Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া বিশর ইবৃন মুকবিল বলল, হে আমিরুল মু'মিনীন ! পাপিষ্ঠ ওয়ালীদের নিহত হবার সুসংবাদ গ্রহণ করুন। সংবাদ শুনে মহান আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা প্রকাশে তিনি সিজদাবনত হন। সংশ্লিষ্ট সৈন্যগণ খলীফা ইয়াধীদের নিকট ফিরে আসে । বায়আতের প্রতিক্রিয়া সর্বপ্রথম ইয়ামীদ ইব্‌ন আম্বাসা সাকসাকীই খলীফা ইয়ামীদের হাতে হাত রাখেন । ইয়াধীদ নিজের হাত টেনে নেন এবং বলেন, হে আল্লাহ্‌ ! আমার এই খিলাফত প্রাপ্তি যদি আপনার সন্তোষ সংশ্রিষ্ট হয় তাহলে এই কাজে আপনি আমাকে সাহায্য করবেন। যারা ক্ষমতাচ্যুত খলীফা ওয়ালীদের কর্তিত মাথা এনেছিল তিনি তাদেরকে এক লক্ষ দিরহাম পুরস্কার দিয়েছিলেন । তারা মাথা নিয়ে ইয়াধীদের দরবারে উপস্থিত হয়েছিল বৃহস্পতিবার দিবাগত রাতে । কেউ বলেছেন বুধবারে। এটি ছিল ১২৬ হিজরী সনের জুমাদাল্‌ উখরা মাসের দুই দিন বাকী থাকা দিনের ঘটনা । ওই কর্তিত মাথা একটি বর্শার মাথায় গেঁথে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানোর নির্দেশ দেন খলীফা । কিন্তু তাকে বলা হল যে, এভাবে আচরণ করা হয় খারিজিদের ক্ষেত্রে। কিন্তু খলীফা বললেন, আল্লাহ্র কসম ! আমি ওই মাথা লাঠির মাথায় স্থাপন করবই | তারপর বর্শার মাথায় ওই কর্তিত মাথা গেঁথে শহরে শহরে ঘুরানো হয় । তারপর এক মাসের জন্যে ওই মাথা এক ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হয়। এরপর ওই মাথা তার ভাই সুলায়মান ইব্‌ন ওয়ালীদের নিকট হস্তান্তর করা হয়। তার সাথে সম্পর্কচ্যুতির ইঙ্গিত দিয়ে তার ভাই সুলায়মান বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুই ছিলি মদ্যপ, লম্পট এবং পাপিষ্ঠ । সে আমাকেও ওই পাপের পথে নিয়ে যাবার চেষ্টা করেছে। আমি তো তার ভাই । বস্তুত ওয়ালীদ যে কোন পাপের কাজ অনায়াসে করে ফেলত | কেউ কেউ বলেছেন যে, দ্রামেক্কের জামে" মসজিদের মাঠ সংলগ্ন পূর্ব প্রাচীরে তার মাথা ঝুলিয়ে রাখা হয়েছিল । উমাইয়া শাসনের পতনকাল পর্যন্ত তার মাথা ওখানে ঝুলত্ত ছিল । কেউ কেউ বলেছেন, সেটি তার ঝুলানো মাথা নয় বরং সেটি ছিল তার রক্তের চিহ্ৃ। ওয়ালীদ যখন নিহত হয় তখন তার বয়স হয়েছিল ৩৬ বছর । কেউ বলেছেন ৩৮ বছর । কেউ বলেছেন ৩১ বছর । কেউ বলেছেন ৩২। কেউ বলেছেন ৩৫। আবার কেউ বলেছেন ৪৬ বছর । প্রসিদ্ধ অভিমত অনুসারে তার শাসনকাল ছিল এক বছর ছয়মাস । কেউ বলেছেন এক বছর তিন মাস। | ইব্‌ন জারীর বলেছেন যে, উমাইয়া শাসক ওয়ালীদ ইব্‌ন ইয়ামীদ ছিল একজন শক্তিমান শাসক । তার পায়ের আঙ্গুলগুলো ছিল লম্বা লম্বা। তার জন্যে মাটিতে লোহার খুঁটি পুঁতে রাখা হত এবং একটি রশি দ্বারা ওই খুঁটি তার পায়ের সাথে বেধে দেওয়া হত । এরপর সে ঘোড়ার দেহ স্পর্শ না করে লাফ দিয়ে ঘোড়ার পিঠে চড়ত। তার লাফ টা রাযি রারানিরাডের লোহার খুঁটি মাটি থেকে উপড়ে এসে পড়ত । ইয়াধীদ ইব্ন ওয়ালীদ ইবৃন আবদুল মালিক ইব্ন মারওয়ানের শাসন ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদের উপাধি ছিল “আল্-নাকিছ বা হ্থাসকারী” পূর্ববর্তী খলীফা জনসাধারণের জন্য রাষ্ট্রীয় ভাতার যতটুকু বৃদ্ধি করেছিল ইয়াধীদ খলীফা হবার পর তা ছাটাই ও হ্রাস করে দেন। তাই তার উপধি হয় আল-নাকিছ বাহ্রাসকারী । ওয়ালীদ দশ দিরহাম বৃদ্ধি করেছিল ইয়াধীদ তা কমিয়ে দিয়েছিলেন এবং হিশামের শাসনামলে যে পরিমাণ ছিল তাতে ড/ড/৬/.91100109.00])

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।