0০011161715 ২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া তার থেকে ইরাকে অবস্থিত তার ধন-সম্পদ করায়ত্ত করে নেয় । কথিত আছে যে, ইউসুফ ইব্ন উমর যখন খলীফা ওয়ালীদের নিকট এসেছিল তখন খালিদ ইব্ন আবদুল্লাহ্ তার থেকে পাচ কোটি দিরহামে ইরাকে কিছু সম্পত্তি কিনে নিয়েছিল । এ যাত্রায় খালিদকে ইউসুফের নিকট প্রেরণ করা হয়েছিল যাতে সে ওই সম্পত্তি তার থেকে দখলমুক্ত করে নিতে পারে । সেখানে ইউসুফ মালিকানা ছেড়ে দেন। সে অনবরত তাকে নির্যাতন করছিল, এক পর্যায়ে তিনি নিহত হন। এই ঘটনায় ইয়ামানের জনসাধারণ প্রশাসনের বিরুদ্ধে ক্ষেপে যায় এবং ওয়ালীদের বিরুদ্ধে বিদ্রোহ করে। যুবায়র ইবৃন বিকার বলেছেন যে, মুসআব ইব্ন আবদুল্লাহ্ বলেছেন যে, আমি আমার পিতা থেকে শুনেছি- তিনি বলছিলেন, আমি খলীফা মাহদীর নিকট বসা ছিলাম । সেখানে ওয়ালীদ ইব্ন ইয়ামীদ প্রসংগে আলোচনা হচ্ছিল। একজন উঠে বলল, সে তো ধিনদীক বা ধর্মত্যাগী ছিল। তখন মাহদী বললেন, কোন যিনদীক বা নাস্তিক ব্যক্তিকে মহান আল্লাহ্ তার খিলাফত দেন না। আহমদ ইব্ন উমায়র বলেছেন যে, আবদুর রহমান আযহারী ইব্ন ওয়ালীদ হতে বর্ণিত । তিনি বলেছেন, আমি উম্মু দারদা (র) থেকে শুনেছি-তিনি বলছিলেন, সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে যখন ময্লুম অবস্থায় কোন যুবক উমাইয়া শাসক নিহত হবে তখন থেকে ওই জনপদে আনুগত্য ও অনুসরণের গুরুত্হীন শুরু হবে । দেশে অন্যায়ভাবে খুন-রাহাযানী ও নরহত্যা বেড়ে যাবে । ইয়াধীদ ইব্ন ওয়ালীদের হত্যাকাণ্ড ওয়ালীদ ইব্ন ইয়াধীদের প্রেমাসক্তি, স্বেচ্ছাচারিতা, পাপাচারিতা, ধর্মহীনতা এবং নামাযের পূর্বে যেমন এসব দুশ্চরিত্র তার মধ্যে ছিল। খিলাফতের পদে আসীন হবার পরও সে ওইসব অপকটে মত্ত ছিল। বরং খিলাফত লাভের পর তার লাম্পট্য, বিলাসিতা, আমোদ-ফুর্তি, বেলেল্লোপনা, নির্লজ্জতা, মদ্যপান, শিকার করা ও পাপিষ্ঠ লোকদের সাহচর্য লাভ আরো বেড়ে যায়। খিলাফত লাভ তার সত্যদ্ৰোহিতা ও গোমরাহীকে আরো উক্কে দিয়েছিল । এতে দেশের আমীর-উমারা, সেনাবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা প্রচণ্ড ঘৃণা পোষণ করতে থাকে খলীফার প্রতি । তার সবচেয়ে নিকৃষ্ট পদক্ষেপ ছিল তার চাচা হিশাম এবং ওয়ালীদের ছেলেদের প্রতি অমানুষিক অত্যাচার ও নির্যাতন । সাথে সাথে ইয়ামানী লোকদের প্রতি তার অন্যায় আচরণ । এই ছিল তার ধ্বংসের অন্যতম প্রধান কারণ । বস্তুত খুরাসান সেনাবাহিনীর অধিকাংশ লোক ছিল ইয়ামানের নাগরিক। | খালিদ ইব্ন কাসারীকে বন্দী করে ইউসুফ ইব্ন উমরের নিকট পাঠানোর পর সে খালিদের উপর এমন অত্যাচার করে যে, এক পর্যায়ে তার মৃত্যু ঘটে । ইউসুফ ইব্ন উমর তখন ইরাকের উপ-প্রশাসক ছিল । এই ঘটনায় ইয়ামানী নাগরিকগণ খলীফার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার এই কাজকে অপসন্দ করে । খালিদের হত্যাকাণ্ড তাদেরকে ব্যথাতুর করে তোলে । ইব্ন জারীর বর্ণনা করেছেন যে, ওয়ালীদ ইব্ন ইয়ামীদ তার চাচাত ভাই সুলায়মান ইব্ন হিশামকে একশত চাবুকাঘাত করে, তার চুল ও দাড়ি কেটে ন্যাড়া করে দেয় এবং তাকে ওমান রর ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।