Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া হাজ্জাজকে তার নিকট নিয়ে আসার জন্যে এবং তাকে নিরাপত্তা প্রদানের জন্যে । শাসক আবদুল মালিক ইবৃন মুহাম্মদ তখন আত্মরক্ষার্থে এক সংরক্ষিত দুর্গে আশ্রয় নিয়েছিল । খলীফার প্রেরিত সেনাদলে ওই দুর্গে পৌছে এবং সেখানে দুটো থলি খুঁজে পায় । প্রত্যেক থলিতে ছিল ৩০,০০০ দীনার বা স্বর্ণমুদ্বা । ফিরতি পথে মায্যাহ্‌ পৌছার পর ইব্‌ন মুসাদের সাথিগণ বলল, চলুন, এই মাল নিন। এটি বরা রা রানা গাদন রিনার নরক অনেক গুণ ভাল । ইব্‌ন মুসাদ বললেন, না, তা হয় না। “আমিই প্রথম বিশ্বাসঘাতকতা করেছি” আরবদের মুখে এই কটুক্তি ও তিরস্কার শুনতে আমি প্রস্তুত নই। ওই মালামাল এনে তারা নব নিযুক্ত খলীফা ইয়াধীদ ইবৃন ওয়ালীদের নিকট হস্তান্তর করে । ইয়ামীদ ওই সম্পদ দ্বারা প্রায় দুই হাজার সৈন্য বিশিষ্ট একটি শক্তিশালী সেনাদল গঠন করে । অবিলম্বে তিনি তার ভাই আবদুল আযীষ ইব্‌ন ওয়ালীদের নেতৃতে ওই সেনাদল পাঠালেন ওয়ালীদ ইবৃন ইয়াধীদকে ধরে আনার জন্যে ৷ এদিকে বরখাস্তকৃত খলীফা ওয়ালীদের একজন ক্রীতদাস ও অনুগামী ব্যক্তি ওই রাতেই দ্রুত অশ্ব চালিয়ে ওয়ালীদের নিকট পৌছে এবং রাজধানী দামেক্কের পরিস্থিতি ও নব নিযুক্ত খলীফা ইয়াধীদ সম্পর্কে তাকে অবহিত করে । কিন্তু ওয়ালীদ তার কথা বিশ্বাস করেনি । বরং তাকে পিটানোর নির্দেশ দিয়েছে। এরপর অনবরত তার নিকট খবর পৌছতে থাকে এই বিষয়ে । তার কোন কোন সাথী তাকে পরামর্শ দিয়েছিল ওই বাসস্থান ছেড়ে হিমস নগরীতে আশ্রয় নেওয়ার জন্যে । হিমস নগরী ছিল একটি সুরক্ষিত স্থান। আবরাশ সাঈদ ইব্‌ন ওয়ালীদ কালবী বলেছিল যে, আপনি গোপনে আমার সম্প্রদায়ের নিকট চলে আসুন । কিন্তু ওয়ালীদ এসব প্রস্তাবের কোনটিই গ্রহণ করেনি । সে তার প্রায় দুইশত অশ্বারোহী সাথী নিয়ে ইয়ামীদের সৈন্যদের মুকাবিলার জন্যে যাত্রা করে । পথিমধ্যে “ছাকলাহ” নামক স্থানে উভয় পক্ষ মুখোমুখি হয় । ওয়ালীদ নিজে নু'মান ইব্‌ন বাসীরের নির্মিত দুর্গ “বুখারা দুর্গে” আশ্রয় নেয়। এদিকে নবনিযুক্ত খলীফা ইয়াধীদের ভাই আববাস ইবৃন ওয়ালীদের প্রতিনিধি ওয়ালীদের নিকট সংবাদ দেয় যে, আব্বাস তার সাহায্যে আসছেন । মূলত আব্বাস ছিল আপন ভাই ইয়াধীদের বিপক্ষে ওয়ালীদের পক্ষে সাহায্যকারী । ক্ষমতাচ্যুত খলীফা ওয়ালীদ তার আসন পেতে দেওয়ার নির্দেশ দিল। সে ওই আসনে বসল এবং কিক্ষুব্ধচিত্তে বলল, আমি সিংহের উপর আক্রমণ করি, বিষাক্ত অজগরের গলা টিপে ধরি আর ওই কতগুলো মানুষ আমার উপর আক্রমণ করবে ? আবদুল আযীয ইব্‌ন ওয়ালীদ তার সাথী সেনাদল সহকারে ওয়ালীদের কাছাকাছি এসে পৌছে। ২০০০ সৈন্যের মধ্যে মাত্র আটশত সৈন্য তার সাথে আসতে পেরেছিল | এখানে বসে আব্বাসের সেনাবাহিনী এবং আবদুল আযীষের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়, তাতে আব্বাসের লোকদের একটি বিরাট অংশ নিতে হয়। ওদের কর্তিত মাথা ওয়ালীদের নিকট পাঠানো হয় । আব্বাস এসেছিল আপন ভ্রাতা ইয়াধীদের বিপক্ষে ক্ষমতাচ্যুত খলীফা ওয়ালীদের সাহায্যার্থে । আবদুল আযীয লোক পাঠিয়েছিল আব্বাসকে ধরে আনার জন্যে । তারপর তাকে . ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।