়ামীদের হাতে বায়আত করলে যুদ্ধ বিরতি চলবে । হিমূসের বহু লোক বন্দী হয়েছিল। আবু মুহাম্মদ সুফয়ানী এবং ইয়াধীদ ইব্ন খালিদ ইব্ন মুআবিয়া ছিল তাদের অন্যতম । এরপর সুলায়মান এবং আবদুল আযীয তাদের সেনাদল ও সন্ত্ান্র লোকদেরকে সাথে নিয়ে আযরা গমন করেন। হিম্সের অভিজাত লোকজন এবং আত্মসমর্পণকারী লোকদেরকেও তারা সাথে নিয়েছিলেন। বস্তুত এই যুদ্ধে তিনশত হিম্সবাসী মারা যায় । তারা সবাইকে নিয়ে খলীফা ' ইয়াধীদ ইব্ন ওয়ালীদের নিকট গমন করে । খলীফা তাদেরকে সাদরে বরণ করেন । ক্ষমাপ্রার্থী ও লজ্জিত হিম্সবাসীদেরকে তিনি ক্ষমা করে দেন। তাদের রাষ্ট্রীয় ভাতা চালু করে দেন। ওরা তার প্রতি সন্তুষ্ট হয় এবং খলীফার আনুগত্য মেনে নিয়ে দামেক্কে তার নিকট বসবাস করতে থাকে । এই হিজরী সনে ফিলিস্তিনের নাগরিকগণ সুলায়মান ইব্ন আবদুল মালিকের ছেলে ইয়াহীদের খলীফারপে গ্রহণ করে এবং তার হাতে বায়আত করে । ওখানে বনু সুলায়মান তথা সুলায়মান পরিবারের কিছু জমি-জমা ও ধন-সম্পদ ছিল। ওই জমি-জমা ও ধন-সম্পদের আয় উপার্জন তারা স্থানীয় জনসাধারণের মধ্যে বিলিয়ে দিত । এজন্যে ফিলিস্তিনীরা তাদেরকে ভালবাসত | খলীফা ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।