0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১ জোরপূর্বক ধরে আনা হয় এবং সে আপন ভাই ইয়াধীদ ইব্ন ওয়ালীদের পক্ষে তার বায়আত ঘোষণা করে । এবার তারা দুই ভাই তাদের অপর ভাই খলীফা ইয়াধীদের পক্ষে ক্ষমতাচ্যুত শাসক ওয়ালীদের বিরুদ্ধে সমবিত যুদ্ধ পরিচালনায় প্রস্তুতি নেয়। লোকজন এই পরিস্থিতি দেখে ওয়ালীদের পক্ষ ত্যাগ করে তাদের পক্ষে যোগ দেয় । ফলে ওয়ালীদ গুটি কতক সৈন্যসহ নিঃসঙ্গ ও অসহায় অবস্থায় পতিত হয়। সে দুর্গের অভ্যন্তরে আশ্রয় নেয় । তার বিরোধী সৈন্যগণ চারিদিক হতে তাকে ঘিরে ফেলে । ওয়ালীদ দুর্গের দরজার নিকট এসে ডাক দিয়ে বলল, তোমাদের একজন স্্তাত্ত লোক যেন আমার সাথে কথা বলে । বিরোধী শিবির হতে ইয়াধীদ ইব্ন আম্বাসা সাকসাকী তার সাথে কথা বলার জন্যে এগিয়ে গেল। ওয়ালীদ বলল, আমি কি ইতিপূর্বে তোমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করিনি। আমি কি তোমাদের দরিদ্র ও অভাবশ্স্ত লোকদেরকে সাহায্য করিনি £ আমি কি তোমাদের নারীদের সেবা করিনি ? উত্তরে ইয়াধীদ ইব্ন আম্বাসা বলল, শরীআতের নিষেধাজ্ঞা অমান্য করা, মদ্যপান করা, আপনার পিতা উম্মু ওয়ালাদ পর্যায়ের ভ্রীতদাসীদের সাথে যৌনচারে লিপ্ত হওয়া এবং মহান আল্লাহ্র বিধি- বিধানের প্রতি অবজ্ঞা ও অবহেলার ফলশ্রুতিতে আজ আপনার এই করুণ পরিণতি । ওয়ালীদ বলল, ওহে সাকসাকী লোক ! থাম থাম, তুমি অনেক কঠোর কথা বলেছ। তুমি যে সব অভিযোগ এনেছ মূলত ওইগুলো আমার জন্যে বৈধ হবার অবকাশ ছিল । এরপর সে বলল, আল্লাহ্র কসম তোমরা যদি আমাকে খুন কর তাতে তোমাদের ফিতনা বন্ধ হবে না এবং তোমাদের বিচ্ছিন্নতায় এক্য আসবে না। তোমাদের বক্তব্য ও মতামত এক হবে না। এরপর ওয়ালীদ প্রাসাদের ভেতরে চলে যায় এবং সামনে একটি কুরআন শরীফ রেখে বসে পড়ে । সে কুরআন মজীদ খুলে সেটি তিলাওয়াত করতে থাকে । আর বলে যে, আজকের এই দিবস হযরত উছমান (রা)-এর শাহাদাতের দিবসের ন্যায় । সে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিল । বিদ্রোহী সৈন্যগণ প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে ঢুকে পড়ল । সবার আগে তার নিকট গিয়ে পৌছে ইয়াধীদ ইব্ন আম্বাসাই সে ওয়ালীদের নিকট এগিয়ে যায়। তার পাশে ছিল একটি তরবারি । ইয়ামীদ বলল, ওটি সরিয়ে রাখ । ওয়ালীদ বলল, মূলত ওই তরবারি ব্যবহারের ইচ্ছা থাকলে আমি ওটিকে এভাবে রেখে দিতাম না। ভয় নেই, সেটি দ্বারা তোমার সাথে লড়াই করব না। ইয়াধীদ গিয়ে ওয়ালীদের হাত চেপে ধরল । তার উদ্দেশ্য ছিল ওকে বন্দী করে নবনিযুক্ত খলীফা ইয়াধীদ ইবৃন ওয়ালীদের নিকট পাঠিয়ে দিবে । ইতিপূর্বে দশজন সেনাপতি সেখানে গিয়ে পৌছে । কাউকে কিছু বুঝতে না দিয়ে তারা ওয়ালীদকে মাথায় ও মুখে তরবারির আঘাত হানতে থাকে । এভাবে তারা তাকে হত্যা করে। এরপর তার পা চেপে ধরে তাকে টেনে টেনে নিয়ে যেতে থাকে প্রাসাদের বাহিরে আনার জন্যে । এটি দেখে মহিলাগণ চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে । তারা তাকে ফেলে রাখে । আবূ ইলাকা কুদাঈ তার মাথা কেটে নেয় । দশজন সৈন্যের পাহারায় তার মাথাটি খলীফা ইয়াধীদের নিকট প্রেরণ করে । ওই দশজনের অন্যতম ছিল মানসূর ইব্ন জামহুর, রাওহ্ ইব্ন মুক্বিল, বনু কালব গোত্রের কিনানা উপগোত্রের ক্রীতদাস বিশর এবং ওয়াজহুল ফালাস খ্যাত আবদুর রহমান। খলীফা ইয়াধীদের নিকট পৌছে তারা তাকে ওয়ালীদের হত্যাকাণ্ডের সংবাদ জানায় এবং আনুষ্ঠানিকভাবে তার হাতে খিলাফতের দায়িত্ হস্তান্তর করে । তিনি এই দশজনের প্রত্যেককে দশহাজার দিরহাম করে উপহার প্রদান করেন । তখন রাওহ্ ইব্ন ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।