Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩ নামিয়ে এনেছিলেন। কথিত আছে যে, সর্বপ্রথম মারওয়ান তাকে এই নিন্দাসূচক উপাধি প্রদান _ করে। খলীফা ওয়ালীদ ইব্‌ন ইয়ামীদের হত্যাকাণ্ড সংঘটিত হবার পর ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ আনুষ্ঠানিকভাবে খিলাফতের দায়িতৃ গ্রহণ করেন। সেটি ছিল এই হিজরী সনের অর্থাৎ ১২৬ হিজরী সনের জুমাদাল্-উখ্রা মাসের দুই দিন অবশিষ্ট থাকার দিন জুমুআবার | খিলাফতের দায়িতৃ গ্রহণের পূর্বেও ইয়াধীদের মধ্যে সততা ও পরহিযগারী ছিল। খিলাফতের পদে অধিষ্ঠিত হবার পর সর্বপ্রথম তিনি যে কাজ করেছিলেন তা হল সৈনিকদের ভাতা কমিয়ে দেওয়া ৷ ওয়ালীদের আমলে ভাতার যে পরিমাণ বর্ধিত করা হয়েছিল অর্থাৎ বার্ষিক দশ দিরহাম ইয়াধীদ তা কমিয়ে দেন। এজন্যে তিনি নাকিছ বা-হ্রাসকারী নামে পরিচিত হন। উদাহরণরূপে বলা হয় যে, মারওয়ান বংশীয় খলীফাদের মধ্যে মুখ কাটা ও ভাতা হ্াসকারী এই দুইজন হল সর্বাধিক ন্যায়পরায়ণ খলীফা । অর্থাৎ উমার ইব্ন আবদুল আযীয এবং আলেচ্য ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ এই দু'জন শ্রেষ্ঠতম ন্যায়পরায়ণ উমাইয়া খলীফা । | ইয়াধীদ ইবৃন ওয়ালীদের খিলাফতকাল দীর্ঘ হয়নি। এই বছরের শেষ দিকে তিনি মারা যান। তার শাসনকালে চারিদিকে বিশৃংখলা সৃষ্টি হয়। ফিত্না-ফাসাদ দেখা দেয় এবং উমাইয়্যাদের মধ্যে পরস্পর মতবিরোধে জড়িয়ে পড়ে । ফলে একপর্যায়ে সুলায়মান ইব্ন হিশাম নিজেকে খলীফারূপে ঘোষণা করেন । ওয়ালীদের শাসনামলে তিনি ওমানে বন্দী জীবন কাঠিয়েছিলেন। ইয়াধীদের শাসনামলে তিনি বন্দী দশা হতে মুক্তি পান এবং ওমানের ধন-সম্পদের উপর নিজের কর্তৃত্ ঘোষণা করেন। তিনি দামেক্কে আগমন করেন এবং ওয়ালীদের প্রতি লা'নত বর্ষণ, তার দুর্নাম এবং তাকে কুফরীর অপরাধে অভিযুক্ত করেন। ইয়ামীদ তাকে সম্মান দেখালেন এবং ওয়ালীদের দখল থেকে উদ্ধার করা তাঁর ধন-সম্পদ তাঁকে ফিরিয়ে দিলেন । ইয়াহীদ সুলায়মানের এক বোনকে বিয়ে করেন। ওই মেয়ের নাম উম্মু হিশাম বিন্ত হিশাম । হিমসের জনসাধারণ তাদের অঞ্চলে অবস্থিত আব্বাস ইব্‌ন ওয়ালীদের ঘরবাড়ি সব ভেঙ্গে ফেলে এবং তার টিনটিন রিবাারারডা দার গজ নিন গাররান কান দার নার নাতে ইয়াধীদের নিকট চলে আসে । এদিকে হিম্সের জনসাধারণ সাবেক খলীফা ওয়ালীদের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের দাবী তোলে । তারা শহরের সবগুলো দরজা বন্ধ করে দেয় এবং ওয়ালীদের মৃত্যু বেদনায় কান্নাকাটি আহাজারি ও বিলাপ জুড়ে দেয় । স্থানীয় সৈন্যদের সাথে তারা লিখিত প্রতিজ্ঞাবদ্ধ হয় ওয়ালীদ হত্যার প্রতিশোধ নেবার জন্যে । সৈন্যদের একটি বড় অংশ তাদের আহ্বানে সাড়া দেয় এই শর্তে যে, তারা জয়ী হলে ওয়ালীদের নির্ধারিত উত্তরাধিকারী হাকাম ইব্‌ন ওয়ালীদকে খিলাফতের পদে আসীন করবে । অভিযান সফল হলে তারা হিমৃসের বর্তমান শাসক মারওয়ান ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন - আবদুল মালিক ইব্‌ন মারওয়ানকে বরখাস্ত করে তাকে এবং তার ছেলেকে হত্যা করবে । তারপর মুআবিয়া ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন হুসায়নকে হিমৃসের শাসনকর্তারূপে গ্রহণ করবে । তাদের পরিকল্পনার সংবাদ খলীফা ইয়াধীদের নিকট পৌছে যায়। ইয়াকুব ইবৃন হানীর মাধ্যমে তিনি ওদের নিকট একটি পত্র পাঠান। পত্রের বিষয়বস্তু ছিল এই যে, খলীফা তোমাদেরকে পরামর্শভিত্তিক কাজ পরিচালনার আহ্বান জানাচ্ছেন । আমর ইব্ন কায়স বলল, তবে আমরা খলীফা হিসেবে পূর্ব থেকে নির্ধারিত হাকাম ইব্‌ন ওয়ালীদকে গ্রহণ করব । একথা আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__€৫ ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।