Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ২৫. কষ্টের সফর হোক তা হবে আমার জন্যে আনন্দদায়ক ও স্বাদের ।” 1১০০ 4১ ৮০১1৮3 এপি | + 00১05501025 55 “তখন রাত ত পর্যন্ত আমরা দিন উপভোগ করব। যুহরও পড়ব না আসরের নামাযও পড়ব না। এমন পরিস্থিতি আমার জন্যে মামুলীও সহজ হয়ে যাবে ।” কাষী আবু ফারাজ আল-মুআফী ইবুন যাকারিয়া জারীরী ওরফে ইবন তারায নাহ্যাওয়ানী এসব তথ্য উল্লেখ করার পর বলেছিল যে, এ প্রকারের প্রেম-ভালবাসা, ছেলেমি উন্মাদনা ও ধর্মের প্রতি অবজ্বা বিষয়ক বহু ঘটনা ওয়ালীদের জীবনে ঘটেছে যা বর্ণনা করতে গেলে দীর্ঘ ফিরিস্তি হয়ে যাবে। তাই তার গোমরাহী, কুফরী ও পাগলামীর প্রমাণস্বরূপ স্বল্প সংখ্যক কবিতা উল্লেখ করে আমরা ইতি টেনেছি। ইব্‌ন আসাকির তার আপন সনদে উল্লেখ করেছেন যে, হীরা প্রদেশে একজন প্রসিদ্ধ মদ বিক্রেতা আছে এ সংবাদ ওয়ালীদ জানতে পারে । সে ঘোড়ায় চড়ে সেখানে পৌছে এবং সওয়ারী অবস্থায় তিন পোয়া মদ সে পান করে । তার সাথে দুইজন সাথী ছিল । ফিরতি পথে সে মদ বিক্রেতাকে পাচশত স্বর্ণমুদ্রা দৌনার) প্রদান করে । কাধী আবূ ফারাজ আরো বলেছেন যে, এ সংক্রান্ত বহু ঘটনা ওয়ালীদের জীবনে ঘটেছে। এতিহাসিকগণ পৃথক পৃথক এবং একত্রিতভাবে ওগুলো সংকলন করেছেন । আমি তার কতক চরিত্র ও ঘটনা সংকলিত করেছি । তার পাগলামি, উন্মাদনা, সত্যদ্রোহিতা ধর্মহীনতা, প্রেমাসক্তি বিষয়ক কতক কবিতা উল্লেখ করেছি। কুরআন মজীদ সম্পর্কে তার সুস্পষ্ট সীমালংঘন, কুরআন নাধিলকারী মহান আল্লাহ এবং খাঁর প্রতি নাযিল হয়েছে সেই মহানবী (সা) সম্পর্কে তার সুস্পষ্ট কুফরী বিষয়ক বহু তথ্যও আমি সংগহ করেছি। আবূ বকর ইব্‌ন আবু খায়ছামা বলেছেন, সুলায়মান ইব্‌ন আবু শায়খ বর্ণনা ররেছেন; সালিহ ইব্‌ন সুলায়মান বলেছেন যে, এক পর্যায়ে ওয়ালীদ ইব্‌ন ইয়াধীদ হজ্জে যাবার নিয়ত করেছিল। সে বলেছিল যে, আমি কাবা গৃহের ছাদে বসে মদ পান করব । এ ঘোষণা শুনে লোকজন অপেক্ষায় ছিল যে, এমন জঘন্য কাজ করার জন্যে সে ঘর হতে বের হলে তারা তাকে আক্রমণ করবে । লোকজন তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ গ্রহণ করার জন্যে খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ কাসারীকে অনুরোধ জানায় ৷ তিনি তাতে রাযী হননি । তারা বলল, ঠিক আছে তাহলে আমাদের পরিকল্পনার কথা ফাস করবেন না। তিনি বললেন, হ্যা তাই হবে । খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ কাসারী এলেন খলীফা ওয়ালীদের নিকট | তাকে বললেন, আপনি হজ্জের উদ্দেশ্যে বের হবেন না, কারণ আমি আপনার উপর আক্রমণের আশংকা করছি। খলীফা ওয়ালীদ বলল, কাদের পক্ষ থেকে আক্রমণের আশংকা করছ ? তিনি বললেন, ওদের নাম আমি আপনাকে জানাবো না। সে বলল, ওদের নাম না জানালে আমি তোমাকে শাস্তির জন্যে ইউসুফ ইব্‌ন উমরের নিকট পাঠিয়ে দিব। খালিদ বললেন, তবুও আমি ওদের পরিচয় জানাতে পারব না। ওয়ালীদ তাকে পাঠিয়ে দিল ইউসুফের নিকট । সে তাকে এমন নির্যাতন করল যে, তিনি মারা-ই গেলেন । ইবৃন জারীর উল্লেখ করেছেন যে, খালিদ যখন আক্রমণের পরিকল্পনাকারীদের নাম জানাল না তখন ওয়ালীদ তাকে গ্রেফতার করে এবং ইউসুফ ইব্‌ন উমরের নিকট পাঠিয়ে দেয় যাতে সে , আল-বিদায়া ওয়ান নিহায়া (১০২৬$)77580৭179.০07

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।